"ঝামেলা যেন পিছু ছাড়ছেই না"
নমস্কার
"ঝামেলা যেন পিছু ছাড়ছেই না"
মানুষের জীবন মানেই ঝামেলাপূর্ণ।জীবনে ঝামেলা থাকবে না তাই কি কখনো হয়??তাছাড়া যেখানে ঝামেলা থাকবে না সেখানে জীবনের আসল গূঢ়/মর্ম কোথায়!!তো এই জীবনে অনেক ছোট-বড় ঝামেলায় পরতে হয় আমাদের।আবার তা কাটিয়েও উঠতে হয়, যেটা বেশ কঠিন।
আমাদের স্টুডেন্ট লাইফে অন্য কোনো ঝামেলা থাকুক বা নাইবা থাকুক এক্সাম হওয়াটা কিন্তু একটা বড় ঝামেলার বিষয়।সেটা কেউ মানতে পারেন আবার কেউ নাও মানতে পারেন তবে আমার ব্যক্তিগত ধারনায় এটাই বলে।এক্সাম মানেই মাথা যেন পাথর সমান ভারী, আর নানান চিন্তার শেষ নেই।তেমনি আমার ইউনিভার্সিটিতে এম,এ ফার্স্ট সেমিস্টারের ফাইনাল এক্সাম ছিল আমার।যেটা নিয়ে বেশ চিন্তায় ছিলাম ,কেমন কি প্রশ্ন হবে!কিভাবে লিখতে হবে প্রথম সেগুলো নিয়ে!
তবে যাইহোক কোনরকমে ফাইনাল এক্সাম তো শেষ হয়ে গেল।এখনো ইন্টারনাল বাকি,আমরা অনার্সের সময় আগে ইন্টারনাল দিয়ে তারপর ফাইনাল পরীক্ষা দিতাম।তবে এখানে দেখছি অন্যরকম কিন্তু আমাদের ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেখানে আবার ইন্টারনাল আগেই হয়ে গিয়েছে।আমাদের যেহেতু হোম ইউনিভার্সিটি তাই হয়তো এমন।এক্সামের শেষ দিন এক বান্ধবীর সঙ্গে ছবি তুললাম কিছু ,সে বাইরের কলেজ থেকে আমাদের ইউনিভার্সিটিতে এসেছে এক্সাম দিতে।প্রত্যেক এক্সামের দিন তার মা ও তার সঙ্গে এসেছে।তাই কথা ছিল শেষ দিন একটু ঘুরিয়ে দেখাবো আমাদের ইউনিভার্সিটিটা, যদিও আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যাওয়ার দরুন ও দ্রুত ট্রেন ধরার জন্য ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারিনি তাদেরকে।তারপরও সামান্য ঘুরে ঝিল পাড়ে নিয়ে গিয়েছিলাম তাঁদেরকে।
ফাইনাল এক্সাম শেষ হয়েছে বৃহস্পতিবারে মানেই আমি মুক্ত ও উড়ন্ত।ভাবলাম হ্যাংআউটে যুক্ত হবো ফুরফুরে মন নিয়ে।কিন্তু সে গুড়ে বালি---শুরু হলো প্রচন্ড ঝড়-বৃষ্টি সঙ্গে বজ্রপাত।তার উপরে নেটের বেহাল দশা তাই আর যুক্ত হতে পারলাম না।কিন্তু পরের দিন থেকে হালকা হাঁচি,কাশি অনুভব করলাম।তারপর আর কি সর্দি - জ্বরে আমার অবস্থা খারাপ, শরীরে যেন এক বিন্দু শক্তি নেই।নাক থেকে অঝোরে জল ঝরেই যাচ্ছে, কি যে এক বিরক্তিকর বিষয় সেটা আর বলার অবকাশ রাখে না।
পোষ্ট লেখার মতো এনার্জি নেই ইচ্ছে করলেও।কি একটা ঝামেলা বলুন তো!একটা ঝামেলা থেকে মুক্ত হতে না হতেই আরেকটা ঝামেলা যেন পিছুই ছাড়ছে না।ছয় তারিখের ইন্টারনাল এক্সামটা হয়ে গেলেই কিছুটা ঝামেলা মুক্ত।তাই সবাই আমার সুস্থতার জন্য আশীর্বাদ করবেন।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান,গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1919944181914419217
https://x.com/green0156/status/1919945711166079434
https://x.com/green0156/status/1919948070571151414
https://x.com/green0156/status/1919950990570143926
https://x.com/green0156/status/1919953526203060584
টুইটার লিংক
আপনার লেখায় স্টুডেন্ট লাইফের চাপ ও এক্সামের স্ট্রেস খুব রিলেটেবল ভাবে উঠে এসেছে। অনেকেই এই অনুভূতির সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন।লেখাটিতে ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি বান্ধবী ও তার মায়ের সঙ্গে মুহূর্তের বর্ণনা চমৎকার।
ঠিক ধরেছেন ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য।