স্বরচিত কবিতা: "মিথ্যে সান্ত্বনা"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

pexels-photo-745440.jpeg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।একতরফা ভালোবাসা মানেই শুধু কল্পনার জগতে সময় নষ্ট করা।আজকের এই কবিতায় একতরফা ভালোবাসাকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

মিথ্যে সান্ত্বনা

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

মিথ্যে সান্ত্বনায় কেটে গেল কয়েকটা বছর
আগের মতোই জীবন্ত আমার অমলিন ভালোবাসারা
ফুলের পাপড়ির মতোই নরম ও পবিত্র
গুরুগম্ভীর এই দেশে তোমার প্রতিচ্ছবি শুধুই হৃদয়ে ভাসে
আমি ভেসে যাই সব কাজ ফেলে কল্পনাতে
ঘন্টার পর ঘন্টা কেটে যায় তোমার ভাবনাতে
কিন্তু কখনো মনে হয়নি আমি বহুদূরে
সময় এসেছে কল্পনাকে মাটি চাপা দেওয়ার
মিথ্যে সান্ত্বনাকে দূরে সরিয়ে ফেলার
আর চাইনা একতরফা পবিত্র ভালোবাসাকে নিয়ে থাকতে
যন্ত্রণাগুলিকে আশ্রয় দিয়ে হৃদয় পোড়াতে
তবুও কখনো তোমার কানে উচ্চারিত হবে না শব্দে
আজীবন বাসা বেঁধে থাকবে আমার মনের এক কোণে
চাই নতুনের সন্ধানে বাঁচতে,নতুনভাবে পথ চলতে
তোমাকে নিয়ে আর নয়,চাই নতুনের কবিতা লিখতে
মিথ্যে কল্পনার জগতকে দিতে চাই চিরমুক্তি
আর বাস্তবকে অনুধাবনে পেতে চাই পরিতৃপ্তি।।
আশা করি আমার আজকের কবিতাগুলি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার লাইনগুলো পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা মানুষ কল্পনার জগতকে অনুভব করতে সত্যি বেশ ভালোবাসে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একতরফা ভালোবাসা মানেই মিথ্যে সময় অপচয় করা এটা একেবারে ঠিক। কল্পনার জগতে সময় নষ্ট করা হয়। সেই ভালবাসাকে মুক্তি দেওয়ার কথা বলেছেন এই সুন্দর কবিতার মধ্যে, যেটা আমার অনেক ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে এমনিতেই অনেক ভালো লাগে পড়তে। কবিতার সবগুলো লাইনের মধ্যে আপনি এই বিষয়টাকে সুন্দর করে তুলে ধরেছেন, যেটা আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করি নতুন কিছু অনুধাবন করে লেখার জন্য ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মিথ্যে সান্ত্বনা এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।সত্যিই অসাধারণ কবিতা লিখেছেন। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর কবিতা রচনা করে থাকেন আপু। আমার খুবই ভালো লাগে আপনার লেখা কবিতা গুলো আবৃত্তি করতে। বিশেষ এক অনুভূতিকে কেন্দ্র করে আপনি কবিতা লিখে থাকেন। এজন্য তো বেশি ভালো লাগে আপনার কবিতা।

 2 years ago 

প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণা দেয় তাইতো লিখতে পারি,ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই আপু কবিতা হলো অনুভূতির ফসল। মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য। আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে আমার। কবিতার নামটি অসাধারণ ছিল। সম্পূর্ণ কবিতা পড়ে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে উৎসাহ পেলাম আপু,ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই বিষয়টা আমার কাছে খুব চিন্তিত একটা বিষয়। কিছু কিছু ভালবাসা একতরফা হয়। তবে যারা এড়িয়ে চলে তাদের জন্য কোন বিষয় না। যারা একতরফা ভালবাসে তাদের জন্য বিষয়টি খুবই কষ্টকর। কারণ শুধু শুধু মিছে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন নিয়ে মিথ্যে ঘর সাজানো। বলতে গেলে এক প্রকার খুবই কষ্টের মিথ্যে আশ্বাস। কবিতা লিখলেন খুব সুন্দর করে ভালো লাগলো পড়ে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু,একতরফা ভালোবাসা অনেক কষ্টের ।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে আপু একতরফা কোন কিছু ভাল না। খুব সুন্দর করে মিথ্যে সান্ত্বনা কবিতাটি লিখেছেন আপনি। আপনার কবিতা গুলো পড়তে এমনিতে বেশ ভালো লাগে। আপনার কবিতার মাধ্যমে বাস্তব কথা তুলে ধরেছেন। আর একতরফা দিয়ে ভালোবাসা যাচাই করা ঠিক না। বর্তমান সময়ে ভালোবাসা বড়ই কষ্টকর। তবে আপনার কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাস্তবতা নিয়ে লিখতে ভালো লাগে আপু,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহ খুব সুন্দর সুন্দর কবিতা লেখি থাকেন। আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে।মিথ্যে সান্ত্বনা কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। তবে কবিতার মাধ্যমে ভালোবাসা নিয়ে মিথ্যে সান্ত্বনা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আসলে অতিরিক্ত আবেগ দিয়ে ভালোবাসা করা ঠিক না। সুন্দর করে আমাদের মাঝে মিথ্যে সান্ত্বনা কবিতাটি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালোবাসা মানেই আবেগ ভাইয়া, তবে অতিরিক্ত একতরফা আবেগ ভালো নয়।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64978.52
ETH 1881.05
USDT 1.00
SBD 0.39