রেসিপি: "সুস্বাদু মাছের ডিমের রোস্ট"
নমস্কার
সুস্বাদু মাছের ডিমের রোস্ট:
মাছের ডিম,যেটা আমার খুবই পছন্দের।আমি অনেক প্রকার মাছ না খেলেও সেই মাছের ডিম কিন্তু ঠিক খাই।কারন যেকোনো মাছের ডিম খেতে আমার খুবই ভালো লাগে।তাছাড়া মাছের ডিমের রেসিপিগুলি খুবই স্বাদের ও মজার খেতে হয়।তাই আজ আমি একটা নতুন রেসিপি তৈরি করেছি মাছের ডিম দিয়ে।এর আগে আমি আপনাদের সঙ্গে মাছের ডিম ভাজি ও ভুনা শেয়ার করেছি।আজ আমি মাছের ডিমের রোস্ট শেয়ার করবো।যেটা আমি মাছের গোটা ডিমের পেটি দিয়ে তৈরি করেছি এবং যাতে ঘন গ্রাবি থাকবে।তাছাড়া মাছের ডিমগুলো একেবারেই টাটকা ছিল।রেসিপিটার কালারটি যেমন সুন্দর হয়েছিল তেমনি খেতে খুবই সুস্বাদু ও মজার হয়েছিল।তো চলুন শুরু করা যাক রেসিপিটা---
উপকরণসমূহ:
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মাছের ডিমের পেটি | 250 গ্রাম |
| পেঁয়াজ বাটা | 2 টি |
| কাঁচা মরিচ বাটা | 3 টেবিল চামচ |
| লবন | 1 টেবিল চামচ |
| হলুদ | 1/2 টেবিল চামচ |
| জিরে বাটা | 3 টেবিল চামচ |
| পাঁচফোড়ন | 1/3 টেবিল চামচ |
| আদা-রসুন বাটা | 1.5 টেবিল চামচ |
| শুকনো মরিচ গুঁড়া | 1 টেবিল চামচ |
| গরম মসলা গুঁড়া | 1/3 টেবিল চামচ |
| সরিষার তেল | 100 গ্রাম |
| জল পরিমাণ মতো |
প্রস্তুতপ্রণালি:
ধাপঃ 1
প্রথমে আমি মাছের ডিম ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব।তারপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে নেব।
ধাপঃ 2
এরপর লবণ ও হলুদ ডিমের গায়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।
ধাপঃ 3
এখন একটা পরিষ্কার কড়াই বসিয়ে নেব চুলার মিডিয়াম আঁচে।তারপর পরিমাণ মতো তেল দিয়ে নিলাম।
ধাপঃ 4
মাছের ডিমটি তেল হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আস্তে করে ছেড়ে দিলাম।
ধাপঃ 5
এখন একটি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মাছের ডিমটি গোটা ভেঁজে নেব বাদামি রঙের কালার করে।
ধাপঃ 6
এরপর মাছের ডিমটি ভাজার পর একটি প্লেটে তুলে নেব।
ধাপঃ 7
আবারো পুনরায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম।
ধাপঃ 8
এবারে তেলের মধ্যে গ্রেট করে নেওয়া পেঁয়াজ ও পাঁচফোড়নগুলি দিয়ে দেব।পেয়াজগুলি হালকা নেড়েচেড়ে তার মধ্যে বাটা মসলাগুলি(জিরে বাটা,আদা-রসুন বাটা ও কাঁচা মরিচ বাটা) দিয়ে দিলাম।
ধাপঃ 9
এরপর স্বাদ অনুযায়ী লবণ,হলুদ দিয়ে নিলাম এবং সবরকম গুঁড়া মসলাগুলি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম।
ধাপঃ 10
এখন মসলাগুলি কষিয়ে নেব নেড়েচেড়ে ভালোভাবে।
ধাপঃ 11
এবারে পরিমাণ মতো অল্প জল দিয়ে নিলাম কষানো মসলার মধ্যে।
ধাপঃ 12
মসলার জলটি ফুটে উঠলে তার মধ্যে আস্তে করে গোটা ভেঁজে নেওয়া মাছের ডিমের পেটিগুলি ছেড়ে দিলাম।এখন কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম রেসিপিটি।
ধাপঃ 13
এখন মাছের ডিমের গ্রাবি ঘন হয়ে আসলে নামিয়ে নেব একটি প্লেটে।
শেষ ধাপঃ
তো তৈরি করা হয়ে গেল আমার "সুস্বাদু মাছের ডিমের রোস্ট রেসিপি।"
পরিবেশন:
এবারে এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে ।এটি খুবই সুস্বাদু ও মজার খেতে হয়েছিল।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
একা একা এরকম মজাদার একটা রেসিপি খেয়ে নিয়েছেন আমার তো জিভে জল চলে এসেছে দেখে। মাছের ডিম এভাবে রোস্ট করলে অনেক সুস্বাদু হয়। আমি এই রেসিপিটা অনেকবার খেয়েছি। এখন তো আবার খুব খেতে ইচ্ছে করছে। কালার কম্বিনেশনটা অসাধারণ এসেছে রেসিপি। দেখে বুঝতে পারছি অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে আপনার তৈরি করা রেসিপিটা।
আপনার প্রশংসামূলক মন্তব্য পড়ে উৎসাহ পেলাম ভাইয়া,অনেক ধন্যবাদ আপনাকে।
সাধারণত মাছের থেকেও মাছের ডিম আমার একটু বেশি পছন্দ। মাছের ডিমের পেটি আপনি খুব সুন্দর ভাবে ভেজেছেন, তারপর মসলার সাথে রান্না করেছেন দেখুন তো আসলেই লোভ লেগে গেল। পাশাপাশি বেশ ভালো উপস্থাপন করেছেন আপু।
আপু, আপনারও আমার মতো মাছের থেকে তার ডিম বেশি পছন্দ জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
সুস্বাদু মাছের ডিমের রোস্ট রেসিপি দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে নিতে। আপনি খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটা দেখতে অনেক বেশি ইয়াম্মি মনে হচ্ছে। বুঝতে পারছি খুব মজা করে খাওয়া হয়েছিল। মাছের ডিম দিয়ে এভাবে রেসিপি তৈরি করলে তা খেতে খুব ভালো লাগে আমার কাছে। বেশিরভাগ সময় তৈরি করা হয় এই রেসিপিটা।
সত্যিই অনেক মজা হয়েছিল খেতে আপু।তাছাড়া আপনিও এই রেসিপিটি তৈরি করেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আপু আপনার মাছের ডিমের রোস্ট দেখে লোভ লেগে গেল। আমি তো শুধু মাছের ডিম ভুনা খেয়েছি কিন্তু কখনো রোস্ট করিনি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করব।প্রতিটি ধাপ সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
আমিও মাছের ডিমের ভুনাই করি বেশিরভাগ সময়।অবশ্যই ট্রাই করবেন আপু,খুবই মজার।ধন্যবাদ আপনাকে।
মাছের থেকে মাছের ডিম খেতে খুবই পছন্দ করি।মাছের ডিম দিয়ে যে রোস্ট করা যায় এটা প্রথম জানলাম।মাছের ডিমের রোস্ট রেসিপি টি দেখতে খুবই লোভনীয় হয়েছে।আশাকরি খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে!শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ দেখে দেখে শিখে নিলাম কিভাবে মাছের ডিমের রোস্ট করতে হয়।এরপর অবশ্যই একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবো।নতুন ও লোভনীয় রেসিপি টি খুবই সুন্দর করে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই মামনি।♥️
অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আন্টি।এটা খুবই মজার খেতে।তাছাড়া আপনার রেসিপিগুলোও অনেক লোভনীয় হয়, ধন্যবাদ আপনাকে💝।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সুস্বাদু মাছের ডিমের রোস্ট। আসলে মাছের ডিম এভাবে রান্না করে খেতে বেশ সুন্দর লাগে। কিছুদিন আগে আমাদের পুকুরের জাপানি মাছ ধরেছিলাম সেই মাছের পেটে ডিম ছিল এভাবে রান্না করে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জাপানি পুঁটি মাছ আমার খুবই প্রিয় আর সঙ্গে ডিমও।আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
আপু আমার বাংলা ব্লগ থেকে প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি শিখে যাচ্ছি। সত্যি মাছ এর ডিম দিয়ে যে রোস্ট করা যায়, এটি আমার আগে জানা ছিল না কখনো দেখিনি শুনিওনি। ইচ্ছে করছে এখনই একবার ট্রাই করি কিন্তু বাসায় মাছের ডিম নেই এখন। কালার টা খুব সুন্দর এসেছে। মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে ধন্যবাদ আপনাকে আপু।
এখন জেনে গেলেন, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপু।ধন্যবাদ আপনাকে ও।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you so much.💚
মাছের ডিম সবাই মনে হয় পছন্দ করে । আমারতো বেশ পছন্দ। আপনি মাছের ডিমের ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন । দেখে বেশ লোভনীয় লাগছে। রান্নার ধাপগুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।
আপনারও আমার মতো মাছের ডিম পছন্দ জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে আপু।