আমার স্বরচিত কবিতা "পরিত্যক্ত জীবন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্নধর্মী কবিতা নিয়ে আপনাদের মাঝে।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।বিশেষ করে আমি সবসময় বাস্তবতা ও প্ৰকৃতি নিয়ে লিখতে ভালোবাসি।তো সেই ভালো লাগা থেকেই প্রতি সপ্তাহে আমি একটি করে কবিতা মন থেকে লেখার চেষ্টা করি।

IMG_20221222_202509.jpg
সোর্স

মানুষ সমাজবদ্ধ জীব। সমস্যা নিয়েই প্রত্যেক মানুষের জীবন।তেমনি সামাজিক জীবনে এমন কিছু সমস্যা রয়েছে মানুষের,যা জীবনকে তিক্ততায় ভরিয়ে দেয়।যে অনুভূতিগুলি বিষাদময় হয়ে ওঠে সেই সামাজিক জীবনে দ্বিতীয়বার ফিরে যাওয়াটা খুবই বেমানান।সেই স্মৃতিগুলো,অনুভূতিগুলি বা মুহূর্তগুলি কখনো উজ্জ্বল হয় না বরং কটাক্ষময় হয়ে থাকে।তাই ত্যাগ করা জীবনের থেকে একাকী ও নীরবতার জীবন অনেক বেশি সুখকর।তো এই ভাবনাতেই লিখে ফেললাম কয়েকটি লাইন।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে কবিতাটি।

পরিত্যক্ত জীবন

আমি ফিরতে চাই না আর
কঠিনতার মাঝে,
আমি স্মরণ করতে চাই না
অতীতের ব্যথাময় এক একটি মুহূর্তকে,
যা স্মৃতি হয়ে আমাকে কাঁদায়----
আর জর্জরিত করে আমার হৃদয়কে।
কষ্টময় স্মৃতিগুলো আমার কাছে
উজ্জ্বল আলোকময় নক্ষত্র নয়,
এক একটি প্রশ্নের তীব্র কটাক্ষে
উত্তরগুলি বড্ড বিষাদময়----
নিরাশার জোয়ারে তিক্ত অনুভূতিগুলি।
সব বন্ধন ছিন্ন করে তুলেছি
আমার একটি চরণ,
নতুনভাবে ফিরতে চাই না সেই
জনসমুদ্রের ঘোলা জলে।
এখন আমার একাকী জীবন
বেশ ভালো লাগে,
পরিত্যক্ত জীবনের ধোঁয়াশায়
নীরবতায় এখন আমার একমাত্র সঙ্গী।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 4 years ago 

আসলে দিদি জীবন চলার পথে বাধা আসবেই তারপরেও নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। কবিতার মাধ্যমে বাস্তব জীবনের কিছু ব্যথা আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে কোন মানুষ চায়না তার অতীতের দুঃসময় গুলো পুনরায় ফিরে পেতে। ভালো লিখেছেন যেটার প্রশংসা করতে হয়।

 4 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পেয়ে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আপনি খুব সুন্দর কবিতা লেগেছেন। সমস্যা নিয়ে প্রত্যেক মানুষের জীবন। কিন্তু কখনো কখনো সমস্যাগুলো বেশি হলে মানুষের অনেক তিক্ততা আসে যায়। তখন মানুষ কি করে সে নিজেও জানে না। তবে আপনি প্রতি সপ্তাহে একটু একটু কবিতা লেখা চেষ্টা করেন শুনে খুব ভালো লাগলো। আমিও প্রতি সপ্তাহ কবিতা লেখার চেষ্টা করি। আপনার কবিতাটি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য আমাদের মাঝে।

 4 years ago 

ধন্যবাদ আপু,আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 4 years ago 

আসলে আমার কাছে কবিতা পড়তে এত ভালো লাগে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি ঠিকই বলেছেন সমস্যা নিয়েই প্রত্যেক মানুষের জীবন। আপনি প্রতি সপ্তাহে এরকম কবিতা লেখার চেষ্টা করেন যেন একটু খুশি হলাম। আসলেই আমরা যদি এরকম একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করি তাহলে একসময় আমাদের কবিতার প্রতি একটা আগ্রহ চলে আসবে। আপনি কিন্তু এখনো অসাধারণ কবিতা লেখেন। যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আমরা যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু আমরা যদি সেই বাধা-বিপত্তি গুলোকে হারিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। নিজেদের স্বপ্ন এবং লক্ষ্য পূরণ করতে পারব। আপনি ঠিকই বলেছেন সমস্যা নিয়েই প্রত্যেক মানুষের জীবন। সমস্যা পার করতে পারলেই আমরা আমাদের লক্ষ্য দেখতে পাবো। আমরা যদি সামনে বাধা আছে বলেই আবার পেছনের দিকে ফিরে যাই তাহলে তা আমাদের জন্যই খারাপ। তাহলে আমরা কখনো নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। খুবই ভালো একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অনেক ভালো মন্তব্য করেছেন আপু,আমি একমত আপনার কথার সঙ্গে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37