"স্বাদের মরুল্লা মাছের ঝোল রেসিপি"(কিছু মাছের ছবিসহ)(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
শুভ সকাল বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।সেটি হলো-"মরুল্লা মাছের ঝোল রেসিপি"।
মরুল্লা মাছ আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই মাছ সকলের পছন্দের। মরুল্লা মাছ আমার খুবই ভালো লাগে এইরকম মাখা মাখা ঝোল করে খেতে কিংবা আলু ছোট ছোট টুকরো করে কেটে রান্না করলে।এই মাছ প্রচুর পরিমানে পুষ্টিকরী ও ভীষণ উপকারী।ছোট মাছগুলি খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্য খুবই উপকারীও হয়।এই মাছের এলাকাভেদে বিভিন্ন নাম রয়েছে।আমার জানামতে কেউ কেউ এইমাছকে- মরুল্লা, মৌরলা এবং ছোট মাছ হওয়ার কারণে মলা মাছ নামেও বলে থাকেন।আসলে বাবা ক্যানেল থেকে কিছু মরুল্লা মাছসহ বিভিন্ন মাছ ধরে পুকুরে ছেড়ে রেখেছিলেন ফলে এখন মরুল্লা মাছে পুকুর ভর্তি হওয়ায় জোগাড়।সকাল হলেই পুকুরে জলের উপর ভাসতে থাকে।ভারী ভালো লাগে দেখতে।তবে ধরতে গেলে পালিয়ে যায়,বেশ চালাক।এই মাছগুলি এই সময় বেশি ডিম ছাড়ে ,ফলে তা থেকে মাছের পোনা জন্মে।তাই বাবা সিদ্ধান্ত নিয়েছে এই মাছ এত রাখা যাবে না ,ধরে খেয়ে ফেলতে হবে।আর প্রত্যেকটি মাছের পেটে ডিমে ঠাসা।
যদিও এই ছোট ধরনের মাছ কাটতে খুবই বিরক্তিকর তবে খেতে বেশ মজার।তাছাড়া সারাবছর এই মাছের চাহিদা বাজারে অফুরন্ত, বেশ চড়া দামেও বিক্রি হয়।যাইহোক বাবা ভোর বেলায় ভাসমান মাছের উপর পা টিপে টিপে গিয়ে জাল দিয়ে খাপ মারেন-----আটাক☺️।এক খাপে যা মাছ পড়বে সেটুকুই নিতে হবে, নাহলে তারপর মাছগুলি সব পালিয়ে যায় ধরা খুবই মুশকিল হয়ে পড়ে।যাইহোক এগুলো এক খাপের ধরা মাছ।
◆উপকরনসমূহ◆
| ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| 1 | মরুল্লা মাছ | 200 গ্রাম |
| 2 | পেঁয়াজ কুচি | 1 টি |
| 3 | রসুন কুচি | 4 কোয়া |
| 4 | কাঁচা মরিচ | 4 টি |
| 5 | গোটাজিরা | 1/2 টেবিল চামচ |
| 6 | শুকনা মরিচ গুঁড়া | 1/2 টেবিল চামচ |
| 7 | জিরা,শুকনা মরিচ ও আদা বাটা | 4 টেবিল চামচ |
| 8 | লবণ | 1.5 টেবিল চামচ |
| 9 | হলুদ | 1 টেবিল চামচ |
| 10 | সরিষার তেল | 100 গ্রাম |
| 11 | জল | পরিমাণ মতো |
◆মাছের কিছু ছবি◆
👉🏿এক খাপে ধরা মরুল্লা মাছগুলি ।মাছগুলিকে দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি স্বাদের ও মজার।
👉🏿এই মাছ স্থলে খুব বেশি সময় বেঁচে থাকতে পারে না।একটু লম্বা ও চওড়া সাইজের ছোট মাছ।সাদা ফকফকে মাছের গায়ের রং, তবে মাছের দেহের মাঝে সরু লম্বা একটি স্পষ্ট সাদা দাগ।মাছের পিঠের দিকে সোনালী নীল রঙের হয়ে থাকে।
👉🏿মরুল্লা মাছের গায়ে ছোট ছোট আশ থাকে ।এই মাছ জ্যান্ত অবস্থায় খুবই ভালো লাগে দেখতে।দেখুন, কিছু মাছ জ্যান্ত অবস্থায় চলাফেরা করছে।
তো চলুন রেসিপিটা শুরু করা যাক-------
◆প্রস্তুত প্রণালী◆
👉🏿প্রথমে আমি জল থেকে মরুল্লা মাছগুলি তুলে নিলাম ।মাছগুলির পেটে ডিম তাই আমি এটি সাবধানে কেটে নেব ডিম রেখে।
👉🏿এরপর বটির সাহায্যে মাছের ছোট ছোট আশ ছাড়িয়ে কেটে নিলুম পরিষ্কার করে।এরপর ভালোভাবে ধুয়ে মাছগুলি জল সরে যাওয়া একটি পাত্রে রেখে দিলুম।
👉🏿এরপর মাছে পরিমাণ মতো লবণ ও হলুদ নিয়ে নেব এবং ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব।
👉🏿একটি পরিস্কার কড়াই ধুয়ে চুলায় বসিয়ে দেব মিডিয়াম আঁচে।এরপর কড়াইটি তেল দিয়ে গরম করে নেব ভালোভাবে।কড়াই গরম হয়ে গেলে হলুদ ও লবণ মিশ্রিত মাছগুলি দিয়ে দেব ।এরপর মাছগুলি ধীরে ধীরে উল্টেপাল্টে বাদামি রঙের করে ভেঁজে নেব ।
👉🏿তো আমার মাছগুলি ভেঁজে নেওয়া হয়ে গেছে ,এবারে একটি পাত্রে নামিয়ে নেব।
👉🏿এবারে সকল উপকরণগুলি একত্রে সাজিয়ে নেব।যেমন- কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, গোটাজিরা,হলুদ, লবনসহ ইত্যাদি উপকরণ।কাঁচামরিচ , পেঁয়াজ ও রসুন কুচি করে কেটে জল দিয়ে ধুয়ে নেব।
👉🏿এরপর জিরা,শুকনা মরিচ ও আদা একত্রে শীল - নোরার সাহায্যে মিহি করে বেঁটে নিয়ে একটি পাত্রে তুলে নেব।
👉🏿এরপর আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব।জলের মধ্যে লবণ ,হলুদ ও স্বাদ অনুযায়ী কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দেব।
👉🏿কিছুক্ষণ ধরে জলটি টগবগিয়ে ফুটে উঠলে তার মধ্যে ভেঁজে রাখা মরুল্লা মাছগুলি দিয়ে দেব ।এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট মতো।
👉🏿10 মিনিট পর তরকারীটি একটি পাত্রে নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দেব।তেল গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দেব।এরপর হালকা নেড়েচেড়ে ভেঁজে নিলুম।
👉🏿পেঁয়াজ ভাজির মধ্যে বেঁটে রাখা মসলাটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম।
👉🏿এবারে তরকারীটি পুনরায় মসলার মধ্যে ঢেলে দিয়ে মিশিয়ে নেব মসলার সঙ্গে নেড়েচেড়ে।
👉🏿এরপর আরো 5 মিনিট ধরে ফুটিয়ে নিলুম তরকারীটি।5 মিনিট পর নেড়েচেড়ে নামিয়ে নেব তরকারীটি একটি পাত্রে।
👉🏿তো আমার তৈরি করা হয়ে গেল "মরুল্লা মাছের ঝোল রেসিপিটা"। এইবার এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই টেস্টি হয়।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
টুইটার লিংক
স্বাদের মরুল্লা মাছের ঝোল রেসিপি রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেন। আপনার ইসলামের উপস্থাপন খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।💐
আপু এই মরুল্লা মাছ আমার প্রিয় মাছ, এই মরুল্লা মাছের মত কোনো মাছেই হয় না, তবে আপু দিন দিন এই মাছ গুলো হারিয়ে যাইতেছে, এখন আর মরুল্লা মাছ বেশি পাওয়ার যায়না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আমাদের এখানে খুব পাওয়া যায় ভাইয়া,আর এগুলো আমাদের পুকুরের।অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।
আপু মরুল্লা মাছ আজকে নতুন দেখছি সত্যি বলতে আপনাদের মাধ্যমে দারুন দারুন কিছু মাছের নাম জানতে পারি। এটি আমার কাছে অনেক ইউনিক লাগলো। আপনি দারুণ দক্ষতায় রান্না করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনি অনেক মজাদার একটি মাছের ঝোল আমাদের মাঝে শেয়ার করেছেন। ছোট মাছের এরকম ঝোল রেসিপি খেতে খুবই সুস্বাদু। এই মাছের ঝোল রেসিপি দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক বেশি সুস্বাধু হয়েছিল। চমৎকারভাবে মাছের এই রেসিপিটি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।আপনার সুমন্তব্যের জন্য।
নিঃসন্দেহে বলব এই মাছ খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আর আপনি যে রান্না করেছেন প্রতিটি ধাপ দেখে তো বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। খুব সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে আপনি পোস্টটি আমাদের মধ্যে শেয়ার করেছেন। আর রান্নাটি অতি লোভনীয়। সব মিলিয়ে বলব দারুন। ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আপু, ছোট মাছের মধ্যে মলা মাছ খেতে আমার ভালো লাগে।আপনি মনে হচ্ছে খুব মজা করে রান্না করেছেন। তাছাড়া ছোট ছোট মাছ আমাদের চোখের জন্য খুবই ভালো।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপু, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
স্বাদের মরুল্লা মাছের ঝোল রেসিপি শেয়ার করেছেন আপু। সত্যি আমার কাছে আপনার রান্না গুলো ভালই লাগে। কি সুন্দর করে রান্না করেন। দেখে সত্যি খেতে ইচ্ছে করে। আপনার জন্য শুভকামনা রইল আপু। 💞💞
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।
এই মাছ অনেক খেয়েছি । খুবই মজা এই মাছগুলো খেতে। কিন্তু এই মাছের নাম যে মরুল্লা মাছ আগে জানতাম না। আপনার কাছ থেকে জানতে পারলাম। আপনার মরুল্লা মাছের রেসিপি দেখে মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হয়েছে। দেখেই খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি মাছের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু,দারুণ মজার ও সুস্বাদু খেতে।এভাবে খেয়ে দেখবেন একদিন।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
মরুল্লা মাছকে আমরা মলা মাছ বলি। এই মাছ আমরা ঝোল করে খাইনি কখনো। সবসময় চচ্চরি করে খাই। তবে আপনার রান্না করা মাছের ঝোল দেখতে লোভনীয় লাগছে। আপনি রান্নার প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ, আপু আমি লেখাতেও উল্লেখ করেছি মরুল্লা মাছকে অনেকে মলা মাছ বলে।এভাবে খেয়ে দেখবেন একদিন, দারুণ মজার খেতে।অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।😊