আমার স্বরচিত কবিতা: "এ জীবন অন্তঃসারশূন্য"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও বেশ আছি।আসলে আবহাওয়া সবসময় পরিবর্তনশীল।সারাদিন প্রচন্ড ভ্যাপসা গরমে শরীরে এক অস্বস্তিকর ভাবের সৃষ্টি হয়।মনে হয় যেন অস্বাভাবিক ক্লান্তি লাগে শরীরে।আবার রাতে বেশ শীতল পরিবেশ বিরাজ করে।কবিতা লিখতে ও পড়তে আমার বরাবরই খুবই ভালো লাগে।তাই আমি প্রত্যেক সপ্তাহে নিজের অনুভূতি দ্বারা একটি করে কবিতা লিখে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি।



আজ একদম ভিন্ন রকমের একটি ভালোবাসার কবিতা লিখেছি।আসলে আমি কয়েক দিন আগে এবিবি ফ্যানে নুসূরা আপুর লেখা অসাধারণ কবিতার সঙ্গে সঙ্গতি রেখে এই কবিতার কিছু অংশ লিখেছিলাম।সেটাই এখন সম্পূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করলাম মাত্র।আসলে ভালোবাসার বিভিন্ন রূপ হয়ে থাকে তা ব্যাখ্যা করাটা বা বোঝাটা বেশ কঠিন।ভালোবাসা সব সময় স্বাধীন ও মুক্ত,সেটা কোনো গন্ডি দিয়ে আটকে রাখা যায় না।এই পৃথিবীতে সব মানুষই নিঃসঙ্গ।শুধুমাত্র কয়েক দিনের আরাম আয়েশের জন্য এই নিঃসঙ্গ জীবনকে মুক্তি দিতে পারে মানুষ।তার সঙ্গিনীর সাথে ভালো-মন্দের সময় কাটাতে পারে সে।কিন্তু জীবনের শেষ প্রান্তেও মানুষ নিঃসঙ্গভাবেই চলে যায়।তো এই ভাবনায় লিখে ফেললাম কয়েক লাইন।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

pexels-photo-756774.jpeg
সোর্স

এ জীবন অন্তঃসারশূন্য

আমি এক স্বপ্নের মায়াজালে আবদ্ধ,
মনকে করেছি কঠিন কারারুদ্ধ।
আমার লড়াই শুধুই ভালোবাসার জন্য,
কিন্তু ভালোবাসা এখন সস্তা বাজারের পণ্য।

আকাশের রং দিয়ে এঁকেছিলাম তোমার প্রতিবিম্ব,
কিন্তু মনে হয় যেন তুমি ছাড়া এ জীবন অন্তঃসারশূন্য!
তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আমি বড্ড ক্লান্ত,
চোখ মেলে দেখি আমি এক অসহায়,পরিশ্রান্ত।

আমার স্বপ্নগুলো ধোঁয়ার মতো মিশে যায়,
তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে অজানায়।
তবুও প্রতিমুহূর্তে আমার হৃদয় ব্যাকুলতায়--
ভরে ওঠে দুঃস্বপ্নের মতো শুন্যতায়।

অতিথি পাখির মতো হৃদয়ে বসন্ত আসে,
জীবনের কিছু মুহূর্তে রঙিনতায় ভাসে।
নিঃসঙ্গ জীবন কিছুদিনের জন্য বিতাড়িত,
ক্ষণস্থায়ী ভালোবাসারা আজ জয়গীত।

দূরের হাওয়ায় মিশে যায় ভাবনারা,
স্বপ্ন জাল বুনে প্রশ্নের তীব্র করাঘাতে।
বুনো হরিণীর মতো ছটফট করে মন,
দুইদিনের পথিক জীবন হবে সমাপন।

দিনশেষে আমি একেলা,পথিক নিঃসঙ্গ,
কাঁচের টুকরোর মতোই ভালোবাসা ভঙ্গ।
বিদ্যুতের ঝলকানিতে আকাশ যেমন দ্বিখণ্ডিত,
জীবন তেমনই মায়াজালে আবদ্ধ।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

কবিতার নামকরণ এবং কবিতাটি খুব চমৎকার হয়েছে। আপনার কবিতা গুলো বরাবরই খুব চমৎকার হয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য দ্বারা আমাকে অনুপ্রাণিত করার জন্য।

 3 years ago 

আকাশের রং দিয়ে এঁকেছিলাম তোমার প্রতিবিম্ব,
কিন্তু মনে হয় যেন তুমি ছাড়া এ জীবন অন্তঃসারশূন্য!
তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আমি বড্ড ক্লান্ত,
চোখ মেলে দেখি আমি এক অসহায়,পরিশ্রান্ত।

আসলে ভালোবাসা গুলো এরকমই হয় দারুন লিখেছেন কবিতাটি। আপনার কবিতা লেখার দক্ষতা দিন দিন বেড়েই চলছে।।

 3 years ago 

খুবি সুন্দর কবিতা লিখেছেন আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

দূরের হাওয়ায় মিশে যায় ভাবনারা,
স্বপ্ন জাল বুনে প্রশ্নের তীব্র করাঘাতে।
বুনো হরিণীর মতো ছটফট করে মন,
দুইদিনের পথিক জীবন হবে সমাপন।

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতার লেখাগুলো খুবই দারুণ হয়েছে। কবিতার লাইন কম্বিনেশন গুলো খুবই সুন্দর। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি বলতে একদম কড়া ভাবে ভালবাসা কেন্দ্রিক কবিতা লিখেছেন যেটা আমার খুব পছন্দ। হ্যাঁ এই কথাটা সত্য যে বর্তমানে বাজারে যেন ভালোবাসার সস্তা পণ্য হয়ে গিয়েছে। আমার মতে ভালোবাসা এমন হওয়া উচিত যেটা নিজেকে স্বপ্ন দেখায় আর স্বপ্ন পূরণ করে জীবনটাকে রাঙিয়ে দেয়।

 3 years ago 

কবিতা মানুষের মনের আবেগ ও অনুভূতিকে প্রকাশ করিয়ে দেয় ।আমরা অনেক সময় বিভিন্ন পরিস্থিতিতে উপেক্ষা করে ওই কেন্দ্রিক কবিতা লেখার চেষ্টা করি। আপনার কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে খুবই অর্থপূর্ণ একটি কবিতা ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষায় অসাধারণ হয়েছে, শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যি কথা বলতে আপনার কবিতাগুলো আমার কাছে একটু ব্যতিক্রম লাগে।আপনার কবিতাগুলো পড়তেও অনেক ইচ্ছা করে কারণ কবিতার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে । অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনার কবিতার মধ্যে বাস্তবতার প্রতি ছবি এবং দারুন এক অনুভূতি খুঁজে পেয়েছি আমি। মানুষের জীবন সংগ্রামী ময় তার মধ্যে টিকে থাকা আর মায়া-মমতার বন্ধনে আবদ্ধ হওয়া। কারণ মন ভাঙ্গে কারণ মন গড়ে এভাবেই জীবন। যাইহোক কবিতার মধ্যে আছো অন্যরকম ফিলিংস।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59894.30
ETH 1581.19
USDT 1.00
SBD 0.42