"কিউট বেবির পেন্সিল আর্ট"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশির্বাদে।অনেকেই জানেন আমি কিছুটা অসুস্থ, যদিও এখনো পুরোপুরি সুস্থ নই।তবুও অসুস্থ শরীর নিয়ে আমি আজ আবারো চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।

কিউট বেবির পেন্সিল আর্ট:

আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।কয়েকদিন ধরেই কিউট কিউট বেবির ভিডিও দেখছি ইউটিউবে।তাই ইচ্ছে হলো একটি কিউট বেবির আর্ট করবো।তাই আমার ক্ষুদ্র প্রচেষ্টা দ্বারা পেন্সিল দিয়ে আর্টটি করার চেষ্টা করলাম।তবে যেকোনো আর্ট করতে খুবই সময় ও ধৈর্য্যের বিষয়।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।বাচ্চাদের ঠোঁটের কোণে নির্মল হাসি দেখলে মন যেমন ভরে যায় তেমনি খারাপ মন ভালো হয়েও যায়।তাই এই অঙ্কনটি দেখতে অনেক কিউট লাগছিল।বেবিটি মূলত সোয়েটার পরিহিত অবস্থায় ছিল।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক---
IMG_20230622_090859.jpg

IMG_20230622_090818.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.পেন্সিল
4.রবার
5.রঙিন পেন্সিল

IMG_20230622_090434.jpg

প্রস্তুত-প্রণালী:

ধাপঃ 1

IMG_20230622_090458.jpg

প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে বাচ্চার মুখ ও সোয়েটারে মুড়ানো শরীর একে নেব।

ধাপঃ 2

IMG_20230622_090534.jpg

এরপর বাচ্চার কপালে ছোট ছোট খোঁচা চুল ও ভ্রু একে নেব।

ধাপঃ 3

IMG_20230622_090553.jpg

এখন বাচ্চার একটি চোখ একে নেব।

ধাপঃ 4

IMG_20230622_090641.jpg

এবারে বাচ্চাটির নাক ও ঠোঁট একে নিলাম।

ধাপঃ 5

IMG_20230622_090705.jpg

এখন বাচ্চাটির অপর চোখ ও সোয়েটারে ডিজাইন করে একে নিলাম।

ধাপঃ 6

IMG_20230622_090720.jpg

এরপর বাচ্চাটির চোখের মণি একে নিলাম পেন্সিলের সাহায্যে।

ধাপঃ 7

IMG_20230622_090733.jpg

এখন আমি আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।এবারে বাচ্চাটির মাথার উপর ডিজাইন করে একে নেব ছোট্ট ছোট্ট করে ।যাতে মনে হয় সোয়েটারে মুরানো টুপির গায়ে ডিজাইন করা।

ধাপঃ 8

IMG_20230622_090749.jpg

এরপর বাচ্চাটির চোখের পাপড়ি একে নিয়ে চোখের মধ্যে হালকা নীল রঙের পেন্সিল দিয়ে রং করে একে নিলাম।

ধাপঃ 9

IMG_20230622_090835.jpg

এবারে বাচ্চাটির ঠোঁটের উপর বাদামি রংয়ের পেন্সিল দিয়ে একে নিলাম।সবশেষে কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে নিজের নামটি লিখে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20230622_090803.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "কিউট বেবির পেন্সিল আর্টটি।"এটি দেখতে খুবই কিউট ও সুন্দর লাগছিল।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

---------

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2BeF1Gcva.png

Sort:  
 3 years ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আপনি খুব সুন্দর কিউট একটি বেবির চিত্র অঙ্কন করেছেন। বেবিটি কে দেখতে খুবই কিউট লাগছে। আপনার আর্ট টি দেখে বোঝা যাচ্ছে অনেক ধৈর্য সময় প্রয়োজন হয়েছে। ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পোষ্ট পড়ে সুন্দর মতামত তুলে ধরার জন্য, ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

বেবি টি দেখতে আসলেই কিউট হয়েছে। পেন্সিলে অংকন গুলো দেখতে অসাধারণ লাগে। কিউট বেবির ভিডিওগুলো ইউটিউবে দেখে ভালোলাগা থেকেই অংকনের চেষ্টা। তবে মানুষ চেষ্টা করলে সবিই পারে। আপনার অংকনটি অনেক ভালো লাগছে। ধন্যবাদ দিদি সুন্দরএকটি অঙ্কন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমার অঙ্কনটি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার অঙ্কনের সার্থকতা আপু।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কিউট বেবির পেন্সিল আর্ট করেছেন। দেখতে বেবিটিকে খুব কিউট লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাচ্চাদের ঠোঁটের কোণে হাসি দেখতে সত্যি অনেক ভালো লাগে। দিদি অনেক দিন পর আপনার আর্ট দেখলাম। আসলে ব্যস্ততার মাঝে আর্ট করা সম্ভব হয় না। তবুও আপনি সময় করে এই সুন্দর পেন্সিল আর্ট করেছেন দেখে খুবই ভালো লাগলো। দেখতে বেশ মিষ্টি লাগছে।

 3 years ago 

আপু,চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে একটি করে আর্ট করার।ধন্যবাদ আপনাকেও।

 3 years ago 

আমারও এখন কোথাও কোন কিছু দেখলে সেটি আর্ট করতে ইচ্ছা করে অথবা কাগজ দিয়ে তৈরি করতে ইচ্ছা করে। আপনিও ইউটিউবে ভিডিও দেখে কিউট একটি বেবির আর্ট করে ফেলেছেন। আর্টটি অনেক সময় নিয়ে এবং ধৈর্য সহকারে করেছেন দেখেই বোঝা যাচ্ছে। কোন কিছু ধৈর্য সহকারে করলে তা এমনিতেই ভালো হয়। আপনার আর্টটিও ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপু,বেশ সময় লেগে গিয়েছিল।তবে কাগজ দিয়ে তৈরি করতে আরো সময়ের কাজ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু কি সুন্দর করে আপনি কিউট বেবির পেন্সিল আর্ট" করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার আর্ট দেখে জাস্ট আমি অভিভূত হলাম।এত চমৎকার কিউট কিউট আর্ট করার জন্য আপনাকে ধন্যবাদ♥♥

 3 years ago 

সুন্দর মতামতের জন্য আপনাকেও ধন্যবাদ আপু।💝

 3 years ago 

বাহ আপনি খুব দারুণ একটি আর্ট করেছেন তো আপু। কিউট বেবির পেন্সিল আর্ট তৈরি টা আমার কাছে দারুন লেগেছে। আসলে আর্ট করতে বেশ সময় এবং ধৈর্য লাগে। সময় এবং ধৈর্য দিয়ে আপনি খুব সুন্দর করে কিউট বেবির পেন্সিল আর্ট তৈরি করেছেন। তৈরি প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রথমত আপনার সুস্থতা কামনা করছি আশা করছি কবি তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। অসুস্থতা নিয়েও যে আপনাদের মাঝে হাজির হয়েছেন এটাই খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর কিউট একটা বেবির পেন্সিল দিয়ে আর্ট করেছেন। আপনার আর্ট করার প্রতিটি ধাপ ও খুবই সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। একদম ঠিক কথা বলেছেন ছোট বাচ্চাদের দেখলে খারাপ মন ভালো হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত কিউট একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য এবং আমার সুস্থতা কামনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37