"রঙীন কাগজ কেটে ফুলের নকশা তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি তবে একটু এক্সামের জন্য ব্যস্ততা চলছে।তবুও অনেকদিন পর আমি আজ চলে আসলাম একটি diy নিয়ে।সময়ের অভাবে অনেকদিন diy করা হয়ে ওঠেনি।
রঙীন কাগজ কেটে ফুলের নকশা তৈরি:
■উপকরণ:
2.কেচি
3.কালো রঙের বলপেন
■প্রস্তুতিকরন:
ধাপঃ 1
👉🏿প্রথমে আমি কাগজের নকশা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলি নিয়ে নিলাম।আমি এখানে হালকা নীল রঙের একটি কাগজ চারকোনা করে কেটে নিয়েছি।এরপর কাগজটি মাঝবরাবর সমান করে ভাঁজ করে নিলাম।
ধাপঃ 2
👉🏿আবারো মাঝবরাবর ভাঁজ করে নেব।এভাবে মোট চার বার ভাঁজ করে নিলাম কাগজটি।
ধাপঃ 3
👉🏿এবারে কাগজের মাথায় বাড়তি অংশ কেচি দিয়ে কেটে নেব।এরপর কালো রঙের বলপেন দিয়ে কাগজের উপর দাগ দিয়ে একে নেব।
ধাপঃ 4
👉🏿এবারে কেচি দিয়ে কাগজের পেন দাগের উপর দিয়ে কেটে নেব।তো আমার কাগজটি কেটে নেওয়া হয়ে গেছে দাগের উপর দিয়ে।
ধাপঃ 5
👉🏿এবারে ডিজাইন কেটে নেওয়ার পর কাগজের ভাঁজগুলি এক এক করে খুলে নেব।
সর্বশেষ ধাপঃ
👉🏿সবশেষে কাগজের সম্পূর্ণ ভাজটি খুলে দিলাম।তৈরি করা হয়ে গেল পুরোপুরিভাবে আমার কাগজের নকশার ফুলটি।তো আমার "রঙীন কাগজ কেটে ফুলের নকশা তৈরি" করা হয়ে গেছে।এটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে।
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের diy টি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
টুইটার লিংক
রঙ্গিন কাগজ দিয়ে ফুলের নকশাটি অসম্ভব পরিমাণ সুন্দর হয়েছে। দেখতেও ভালো লাগছে আর কালারটিও আমার অনেক ভালো লাগার একটি কালার। আসলে এই নকশাটি যতটা সহজ মনে করা হয় আসলে অতটা সহজ নয় । অনেক ধৈর্য নিয়ে এই নকশাটি তৈরি করতে হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি নকশা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু ,সহজ মনে হলেও কাগজ কাটা কঠিন।ধন্যবাদ আপনাকে।
আপু আমার কাছেও খুব ভালো লাগে রঙিন কাগজ দিয়ে এই নকশাগুলো তৈরি করতে। এগুলো করতে সময় খুব কম লাগে কিন্তু,খুব সাবধানে করতে হয় ,সামান্য একটু বেশ কম হলেই শেষ। ঠিক বলেছেন এগুলো দিয়ে খুব সুন্দর ঘর ডেকোরেশন করা যায়।খুব সুন্দর হয়েছে আপু আপনার কাগজের তৈরি নকশাটি।
একদমই তাই ,খুবই সাবধানে করতে হয় এই কাজগুলো।অনেক ধন্যবাদ আপু।
রঙিন কাগজ কেটে কেটে আপনি খুব চমৎকার একটি ফুল তৈরি করেছেন। আমিও এরকম ফুলগুলো তৈরি করার কথা ভাবতেছি আজকে কয়দিন ধরে। এই ফুল গুলো দেখতে যতটা সোজা মনে হয় না ততটা সোজা হয় না। আমার কাছে আপনার তৈরি করা ফুলটি খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার কাছে ফুলটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে ফুলের নকশা তৈরি করা দেখলে আমার বেশ ভালো লাগে । আমার শৈশবের কথা মনে পড়ে যায় তখন। শৈশবে রঙিন কাগজ কেটে আমি এই ধরনের ফুল তৈরি করতাম। অনেক সময় এসব ফুল দিয়ে ঘর সাজাতাম। তখন এই কাজগুলো করতে অনেক আনন্দ হতো। সময়ের সাথে সাথে এই কাজগুলো আর করা হয় না, অনেকটা ভুলে গেছি কিভাবে করতাম এই কাজগুলো।
আসলে সময় অনেককিছু ভুলিয়ে দেয় আমাদের।এইতো আবার মনে পড়ে গেল,তুমিও তৈরি করো।ধন্যবাদ
আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে রঙিন কাগজ কেটে ফুল তৈরি করেছেন। দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে এ ধরনের ফুল গুলো দেখতে খুবই দৃষ্টিনন্দর লাগে। রঙ্গিত কাগজ ফুল তৈরি করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে। আমিও মাঝে মাঝে এ ধরনের ফুল তৈরি করে থাকি। এত চমৎকার ফুল শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আসলেই diy করতে গেলে ধৈর্যের প্রয়োজন ভাইয়া।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
দিদি ঠিক বলেছেন এই নকশা খুব সাবধানে কাটতে হয়। আপনার এই নকশা দেখতে খুবই সুন্দর লাগছে।এই নকশা দিয়ে ঘর সাজালে দেখতে খুবই সুন্দর লাগবে। নকশা তৈরির ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু,আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।
রঙিন কাগজ দিয়ে যা তৈরি করা যাক না কেন বেশ দারুন লাগে। আপনার নকশাটি বেশ ভালো হয়েছে। আসলে ডাই প্রজেক্ট করতে বেশ সময় লাগে তাই অনেক সময় চাইলেও সম্ভব হয়ে ওঠে না। যাক এতো ব্যাস্ততার মাঝেও এটি তৈরি করতে পেরেছেন এটাই বড় বিষয়। সুন্দর ছিল।
সত্যিই, বেশ ব্যস্ততায় দিন কাটছে ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ বোন তুমি কাগজের নকশা টা খুব সুন্দর করেছো।তবে যেহেতু রঙিন কাগজটা একটু লাইট কালারের,তাই যদি ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালারের হত তাহলে আরো ফুটে উঠতো। পরের বার একটু এই দিকটা খেয়াল রেখো। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ডিআইওয়াই শেয়ার করার জন্য।
অবশ্যই খেয়াল রাখবো দিদি,তবে মাঝে মাঝেই সাদামাটা রং দেখতে ভালোই লাগে।অনেক ধন্যবাদ আপনাকে।