"সাদা তিল ও বিস্কুট গুঁড়া দিয়ে লাড্ডু রেসিপি"
নমস্কার
সাদা তিল ও বিস্কুট গুঁড়া দিয়ে লাড্ডু রেসিপি:
পৃথিবীতে নিত্যনতুন খাবারের অভাব নেই।মানুষের মস্তিষ্ক প্রসূত এমন নানান খাবার রয়েছে যার স্বাদ গ্রহণ তো দূরের কথা, আমরা তার সম্পর্কে জানিও না ।আসলে কয়েক দিন আগেই চপ রেসিপি প্রতিযোগিতার জন্য কিছু বিস্কুট গুঁড়া করেছিলাম।যার অনেকটাই রইয়ে গেছে।তাই ভাবলাম বিস্কুটের গুঁড়া নষ্ট না করে কিছু একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি করে ফেলি।কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে,বাইরের পরিবেশ অনেকটা শান্ত থাকলেও কেমন কাঁদা কাঁদা হয়ে গেছে বাড়ির উঠানগুলি।তাই সাদা তিল ও সঙ্গে অন্যান্য উপকরণ দিয়ে নতুন একটি রেসিপি মনমতো বানিয়ে ফেললাম।যেটা দেখতে অনেকটা মিষ্টি লাড্ডুর মতো লাগছিল।খেতেও বেশ মজার হয়েছিল।আর সাদা তিল মানুষের শরীরের জন্য অনেক উপকারী।যাইহোক তো চলুন রেসিপিটি শুরু করা যাক---
■উপকরণসমূহ:
●বিস্কুট গুঁড়া- বড় 1 প্যাকেট
●গুঁড়ো দুধ- 1 প্যাকেট
●সাদা তিল - 1.5 টেবিল চামচ
●চালের গুঁড়া- 4 টেবিল চামচ
●ঘি -1 টেবিল চামচ
●চিনি- 3 টেবিল চামচ
●লবণ- 1/3 টেবিল চামচ
●চিনি গুঁড়া - 1 কাপ
●বাদাম কিসমিস- 1.5 টেবিল চামচ
●উষ্ণ গরম জল - 1.5 কাপ
■প্রস্তুত প্রণালি:
ধাপঃ 1
প্রথমে আমি শীল পাটার সাহায্যে বিস্কুটগুলি গুঁড়ো করে নিলাম।
ধাপঃ 2
এবারে গুঁড়ো দুধে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।
ধাপঃ 3
দুধের মধ্যে বড় দানার চিনি যুক্ত করে মিশিয়ে নিলাম।
ধাপঃ 4
এবারে লো আঁচে একটি পরিষ্কার কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিলাম।
ধাপঃ 5
ঘি হালকা গরম করে নিয়ে দুধ ও চিনির মিশ্রন দিয়ে দিলাম।
ধাপঃ 6
এরপর বিস্কুটের গুঁড়ো ও চালের গুঁড়া যুক্ত করলাম দুধের মধ্যে।
ধাপঃ 7
এবারে অনবরত নাড়তে থাকবো একটি খুন্তির সাহায্যে এবং সাদা তিল যুক্ত করে নিলাম।
ধাপঃ 8
সব উপকরণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে একটু শুকিয়ে নরম ডো এর মতো তৈরি করে নিলাম।
ধাপঃ 9
এরপর কড়াই থেকে নরম ডো একটি পাত্রে নামিয়ে নিলাম।তারপর হাত দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিলাম।
ধাপঃ 10
আমি এখানে পরিমাণ মতো বড়ো দানার চিনি নিয়ে নিলাম।
ধাপঃ 11
এরপর আমি শীল পাটার সাহায্যে চিনিগুলি গুঁড়ো করে নিলাম।
ধাপঃ 12
এভাবে আমি গোল করে সবগুলো লাড্ডু তৈরি করে নিলাম।
ধাপঃ 13
গুঁড়ো করে নেওয়া চিনিতে গোল করে নেওয়া লাড্ডুগুলি মিশিয়ে নিলাম।এভাবে বাকি লাড্ডুগুলি ও চিনির গুঁড়োতে মিশিয়ে নিলাম।
শেষ ধাপঃ
এবারে বাদাম কিসমিসগুলি ছোট ছোট টুকরো করে নিয়ে প্রত্যেকটি লাড্ডুর উপর দিয়ে দিলাম।তো তৈরি করা হয়ে গেল আমার "সাদা তিল ও বিস্কুট গুঁড়া দিয়ে লাড্ডু রেসিপি"।
পরিবেশন:
এখন এটি গরম কিংবা ঠান্ডা যেকোনো অবস্থায় পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই মজার ও টেস্টি।এটি বাচ্চা থেকে বয়স্ক সবারই বেশ পছন্দের রেসিপি।চাইলে আপনারা ও ট্রাই করে দেখতে পারেন।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
আপু বৃষ্টির দিনে এটাই অনেক অসুবিধা বাইরে বের হওয়া কঠিন, বাইরে কাঁদা থাকে।আর আপনি বিস্কুট গুঁড়ো গুলো ফেলে না দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করেছেন। যাইহোক আপু আপনি বিস্কুট গুঁড়ো দিয়ে সুন্দর লাড্ডু তৈরি করেছেন।এ ধরনের মিষ্টি লাড্ডু খেতে অনেক মজা। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আসলেই লাড্ডু খেতে বেশ মজার, ধন্যবাদ আপনাকে।
বৃষ্টি হলেই উঠোন একেবারে কেমন জানি হয়ে যায়। আর চলাফেরা করা অনেক অসুবিধা হয়। তিল ও বিস্কুট গুঁড়া দিয়ে লাড্ডু তৈরির রেসিপি দারুণ হয়েছে। মনে হচ্ছে খেতে দারুন লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু, বৃষ্টি হলে খুবই অসুবিধায় পড়তে হয় গ্রামে।ধন্যবাদ আপনাকে।
সাদা তিল ও বিস্কুট গুঁড়া দিয়ে লাড্ডু রেসিপিটা এককথায় দুর্দান্ত হয়েছে আপু। লাড্ডু গুলো দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। ইফতারের সময় পেলে তো একসাথে কয়েকটা খেয়ে নিতাম। রেসিপিটা আমার কাছে একেবারে ইউনিক লেগেছে। খেতেও মনে হচ্ছে দারুণ লেগেছে। এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।
ইফতারের সময় এই দারুণ রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন।ধন্যবাদ আপনাকে।
আপু আপনার আগের বিস্কুটের গুড়া থেকে যাওয়ায় বেশ ভালই হয়েছে নতুন একটি রেসিপি তৈরি করে ফেললেন । সাদা তিল ও বিস্কুট গুঁড়া দিয়ে চমৎকার লাড্ডুর রেসিপি তৈরি করেছেন । দেখেই একটু খেতে ইচ্ছে করছে । খেতে নিশ্চয়ই বেশ মজার হবে । ধন্যবাদ আপনাকে ।
হ্যাঁ আপু,মজার হয়েছিল খেতে।ধন্যবাদ আপনাকে।
সাদা তিল ও বিস্কুট গুঁড়া দিয়ে লাড্ডু রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
এ কথাটি একদম ঠিক বলেছেন আপু নিত্য নতুন খাবারের অভাব নেই মানুষের মস্তিষ্কে যখন যেটা আসে ঠিক সেই প্রসেসে খাবারগুলো প্রস্তুত করে ফেলে।
তবে এ ধরনের খাবার কিন্তু খুব লোভনীয় আপনার প্রস্তুত করা খাবারটি ও বেশ লোভনীয় দেখাচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হবে আমার তো লাড্ডু জাতীয় খাবার খুবই ফেভারিট
লাড্ডু জাতীয় খাবার আপনার খুবই ফেভারিট জেনে ভালো লাগলো ভাইয়া।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিস্কিটের গুড়া বেঁচে যাওয়ায়, সেই গুরা যেন নষ্ট হয়ে না যায় তার জন্য আপনি সাদা তিল যুক্ত করে খুবই সুস্বাদু লাড্ডু তৈরি করেছেন। আপু আপনার তৈরি লাড্ডু খুবই ইউনিক রেসিপি হয়েছে। আজ প্রথম আপনার পোস্টে এই ধরনের লাড্ডু দেখতে পেলাম। ধন্যবাদ আপু,সাদা তিল ও বিস্কুট গুঁড়া দিয়ে লাড্ডু তৈরীর প্রতিটি ধাপ তুলে ধরার জন্য।
আপনার সুন্দর মতামত জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ।
হুম দিদি ঠিকই বলেছেন যে মানুষের মস্তিষ্ক এতো প্রখর যে নিত্য নতুন ইউনিক আইডিয়া ভর করে ৷ যেমন ধরুন আপনার কথাই বলা যাক ৷ কি দারুন একখানা রেসিপি তৈরি করলেন ৷ বিস্কুট গুড়া দিয়ে করা সাথে তিল মিশিয়ে লাড্ডু ৷ দেখে অনেক লোভনীয় লাগছিল ৷ দিদি অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করার জন্য ৷
ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনাকে দেখলাম সাদা তিল ও বিস্কুটের গুড়া দিয়ে খুব সুস্বাদু লাড্ডু তৈরি করলেন। লাস্টে কিসমিস গুলো দেওয়ার কারনে লাড্ডু গুলো ধারুন লাগে। ধন্যবাদ আপু।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।