আমরা কতটা সুখী?

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।

আমরা কতটা সুখী?

IMG_20240125_134934.jpg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে সুখ সম্পর্কে আমার নিজস্ব অনুভূতি শেয়ার করবো।আসলে মানুষ সুখের পিছনে ছুটতে ছুটতে কতটা সময় নষ্ট করে ফেলে সেটা নিয়েই লিখবো আজ।এক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক----


মূলত সুখ বলতে আমরা মানবিক এক ধরনের অনুভূতিকে বুঝে থাকি।যা আমাদের মনকে প্রশান্তি,স্বাচ্ছন্দ্য, তৃপ্তি ও আনন্দ দান করে।

বন্ধুরা,আমরা কতটুকু সুখী?এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা জর্জরিত কখনো বা হাঁফিয়ে পড়ি।মূলত আমাদের বেঁচে থাকার পিছনে সুখ খোঁজার বিশাল এক কাহিনী লুকিয়ে থাকে।জীবনের গোটা সময় আমরা সুখের পিছনেই ব্যয় করে দিই কিন্তু আমাদের মনে প্রশ্ন থেকেই যায় আদৌ কি আমরা সুখের সন্ধান পাই?

সুখ-দুঃখ মিলিয়েই আমাদের জীবন।কিন্তু সুখের সন্ধান করতে করতে পথে আমাদের অনেক বাধা আসে আর সেগুলোতে ব্যর্থ হলেই আমরা দুঃখের সাগরে মিশে যাই।আমার কাছে মনে হয় সুখ স্বল্পস্থায়ী আর দুঃখ দীর্ঘস্থায়ী।আমরা যা কিছু করি সবই সুখের জন্য।আবার এই সুখের পিছনে ছুটতে ছুটতে অনেক অভিজ্ঞতা সঞ্চার করি।কিন্তু দিনশেষে দুঃখটাই বেশি সময় থাকে আমাদের কাছে।আর ক্লান্ত শরীরে একটু সুখ অনুভব করি সেটাও চোখের নিমিষেই ফুরিয়ে যায়।সুখ খুবই স্বল্প সময় ধরা দেয় মানুষের কাছে।

আমরা কোনো না কোনোভাবে অসুখী।কেউ টাকার অভাববোধের জন্য, কেউ নিজ বাসস্থানের জন্য আবার কেউবা মানসিক দিক থেকে তো কেউবা শারীরিকভাবে অসুস্থতার জন্য অসুখী।মানুষের সমস্যার শেষ নেই।আবার অতিরিক্ত টাকা থাকলেও সে অসুখী মনের দিক থেকে।আমার মনে হয় পৃথিবীতে কেউ-ই পুরোপুরি সুখী নয়।আমরা শুধুমাত্র ক্ষনিকের সুখ খুঁজে পাই বাকিটা আমাদের জীবনের কেটে যাওয়া সময়ের গল্প।

আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি কতটা সুখী শিরোনামে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু।অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ভালো লেগেছে আমার। সুখ আসলে নিজের কাছে। কে কি ভাবে সুখ পায় বলা মুশকিল। কারণ সুখের মনে হয় সঠিক সংজ্ঞা নেই।আপনি একদম ঠিক বলেছেন, কেউ পুরোপুরি সুখী নয়। পোস্টটি শেয়ার দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর মন্তব্য উপস্থাপন করেছেন, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা কি আসলেই সুখী আর যদি সুখি হয়ে থাকি তাহলে কতোটুকু সুখী এই প্রশ্নের উত্তর সত্যি জানা নেই কারো। এই সব প্রশ্নের উত্তর খুজতে খুজতে ক্লান্ত হয়ে পড়ি আমরা।আসলে ঠিক বলেছেন আপনি কোন না কোন ভাবে আমরা অসুখী। কারো টাকা থেকে সুখ নেই কেউ বা টাকার অভাবে। মূলকথা আমরা কেউ সুখী নই।ধন্যবাদ দিদি সুন্দর কিছু বাস্তব কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি সময় নিয়ে পোস্টটি পড়েছেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি যা বলেছেন সব সত্য আর যথার্থ বলেছেন ৷ আমরা মানুষ জীব প্রতিনিয়ত সুখের আশায় ছুটি ৷ তবে সুখ কতটা পাই তা যেনো রয়ে যায় জীবনের অগোচরে ৷

তবে আমার চিন্তাভাবনা ও একি কথা বলে সুখ হলো ক্ষনস্থায়ি ৷তাই জীবনে যাই হোক মেনে নিয়ে চলা উচিত ৷

 2 years ago 

ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুখ আসলে কি?? এটা বলা ভীষণ মুশকিল।আমরা মানুষ ভিন্ন। তাই আমাদের সুখের বিষয় ও ভিন্ন।একেকজন মানুষ একেকটাতে সুখ খুঁজে পায়।সত্যি কথা বলতে আসলে কেউ পরিপূর্ণ সুখী নয়।আপনি চমৎকার ভাবে এই বিষয়টিকে তুলে ধরেছেন। ধন্যবাদ দিদি চমৎকার একটি বিষয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

বিষয়টি পড়ে সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি বেশ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আমরা কি আসলেই সুখী? আমার মনে হয় পরিপূর্ণ সুখী কেউ না কেননা প্রত্যেকেরই এক সাইড না এক সাইড অপরিপূর্ণতা রয়ে য়ায। কেউ হয়তো বা টাকার জন্য কেউ বাসস্থানের জন্য কেউ হয়তো বা ভালোবাসার জন্য কেউ হয়তো বা শারীরিক আবার কেউ হয়তো মানসিক সমস্যা। নানার রকমের সমস্যা প্রত্যেকের থাকেই। তাইতো আমরা পরিপূর্ণ সুখী কেউ না। অনেক ধন্যবাদ দিদি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

আসলেই কেউ 100% সুখী হতে পারে না, ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আমি বলবো পৃথিবীতে কেউ কিন্তু চির সুখী নয়। আবার পৃথিবীতে কেউ চির দুঃখী নয়। জীবন মানে হচ্ছে সুখ দুঃখ মিলিয়ে। তাই আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে সেটা হচ্ছে দুঃখের সময় আমাদের নিজেদেরকে উৎসাহিত হতে হবে। আমাদেরকে মনে করতে হবে পৃথিবীতে আমাদের চেয়ে অনেক কষ্টের মধ্যে মানুষ আছে। এভাবে যদি মনে মনে চিন্তা করা যায় তাহলে দুঃখ বিষয় টা মন থেকে চলে যাবে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু,দুঃখে কোনোভাবেই নিঃসঙ্গ বা ভেঙে পড়া যাবে না।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বেশ সুন্দর বিষয় উপস্থাপন করেছেন দিদি । আসলে সুখ হচ্ছে হৃদয়ের অনুভূতির বিষয় যে যতো বেশি হৃদয়ে প্রশান্তি অনুভব করে সে ততো বেশি সুখী হয়ে থাকে। আসলে প্রকৃতির বাস্তবতা হচ্ছে কোন ব্যক্তি পরিপূর্ণ সুখী হতে পারে না কোন না কোন ভাবে সেই অসুখী হয়ে থাকে। সবাই সুখ পেতে চায় তবে পরিপূর্ণভাবে কেউ সুখী হতে পারে না। এত সুন্দর বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সুখের সন্ধানেই মানুষ অবিরত ছুটে চলে, অনেক ধন্যবাদ ভাইয়া।সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুখের সন্ধান করতে করতে তো একটা মানুষের সারাটা জীবন কেটে যায়। তবে সুখ কি জিনিস শেষ পর্যন্ত সেটাই সে উপলব্ধি করতে পারে না। আমাদের জীবনের অধিকাংশ সময়ই আমরা দুঃখ করে কাটিয়ে দিই এবং অপেক্ষা করতে থাকি কখন একটু সুখের সন্ধান পাব। খুব সুন্দর একটা শিক্ষামূলক পোস্ট ছিল , পড়ে বেশ ভালো লাগলো বোন।

 2 years ago 

সুন্দর মতামত দ্বারা উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যদি আমাদের জীবনে দুঃখ না থাকতো তাহলে আমরা সুখের মর্ম কিছুতেই বুঝতে পারতাম না৷ সুখ-দুঃখ মিলিয়েই আমাদের জীবনে পথচলা৷ আমাদের জীবনে যেরকম দুঃখ রয়েছে তেমনি সুখও রয়েছে। তাই আমাদের এই সুখকে সবসময় সুখ বলে মনে করা উচিত৷ কারণ আমাদের থেকেও যারা দুঃখী মানুষ রয়েছে তাদেরকে দেখলে আমাদের এই জীবনের প্রতি কোন অভিযোগ থাকে না৷ অনেক ভালো লাগলো আপনার সুন্দর পোস্টটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

কারণ আমাদের থেকেও যারা দুঃখী মানুষ রয়েছে তাদেরকে দেখলে আমাদের এই জীবনের প্রতি কোন অভিযোগ থাকে না৷

অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38