"কৃষ্ণসায়র ফুলমেলা"(বিভিন্ন ফুলের ফটোগ্রাফি পর্ব :24)

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

বিভিন্ন ফুলের ফটোগ্রাফি পর্ব :24

GridArt_20250706_101609739.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই ফুলমেলা থেকেই শীতকালে।আসলে এটি ফুলের মেলা হলেও অনেক আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের ফুল ছিল।যেগুলো শুধুমাত্র মানুষের দর্শনের জন্য ,বিক্রির জন্য নয়।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের ফুলের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

বিভিন্ন ফুলের ফটোগ্রাফি:

IMG_20250706_101004.jpg

এটি হচ্ছে অ্যাডেনিয়াম ফুলের কুঁড়ি।যেটি লাল রঙের ছিল।এগুলো ফুটন্ত অবস্থায় একেবারেই গোলাপ ফুলের মতোই আকৃতি হয়ে থাকে।এইজন্য এটি "মরুভূমির গোলাপ" নামে পরিচিত।এই ফুলের গাছগুলো মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় ও আকর্ষণীয়।তাছাড়া এগুলো বিভিন্ন রঙের ও প্রজাতির হয়ে থাকে।

IMG_20250706_101256.jpg

এগুলো হচ্ছে দেশি চন্দ্রমল্লিকা ফুল।একটি গাছে এত ফুল ধরেছিল যে,গাছটি নুয়ে পড়ছিলো।গোলাপি রঙের চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখতে অনেক সুন্দর।যেগুলো একবার লাগালে প্রতিবছর ডাল কাটিং করে চারা রোপণ করা যায়।

IMG_20250706_101044.jpg

এটি হচ্ছে মোরগফুল গাছ।এই ফুলগুলো গুচ্ছাকারে হয়ে থাকে ঝুঁটি আকারে।যেগুলো বিভিন্ন রঙের ও প্রজাতির হয়ে থাকে।তাছাড়া এই ফুলগুলোর পাতা অনেক আকর্ষণীয় হয়ে থাকে।মোরগফুল বাংলার গ্রাম-গঞ্জের আঙিনায় দেখা মেলে।মোরগের মাথার ঝুঁটির আকৃতির কারণে এর নাম মোরগফুল।

IMG_20250706_100432.jpg

রজনীগন্ধা সর্বাপেক্ষা জনপ্রিয় একটি ফুল।যেটি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এবং ফুলদানী সাজাবার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া এই ফুলের নির্যাস হতে পারফিউম তৈরি করা হয়ে থাকে।তাছাড়া কৃষ্ণসায়র পার্কের মধ্যে অনেকটা জায়গা নিয়ে রজনীগন্ধা ফুল লাগানো ছিল।ফুলগুলো লম্বা ডাটির ন্যায় দাঁড়িয়ে ছিল আর দূরে ঝোপের মতো পাতাবাহারগুলি চৌকো আকৃতি দিয়ে কাটিং করা ছিল।

IMG_20250706_101225.jpg

শীতকালের অতি জনপ্রিয় একটি ফুল চন্দ্রমল্লিকা।
এই ফুলগুলো টবে খুব ভালোভাবে জন্মে।একটি গাছে প্রচুর পরিমানে ফুল ফোটে।এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে আর দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলের রং পরিবর্তন হতে থাকে।

IMG_20250706_101205.jpg

দেশি ও হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল হয়ে থাকে।অনেকগুলো পাপড়ির সমন্বয়ে গঠিত হয় বলে চন্দ্রমল্লিকা ফুলগুলো খুবই আকর্ষণীয় দেখতে হয়।তাছাড়া আমার কাছে এই ফুল খুবই প্রিয়।এটি বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়।

IMG_20250706_100551.jpg

এটি একটি ভিন্ন ধরনের ক্যাকটাস প্রজাতির গাছ। যেগুলোর গাছ মোটা ও রসালো প্রকৃতির।তবে অল্প কয়েকটি পাতা গাছের মাথায় রয়েছে।অনেকগুলো ডালযুক্ত থাকলেও কাটা ছিল না।অথচ কাটার মতো কূপ ছিল গাছের গায়ে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 11 months ago 

চমৎকার ফুলের ফটোগ্রাফি আপনি উপস্থাপন করেছেন আপু। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ফুলের সৌন্দর্য দেখে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু।

 11 months ago 

আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61674.69
ETH 1647.32
USDT 1.00
SBD 0.42