"কাঁচা আমের স্বাদে তালের শাসের শরবত রেসিপি"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

কাঁচা আমের স্বাদে তালের শাসের শরবত রেসিপি:

IMG_20230427_220320.jpg

গরমের দিনে যেকোনো ঠান্ডা শরবত খেতেই বেশ মজাদায়ক।তাছাড়া শরবত আমাদের শরীরকে ঠান্ডা করে মনে প্রশান্তি এনে দেয়, ক্লান্তিভাব দূর করে মনকে জুড়িয়ে দেয় সতেজতায়।তাই আজ একটি ইউনিক শরবত রেসিপি তৈরি করলাম আমি নিজের মতো করে।পরশুদিন বেশ দুই কাধী কাঁচাতাল নিয়ে এসেছিল বাবা তাল বাগান থেকে।আর গরমের দিনে কাঁচা তালের নরম শাঁস খেতে বেশ মজার, মুখে দিলেই যেন মিলিয়ে যায়।আমি এখানে তালের শাসের সঙ্গে কাঁচা আমের রসও যুক্ত করেছি।ফলে এটা অনেক মজার ও ভিন্ন স্বাদের খেতে হয়েছিল।তো চলুন রেসিপিটি শুরু করা যাক---

উপকরণসমূহ:

1.কাঁচা আম- 2 টি
2.কাঁচা তাল- 1 টি
3.চিনি- 5 টেবিল চামচ
4.লবণ- 1/2 টেবিল চামচ
5.বিটলবন- 1/3 চিমটি
6.হলুদ ফুড কালার- সামান্য পরিমাণ
7.ঠান্ডা জল

IMG_20230427_215459.jpg

প্রস্তুত-প্রণালি:

ধাপঃ 1

IMG_20230427_215531.jpg

প্রথমে আমি একটি বটির সাহায্যে আমের খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে।

ধাপঃ 2

IMG_20230427_215544.jpg

এখন খোসা ছাড়ানো আম গ্রেটারের মাধ্যমে মিহি করে গ্রেট করে নেব।

ধাপঃ 3

IMG_20230427_215601.jpg

তো আমার আমগুলি গ্রেট করে নেওয়া হয়ে গেল।

ধাপঃ 4

IMG_20230427_215614.jpg

এখন গ্রেট করা আম থেকে আমের রস হাত দিয়ে চিপে বের করে নেব।

ধাপঃ 5

IMG_20230427_215629.jpg

তো আমের রস আমি একটি পাত্রে বের করে নিয়েছি।এখন আমি কিছুটা ঠান্ডা জল রসের সঙ্গে যুক্ত করে নিলাম।

ধাপঃ 6

IMG_20230427_215836.jpg

আমের রসের সঙ্গে এখন স্বাদ মতো চিনি মিশিয়ে নিলাম।

ধাপঃ 7

IMG_20230427_220419.jpg

এরপর আমি সুন্দর কালার আনার জন্য শরবতে একটু হলুদ ফুড কালার যুক্ত করে নেব।

ধাপঃ 8

IMG_20230427_215850.jpg

ফুড কালার মেশানোর পর আমি বিট লবণ আমের রসের সঙ্গে মিশিয়ে নেব চামচের সাহায্যে।

ধাপঃ 9

IMG_20230427_220013.jpg

এখন একটি কাঁচের গ্লাসে আমের রসটি ঢেলে নেব।

ধাপঃ 10

IMG_20230427_220031.jpg

এবারে আমি একটি কাঁচা তালের মুখ কেটে নিলাম।এখানে আমি একদম কচি কিংবা একদম শক্ত তালের শাঁস নিইনি।খাওয়ার জন্য একেবারেই উপযুক্ত এমন তাল ব্যবহার করেছি।

ধাপঃ 11

IMG_20230427_220045.jpg

এরপর একটি চামচের সাহায্যে তালের শাঁসটি তুলে নিলাম।

ধাপঃ 12

IMG_20230427_220137.jpg

গ্লাসের মধ্যে তালের শাঁসটি যুক্ত করে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20230427_220202.jpg

তো তৈরি করা হয়ে গেল আমার "কাঁচা আমের স্বাদে তালের শাসের শরবত রেসিপি"।

পরিবেশন:

IMG_20230427_220224.jpg

IMG_20230427_220114.jpg

এখন মজাদার ঠান্ডা শরবতটি পরিবেশন করতে হবে।এটা খেতে খুবই মজার ও টেস্টি হয়েছিল।আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের শরবত রেসিপিটা অনেক ভালো লাগবে।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

তালের শাসের শরবত কখনো খাইনি। দেখতে তো বেশ সুন্দর হয়েছে। হলুদ রঙের ফুড কালার ব্যবহার করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। এছাড়া কাঁচা আম দিয়ে তৈরি করা শরবত খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু।

 3 years ago 

তালের শাঁস দিয়ে সরবত বানিয়ে খেয়ে দেখবেন আপু,আশা করি ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাঁচা আমের স্বাদে তালের শরবত রেসিপি রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে দিদি। যে গরম পরেছে এমন এক গ্লাস শরবত হলে তো জমে যায়। ভালো লাগলো আপনার রেসিপি পোস্ট দেখে।

 3 years ago 

সত্যিই গরমে শরবত একমাত্র ভরসা, ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আসলে আপনি এটা ঠিক কথা বলেছেন এই ধরনের জিনিসগুলো শরীরকে সতেজ করে তুলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাঁচা আমের স্বাদে তাল শাঁসের দারুন একটা শরবত তৈরি করার প্রক্রিয়া আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কচি তালের শাঁস আমার খুব ভালো লাগে খেতে। তবে তালের শাঁসের শরবত কখনও খাওয়া হয়নি। কাঁচা আম এবং তালের শাঁস দিয়ে মজাদার শরবত তৈরি করেছেন আপু। খেতে মনে হচ্ছে দারুণ হয়েছে। এই গরমে এমন শরবত এক গ্লাস খেলে কলিজা শীতল হয়ে যাবে। হলুদ ফুড কালার দেওয়াতে দেখতে বেশ আকর্ষনীয় লাগছে। যাইহোক এই গরমে এমন মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদিন এভাবে অবশ্যই খেয়ে দেখবেন ভাইয়া,বেশ মজার খেতে।ধন্যবাদ আপনাকে ও।

 3 years ago 

প্রচন্ড গরমে ঠান্ডা শরবত খেলে আসলেই মন প্রাণ জুড়িয়ে যায়। আমারও তালের শাস খুবই প্রিয় বিশেষ করে নরম অংশগুলো। আপনি তালের শাস আর কাঁচা আমের খুব ইউনিক একটি শরবত রেসিপি শেয়ার করেছেন। শরবত এর কালার দেখেই লোভ লেগে গেল। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ দিদি।

 3 years ago 

তালের শাঁস আপনার প্রিয় জেনে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।

দারুন জিনিস বানিয়েছ তো তুমি। আমার কাছে এটা একদম ইউনিক এবং নতুন একটা কনসেপ্টের রেসিপি। সবকিছুই বাড়িতে আছে, শুধু তাল নেই। থাকলে এখনই বানিয়ে খেতাম। সরবত টা আমার কাছে খুব সুন্দর লেগেছে, আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে।

 3 years ago 

ভাবতে ভাবতে নতুন আইডিয়া এলো দাদা,তাই তৈরি করে ফেললাম।এইবার তাল বাড়ি আনলে অবশ্যই রেসিপিটি ট্রাই করো,বেশ মজার খেতে।ধন্যবাদ

 3 years ago 

এমন ঠান্ডা মজাদার যদি এক গ্লাস জুস খাওয়া যায় আহা প্রাণটা অনেক প্রশান্তি খুঁজে পাই। এমন ঠান্ডা এবং মজাদার যদি এক গ্লাস জুস খাওয়া যায় তাহলে মনে অনেক প্রশান্তি খুঁজে পাই। তালের শাঁস এবং কাঁচা আমের স্বাদে বেশ মজাদার একটি জুস তৈরি করেছেন দেখে তো লোভ লেগে গেছে আপু। মজাদার জুস রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুমতামত জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

Thank you.💝

 3 years ago 

কাঁচা আমের ছাদে তালের শাঁসের শরবত কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

একদিন এভাবে অবশ্যই খেয়ে দেখবেন আপু,ধন্যবাদ আপনাকে ও।

 3 years ago 

পুরাই নতুন একটি ইউনিক রেসিপি আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। এভাবে কখনো কাউকে শরবত তৈরি করতে দেখিনি আমি। খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর রেসিপি দেখে। নতুন একটি ইউনিক রেসিপি সম্পর্কে ধারণা লাভ করতে পারলাম।

 3 years ago 

অনেক চিন্তা করে রেসিপিটি ইউনিক করার চেষ্টা করলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.14
ETH 1940.09
USDT 1.00
SBD 0.37