"জামরুল ফুলের ফটোগ্রাফি"
নমস্কার
জামরুল ফুলের ফটোগ্রাফি:
চলছে বসন্তকাল।আর এই বসন্তকালেই গাছে গাছে নানা ফুল,ফল আর ডালে ডালে কচি পাতা দেখা যায়।তেমনি আম, জামের,কাঁঠালের মতো এই সময়েও জামরুল গাছে ফুল ফোটে।জামরুল ফল নানা জায়গায় নানা নামে পরিচিত।মূলত এটি জামরুল,আমরুজ,জামুন,জাভা আপেল,জল আপেল,জাম্বু, মোমের আপেল ইত্যাদি নামে পরিচিত।তেমনি আমাদের গাছেও এই বছর অনেক জামরুল ফুল ফুটেছে।
জামরুল একটি হালকা মিষ্টি ও রসালো ফল।আর এর ফুলগুলি এতটাই আকর্ষণীয় যে তাকিয়ে থাকতেই ইচ্ছে করে।জামরুল ফল বিভিন্ন প্ৰজাতির হয়ে থাকে, যেমন--সাদা,লাল,সবুজ, গোলাপি,লম্বাটে এবং সংকর প্রজাতির।আমাদের গাছের জামরুলও লম্বাটে এবং সংকর প্রজাতির।
জামরুল ফুলের কুঁড়িগুলো গুচ্ছাকারে ধরে থাকে। আর কুঁড়িগুলি অনেকটা গোল গুটির মতোই হয়ে থাকে,তাই সেগুলো একসঙ্গে ফুটলে অনেক আকর্ষণীয় দেখতে লাগে।আজ সকালে জামরুল ফুলের দিকে তাকাতেই চোখে পড়লো একঝাঁক মৌমাছির।
একদল মৌমাছি গুন গুন শব্দ করে একটি ফুল থেকে আরেক ফুলের উপর উড়ে গিয়ে মধু সংগ্রহ করছিলো।জামরুল ফলের মধ্যে বিভিন্ন রোগ-প্রতিরোধ ক্ষমতা রয়েছে।তাই এই ফল শরীরের জন্য খুবই উপকারী ও খাদ্যগুনে সমৃদ্ধ।তবে এই ফল কখনো মিষ্টি, কখনো জলসা টাইপের হয়ে থাকে।
ফুলের কুঁড়িগুলি ধীরে ধীরে ফুলে পরিণত হয়ে তারপর পাপড়ি ঝরে পড়ে, তারপর কুঁড়ি বড় হয়ে ফলে রূপান্তরিত হয়।জামরুল ফুলের সঙ্গে অনেকটা মিল খুঁজে পাওয়া যায় সুন্দরবনের ওড়ার ফুল ও ফলের সঙ্গে। এই বছর একেবারেই বৃষ্টি নেই তাই ফুলের পাপড়ি ও ফলগুলি ঝরে পড়ে যাচ্ছে অল্প একটু বড় হয়েই।
জামরুল ফুলের পাপড়িগুলি এতটাই ঝরে পড়ে যে গাছের নিচতলা ছেয়ে যায়।আর পাপড়িগুলো একসঙ্গে সুতার মতোই তাই একসঙ্গে জড়ো করলে অনেকটা শনপাপড়ির মতোই দেখতে লাগে।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান,পালসিট |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
আমার নিজের বাসায় এই গাছটি আছে।প্রতিবেশী দেশে এমন জামরুল দেখতে পেয়ে ভালো লাগছে।
ধন্যবাদ এবং স্বাগতম আপনাকে।
অনেকদিন পর এই ফুল গুলো দেখলাম। এগুলো গ্রামের দিকে অনেক দেখা যায়। আর দেখতে অনেক ভালো লাগে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু,ধন্যবাদ আপনাকে।
আমাদের পুরনো বাড়িতে এখনো একটি জামরুল গাছ আছে। আমার ছোট বোন আজকেও জামরুল খাওয়ার জন্য কান্না করছিল। আমার কাছে যেমন খুব একটা ভালো লাগে না। বাবা সময়ের অভাবে বাড়িতে যেতেও পারে না আর কেউ পারেনা। তবে আপনারা জামরুলের ফুল ফটোগ্রাফি গুলো দেখে আমারও খেতে ইচ্ছে করছে। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। কিভাবে জামরুল হয় চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। ভালো লাগলো দিদি।
আসলে কিছু ফল ভালো না লাগলেও খাওয়া উচিত সিজনারী,তাছাড়া এটি খুবই উপকারী ফল।ধন্যবাদ আপনাকে।
চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। বিশেষ করে জামরুল ফুল গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর এত সুন্দর করে ফুলগুলো ফুটেছে জামরুল দেখা যাচ্ছে। অনেক সুন্দর করে ক্যাপচার করলেন আপনি ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।
আপনার কাছে ভালো লেগেছে আমার তোলা ছবিগুলো জেনে ভালো লাগলো ,ধন্যবাদ আপু।ভালো থাকবেন।
জামরুল ফুল আমার ভালোই লাগে খেতে। আমাদের ছাদের একটা গাছেও ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে ভালোই লাগে। আপনি দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ দিদি ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
@isratmim আপনি জামরুল ফুল খান, এটা খেতে কেমন লাগে আপু??☺️☺️
ফল হতো!!! টাইপিং মিসটেক হয়েছে
তাই বলুন, তবে এখন কিন্তু মানুষ বিভিন্ন কিছু এক্সপেরিমেন্টও করছে।সেক্ষেত্রে আমি তো সত্যিই ভেবেছিলাম, ধন্যবাদ আপু।💝
জামরুল খুব চেনা ফুল। আসলে বেশিরভাগ গরমকাল জামরুল গাছের তলাতেই কেটেছে। তুমি ছবিগুলো খুব সুন্দর করে তুলেছ। আলোর কেরামতি হয়েছে। যা দেখতে খুবই ভালো লাগছে৷ বিসজেষ করে মৌমাছি যেখানে মধু আহরণ করছে সেই ছবিগুলোও বেশ ভালো লেগেছে।
তোমার অনুভূতি পড়ে ভালো লাগলো, যদিও খুব একটা মনমতো করে ছবিগুলো তুলতে পারিনি।ধন্যবাদ দিদি উৎসাহ দেওয়ার জন্য।
আমাদের এলাকায় কয়েকটা জামরুল গাছ ছিল। বর্ষার সময়ে জামরুল হয়ে পুরো গাছ একেবারে সাদা হয়ে যেত। কিন্তু জামরুলের ফুল কখনও সেরকম লক্ষ্য করে দেখিনি। বেশ দারুণ লাগল আপনার ফটোগ্রাফি টা আপু। ধন্যবাদ আপনাকে।।
আসলেই ভাইয়া, বর্ষা হলে জামরুল ফল দাঁড়ায় কিন্তু বর্ষার অভাবে সব ফুল ও ফল ঝরে পড়ছে।ধন্যবাদ আপনাকে।