"বিদায় 2023 সাল"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ শেয়ার করবো কিছু অনুভূতিকে কেন্দ্র করে লেখা আমার ব্লগ।

বিদায় 2023 সাল:

IMG_20231231_235153.jpg
সোর্স

সময় কত দ্রুত চলে যায় তাইনা!**ঠিক যেমনি একটি গাছের তরতাজা পাতা ধীরে ধীরে শুকিয়ে ঝরে যায়।** আমাদের জীবন থেকে 2023 সাল বিদায় নেবে।দেখতে দেখতে আরো একটি বছর পাড়ি দিয়ে ফেললাম আমরা।আর কত ভালো-খারাপ অভিজ্ঞতার সঙ্গে নিয়ে এই বছর স্মৃতিময় হয়ে থাকবে।



কেউ হারিয়ে গিয়েছে আবার কেউবা চলে যাবে।যে যাচ্ছে তাকে দিলাম চিরবিদায়, যে আসবে তাকে জানালাম মন থেকে স্বাগতম।💐💐আর মাত্র 5 মিনিট।তারপর আবার একটা নতুন বছর শুরু হবে।তাই পুরোনো বছরকে নিয়ে আবেগময় একটি কবিতা লিখে ফেললাম।তো চলুন শুরু করা যাক---

অনেকেই এসেছিল নতুন কুড়ি হয়ে
অনেকেই ছেড়ে গেছে পথের মাঝে
আবার অনেকেই ছেড়ে যাবে কিছু সময়ের ব্যবধানে
পাওয়া না পাওয়ার হিসেব মিলিয়ে
খাতায় জমেছে কিছু অভিজ্ঞতা
জমাট বেঁধেছিল নতুন সম্পর্কের দানা
কিছু সম্পর্কের বন্ধন হয়েছে দৃঢ়,ফেলানোই অবহেলা
অনেক চেনা মুখ মিশে গেছে মাটিতে
যারা রেখেছিল আমাদের হৃদয়ে আগলে
প্রতিনিয়ত যারা ছিল আমার পাশে
আমিও অপরিশুদ্ধ ঋণী তাদের কাছে
যারা পাশে থাকার অজুহাতে দিয়েছো শুধুই দুঃখ
তাদের উপরেও নেই আমার কোনো অভিমান-ক্ষোভ
তাই ধন্যবাদ জানাই সকলকে
কারন তোমাদের জন্যই ভরসারা এসেছিল হাত বাড়িয়ে
সবমিলিয়ে ভালো থেকো সবাই
2023 তোমাকে দিলাম চিরবিদায়।।

যদি কারোর ছেড়ে যাওয়ার ইচ্ছে হয় তো যেতে পারো আমি বাঁধা দেব না,যদি কাউকে কখনো দুঃখ দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও।সবাইকে নতুন বছর 2024 এর শুভেচ্ছা রইলো অনেক অনেক💐💐।

আশা করি আমার আজকের লেখা ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

পুরনো বছরের ক্ষোভ, পাওয়া না পাওয়ার গল্প সবকিছুই যেন এই কবিতার ভাষায় তুলে ধরেছেন। প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে লিখেছেন দিদি আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন কেউ হারিয়ে গিয়েছে কেউবা আবার হারিয়ে যাবে।
পুরাতন বছরের সমস্ত ব্যর্থতা এবং গ্লানি পিছনে ফেলে নতুন বছর শুরু করতে চাই নতুন উদ্যমে।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা রইল।
আপনার লিখনিটি খুবই ভালো লেগেছে আমার কাছে।
ছন্দ এবং কথাগুলো সবই বাস্তবসম্মত।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

২০২৩ সালকে বিদায় জানিয়ে একটা আবেগময় কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা আজকের এই কবিতাটা পড়ে সত্যি অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। ২০২৩ সাল কে বিদায় জানিয়ে ২০২৪ সাল কে বরণ করে নিয়েছেন। আপনাকেও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপু। নতুন বছরে যেন ভালোভাবে সময় অতিবাহিত করতে পারেন, এবং ভালো কিছু হয় এমনটাই প্রত্যাশা করি। অসম্ভব ভালো ছিল আপনার লেখা আজকের এই পুরো কবিতা।

 3 years ago 

আশীর্বাদ করবেন ভাইয়া, আর এভাবেই উৎসাহ দিয়ে পাশে থাকবেন আশা করি।ভালো থাকুন।

 3 years ago 

আমাদের এই জীবন থেকে আরেকটা বছর চলে গিয়েছে। আর সেই বছরটাকে বিদায় জানিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি যেটা আমার কাছে পড়তে খুব ভালো লেগেছে। ২০২৩ সালের সাথে ২০২৩ সালের কাটানো মুহূর্তগুলোকেও বিদায় দিয়ে দেয়া হয়েছে। তবে ভালো স্মৃতি গুলো কখনোই ভুলা সম্ভব না। আবার দুঃখ গুলোকে বিদায় দেওয়া প্রয়োজন। সব মিলিয়ে আপনার পুরো কবিতাটা আমার কাছে ভালো লেগেছে দিদি।

 3 years ago 

অনেক সুন্দর কথা বলেছেন,দুঃখকে বিদায় দিতে হবে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু নতুন বছরের শুভেচ্ছা রইল। যাইহোক দেখতে দেখতে ২০২৩ সাল শেষ হয়ে গেল। প্রতি বছরের ন্যায় ২০২৩ সালেও অনেক প্রাপ্তি রয়েছে, আবার অনেক অপ্রাপ্তিও রয়েছে আমাদের। আসলে আমরা যতদিন বেঁচে থাকবো,ততদিন এভাবে হিসাব নিকাশ করেই যাবো। যাইহোক গত বছর আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে আমাদের পরিচিত অনেক মানুষ এবং অনেক নতুন অতিথিও এসেছে আমাদের মাঝে। আসলে এটাই জীবন। একসময় আমাদেরকেও পৃথিবী ত্যাগ করতে হবে। তাই মৃত্যুর আগে এমন কিছু কাজ করা দরকার, যাতে করে আমাদের মৃত্যুর পরেও মানুষজন আমাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলেই মৃত্যুর আগে ভালো কাজ করা উচিত স্মরণ রাখার মতো, আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পুরনো বছরের সবকিছু কবিতার মাধ্যমে বেশ দারুন ভাবে লিখেছেন এবং কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এই পৃথিবীতে নতুন জন্ম নিবে এবং পুরাতন চলে যাবে এটাই নিয়ম।বেশ দারুন লিখেছেন আপু। অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

আমরা সবাই নিয়মের কারাগারে আবদ্ধ,ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36