"কৃষ্ণসায়র ফুলমেলা"(কাঠের আসবাবপত্রের কিছু ফটোগ্রাফি পর্ব : 20)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।প্রতিদিন যে বিরক্তিকর গরম পড়ছে তাতে ভালো থাকাটাই কঠিন বিষয়।তবে আমার অবস্থা এই গরমে বেশ নাজেহাল।যাইহোক দুইদিন পর আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

কাঠের আসবাবপত্রের কিছু ফটোগ্রাফি পর্ব : 20

GridArt_20250609_164844936.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও অনেক আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের জিনিস নিয়ে মেলা বসেছিলো।যেখানে আবার কাঠের আসবাবপত্রের কিছু মেলা বসেছিলো।যেগুলো বেশ চমৎকার ছিল।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

কাঠের আসবাবপত্রের কিছু ফটোগ্রাফি:

IMG_20250609_162135.jpg

এখানে বেশ কিছু কাঠের তৈরি খেলনা রয়েছে।যেগুলোকে খেলনা ঠিক বলা চলে না,আসলে ঘরের সৌন্দর্য্য বৃদ্ধিতে এগুলো খুবই কাজে দেয়।যেমন হাতির মূর্তি,চেয়ার,কাঠের পুতুল এবং একটি মা বকের সঙ্গে বাচ্চা বকের কথোপকথন।এই হাতিগুলি ও বকের মূর্তিটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

IMG_20250609_162622.jpg

এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চাবি রাখার জন্য কাঠের তৈরি ডিজাইন।যেগুলো একটি সঙ্গীর মতো কাজ করে আমাদের দৈনন্দিন জীবনে।সাইকেল কিংবা অন্যান্য চাবি রাখার কাজে এগুলো দারুণ উপযোগী।এখানে গিটার,গণেশের আকৃতি, লাভ চিহ্ন,বিড়ালের আকৃতি এবং লাভ চিহ্নের সঙ্গে তীরের কম্বিনেশন দিয়ে তৈরি নানা কাঠের ডিজাইন ছিল।আর প্রত্যেকটি ডিজাইন কাঠ দিয়ে তৈরি এবং চাবি রাখার রিং যুক্ত ছিল।

IMG_20250609_162636.jpg

এগুলোও রং বেরঙের কাঠের তৈরি চাবি রাখার রিং।যেখানে টিয়া পাখিসহ নানা রঙিন পাখির ডিজাইন ছিল।আর কাঠের অন্যান্য ডিজাইনও ছিল।চাবিগুলি এই রিংয়ের মধ্যে রাখলে অনেক সৌন্দর্য্যময় হয়ে ওঠে।

IMG_20250609_162513.jpg

এখানে কাঠের তৈরি ঘরোয়া আসবাবপত্রও ছিল।যেখানে কাঠের তৈরি চেয়ার,টেবিল ও নানা ধরনের টুল ছিল।যেগুলো সাদামাটা রং দেওয়া ছিল আবার ডিজাইন করা ছিল।এক ধরনের টুলের পায়াগুলি পেঁচার আকৃতি ও বসার জায়গাটা সুতা দিয়ে তৈরি ছিল।এটা বেশ আরামদায়ক তা বোঝা যায়।এছাড়া ডিজাইন করা চেয়ারও ছিল।

IMG_20250609_162722.jpg

এখানে কাঠের তৈরি নানা রং এর পেঁচার মূর্তি ছিল।যেগুলো ছোট,বড় ও মাঝারি সকল সাইজের ছিল।বিশেষ করে গণেশের মূর্তিটি আমার কাছে খুবই ভালো লেগেছে।এগুলো পূজার ঘরে দারুণ দেখতে লাগবে,তাছাড়া অন্যান্য বড় মূর্তিও ছিল।

IMG_20250609_162429.jpg

সবশেষে একটি কাঠের তৈরি জিনিসের দোকানে চলে আসলাম।যেখানে--হাতি, ঘোড়া,ময়ূর,কাঠের তৈরি চিরুনি,চামচ,বিভিন্ন ডিজাইনের সাইকেলের রিং,বেলন-চাকি, চুলের কাঁটা, সিঁদুর রাখার কৌটো,গাড়ি ও টুপি সবই ছিল কাঠ দিয়ে তৈরি।আর খুবই নিখুঁত ও সূক্ষ্ম কাজ করা ছিল তাতে।তাছাড়া সামান্য কিছু খেলনা প্লাস্টিকেরও ছিল।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

মেলা হলে আমাদের এদিকে এরকম আসবাবপত্রগুলো দেখা যায়। আপনি কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্রের ফটোগ্রাফি করেছেন। আর আগে কিন্তু এসব জিনিসগুলো একটু বেশি দেখা যেত। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি চমৎকার লাগলো। ধন্যবাদ চমৎকার কিছু আসবাবপত্রের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া, যেহেতু এটি ফুল মেলা ছিল তাই এ ধরনের আসবাবপত্র কম এসেছিলো।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65535.22
ETH 1791.47
USDT 1.00
SBD 0.42