"একটি নৌকার ম্যান্ডেলা আর্ট"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।আমি প্রতি সপ্তাহে একটি করে অঙ্কন শেয়ার করার চেষ্টা করি।

একটি নৌকার ম্যান্ডেলা আর্ট:

GridArt_20230727_164033241.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করলাম একটি নৌকার ম্যান্ডেলা।যেটার মাধ্যমে ছোট ছোট কিছু ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।তবে যেকোনো আর্ট করতে খুবই সময় ও ধৈর্য্যের বিষয়।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।ভিন্ন কোনো কিছুর ছবি আঁকতে বেশ ভালোই লাগে।নৌকাটি আর্ট করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20230727_163849.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.পেন্সিল
4.রবার
5.স্কেল

IMG_20230727_163555.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20230727_163612.jpg
প্রথমে আমি পেন্সিলের সাহায্যে একটি নৌকা একে নিলাম।

ধাপঃ 2

IMG_20230727_163625.jpg
এরপর পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে দাগ টেনে নিলাম।

ধাপঃ 3

IMG_20230727_163653.jpg
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম।

ধাপঃ 4

IMG_20230727_163708.jpg
এখন নৌকার উপরে পাটাতন একে নিয়ে ছোট ছোট দাগ দিয়ে নিলাম।তারপর পেন্সিল দাগগুলো রবারের সাহায্যে মুছে নিলাম।

ধাপঃ 5

IMG_20230727_163722.jpg
এরপর নৌকার একপাশে ডিজাইন করে নিলাম নারিকেল পাতার মতো।

ধাপঃ 6

IMG_20230727_163735.jpg
এবারে নৌকার বডির মধ্যে ফুল,পাতা এবং বিভিন্ন ছোট ছোট ডিজাইন একে নিলাম।নৌকার উপর দাগগুলো কালো রঙের বলপেন দিয়ে গাড় করে একে নিলাম।

ধাপঃ 7

IMG_20230727_163752.jpg
এখন নৌকার নীচে পেন্সিল দিয়ে হালকা সেপ দিয়ে একে নিলাম।এবং অঙ্কনের নিচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

শেষ ধাপঃ

IMG_20230727_163908.jpg
তো সবশেষে অঙ্কন করা হয়ে গেল আমার "একটি নৌকার ম্যান্ডেলা আর্ট"।এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

ছবি উপস্থাপনা:

IMG_20230727_163810.jpg

আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে আমার আজকের ম্যান্ডেলা আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

পোস্ট বিবরণ:
শ্রেণীম্যান্ডেলা আর্ট
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

Thank you so much.💚

 3 years ago 

আপু আপনার আর্ট করতে ভালো লাগে যেনে অনেক ভালো লাগলো।সত্যি আপু এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। যদিও এই ধরনের আর্ট করতে সময় আর ধৈর্যের প্রয়োজন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি নৌকার ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদমই তাই,এই আর্টগুলোতে সময় একটু বেশি লাগে।ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

চমৎকার একটা আর্ট করলেন আপু অনেক ভালো লেগেছে নৌকাটি। আপনি এত সুন্দর করে সময় দিয়ে নৌকাটি অঙ্কন করলেন অসাধারণ হয়েছে এক কথাই বলতে গেলে। খুব সুন্দর নৌকাটি আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট মানে সময় সাপেক্ষ ব্যাপার আর সেটি যদি ধৈর্য ধরে করা যায় তাহলে সুন্দর কিছু উপস্থাপন করা যায়। যেমনটি আপনি নৌকার খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট উপর দিয়েছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন দিদি প্রত্যেক আর্ট করতে সময় এবং ধৈর্য্যর বিষয় আছে। কারণ ধৈর্য না থাকলে কিছুই করা যায় না। আজকে আপনি খুব চমৎকার নৌকার ম্যান্ডেলা আর্ট করেছেন। বিশেষ করে ম্যান্ডেলা আর্টের ভিতরে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে বেশ ভালই লাগে। সত্যি বলতে আজকে আপনার নৌকার ম্যান্ডেলা আর্ট খুব অসাধারণ হয়েছে। এবং নৌকার নৌকার ম্যান্ডেলা আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ভাবে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।

 3 years ago 

আসলেই ছোট ছোট আর্ট করার জন্য ধৈর্য্যের প্রয়োজন হয়, ধন্যবাদ ভাইয়া আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

নৌকার এই ম্যান্ডেলা চিত্র অংকনটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ও দক্ষতার সাথে এই মেন্ডেলা অংকনটি করেছেন, অসাধারণ হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে আপনি নৌকার ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লেগেছে আপনার এই সুন্দর দক্ষতা সম্পন্ন একটি মেন্ডেলা আর্ট দেখতে পেরে। উপস্থাপনা টাও ছিল অনেক চমৎকার যা প্রথম থেকে শেষ পর্যন্ত।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, সুন্দর মতামত দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে অনেক ধৈর্য এবং সময় নিয়ে করতে হয়। আর সেই কাজটি আপনি অনেক সুন্দর ভাবে সম্পূর্ণ করেছেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে।সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।

 3 years ago 

ধন্যবাদ আপু,আপনার উৎসাহ মূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও! নৌকার ম্যান্ডেলা আর্টটি এককথায় দুর্দান্ত হয়েছে আপু। আপনি তো বরাবরই দারুণ আর্ট করে থাকেন। আজকের ম্যান্ডেলা আর্টটি আমার কাছে একটু বেশিই ভালো লেগেছে। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। আশা করি সামনেও অনেক সুন্দর সুন্দর আর্ট আমাদেরকে উপহার দিবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অবশ্যই চেষ্টা করবো ভাইয়া সুন্দর আর্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65978.73
ETH 1941.53
USDT 1.00
SBD 0.38