শৈশবের গল্প: "এই লটারি সেই লটারি নয়"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি শৈশবের গল্প শেয়ার করতে।

শৈশবের গল্প: "এই লটারি সেই লটারি নয়"

pexels-photo-6664375.jpeg
সোর্স

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই ফিরে পেতে চাই আমাদের শৈশবের সেই মুহূর্তগুলিকে।কিন্তু বাস্তবে তা পাওয়া না গেলেও অতীতের সেই কাটানো দিনগুলো স্মৃতি হয়ে ঠিক ধরা দেয় আমাদের মনের কল্পনায়।তো সেই ভাবনার দোরগোড়া থেকে আমি আমার জীবনের একটি শৈশবের অভিজ্ঞতা শেয়ার করবো। আসলে গতদিন জীবনের গল্পে আমাদের প্রিয় বড় দাদাকে রবিবারের আড্ডায় আমি এই লটারি সম্পর্কে একটি প্রশ্ন করেছিলাম।দাদাও বেশ সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিয়েছিলেন।তবে আমার ভাবনার লটারির বর্ননা এমনটা ছিল। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা শৈশবের গল্পখানি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

আমার বাড়ি ছোট্ট একটি গ্রামে।আর সেই গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে অর্ধশহরে বড় একটি যজ্ঞের মন্দির রয়েছে।অর্থাৎ হরিনামের আয়োজন করা হয় পুরো সাত দিন ব্যাপী।তাই বেশ নামডাকও রয়েছে এখানের।বাইরে থেকে গানের দল নিয়ে আসা হয় তেমনি অনেক মানুষ ভিড় জমায় গান শুনতে।টানা রাত দিন হরিনাম হয় সঙ্গে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা।একেকদিন একেক স্কুল বা গ্রামের কাঁধে পড়ে এই দায়িত্ব।তেমনি যজ্ঞের দ্বিতীয় দিন আমাদের স্কুলের রান্না পড়তো সব ছেলেমেয়েরা মিলে রান্না করে মানুষকে নিজে হাতে প্রসাদ খেতে দিয়ে আলাদা প্রশান্তি পেতাম।

সেই সাতদিন ব্যাপী বড় মাঠে বসতো বিভিন্ন জিনিসের মেলা।সাপখেলা থেকে শুরু করে নানা জিনিসের বাহার।তেমনি বিকালে আমি আমার দাদার সঙ্গে চলে গেলাম যজ্ঞের মেলা ও যজ্ঞ দেখতে।আমাদের সঙ্গে আরো ছেলেমেয়েরা ছিল, তখন ছোট ছিলাম তাই সবাই মিলে চলে যেতাম মায়ের পারমিশন নিয়ে।বাড়ি থেকে বিল পাড়ি দিয়ে যেতাম বলে 10 মিনিট লাগতো।আর এই হরিনাম ধ্বনি আমাদের বাড়ি থেকে শোনা যেত।ছোটবেলা থেকে জোয়া,মার্বেল খেলা,তাস খেলা এগুলোর ধারে যাওয়াও নিষেধ ছিল।কারন এগুলো নেশার মতোই তাই এগুলো সম্পর্কে এখনো পর্যন্ত কোনো ধারণা নেই।

এখন বলি আমি কোন লটারির কথা বলছি--মেলায় উপস্থিত হয়ে দেখলাম একজন লোক একটি ঘুরনকলের মতো লটারির চাকা নিয়ে দাঁড়িয়ে আছে।আর ছোট ছোট বিভিন্ন rc ,lemon জাতীয় বিভিন্ন বোতল সাজানো রয়েছে।এই এক একটি বোতলের দাম তখন 12 টাকা কিংবা 15 টাকার মতো ছিল।যাইহোক লোকটি আমাদের দেখে ডাকলো তারপর খেলার নিয়ম বলে দিলো।প্রথমে ব্যাপারটি না বুঝলেও পরে খেলে বুঝলাম।আসলে প্রথমে 2 টাকা জমা দিয়ে তারপর লটারির চাকা ঘুরাতে হবে।যদি লটারি বেঁধে যায় তো 2 টাকার বিনিময়ে 12 টাকার rc কিংবা lemon এর বোতল যেটা খুশি নিতে পারবো।তো প্রথমে আমাদের সঙ্গে যাওয়া পাশের বাড়ির ছেলেটি লটারির চাকা ঘুরিয়ে পরপর 3 থেকে 4 টি বোতল জিতে নিলো।এরপর আমার দাদা লটারির চাকা ঘুরালো প্রথমবার তো পেলাম কিন্তু দ্বিতীয়বার মিস হলো।তারপর আমার পালা,আমি ঘুরিয়েও একটা বোতল জিতে নিয়েছিলাম।বেশ ভালোই লাগছিলো।যেহেতু লটারি বিষয়টি বেশি পছন্দের নয় তাই আর না কেটে চলে গেলাম যজ্ঞ মন্দিরে।তো এই ছিল আমার মজার লটারি কাটার অনুভূতি।।

আশা করি আমার আজকের গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং: শৈশবের গল্প
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বেশ মজার তো লটারির সিস্টেমটি। চার টাকা দিয়ে ১২ টাকারrc lemom পেয়ে গেলেন। অনেক জায়গায় দেখা যায় এরকম লটারি সিস্টেম করলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিছু পাওয়া যায় না। আপনার পাশের বাড়ির ছোট ছেলেটি প্রায় চারটি বোতল পেয়ে গেল। আপনারাও খালি হাতে ফিরেননি দেখে ভালো লাগলো। এরকম খেলা গুলো খেলতে আসলেই বেশ ভালো লাগে।

 2 years ago 

হ্যাঁ আপু,এই খেলাগুলো খুবই মজার।কিন্তু এখন আর সেই দিন নেই যে দুই টাকার লটারিতে 15 টাকার লেমন বোতল দিবে।আর পাশের বাড়ির ছেলেটি কিন্তু আমার থেকে 2 মাসের বড়,হি হি।

 2 years ago 

আহ! দিদি এই লটারি কতো খেলেছি মেলায় গিয়ে। মেলায় গিয়েই আরসি, লাইফবয় সাবান, কেয়া সাবান কতো জিতেছি। তবে ঐসময় এতো কিছুও বুঝতাম না ভালো মন্দ। তবে দিনগুলো মিস করি খুব

 2 years ago 

আসলেই দিনগুলো মিস করি ভাইয়া, সেই মুহূর্তগুলো কতই না ভালো ছিল।

 2 years ago 

বাহ। বেশ ভালো লাগলো আপনার সুন্দর পোস্ট পড়ে। তবে আমি কখনো এরকম লটারি খেলার সুযোগ পাইনি। আপনার পাশের বাড়ির ছেলে অনেকগুলো বোতল পেয়ে গেল।একইসাথে আপনারাও অনেক কিছু পেয়েছেন৷ যা দেখে খুব ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, আসলে লটারিতে ভালোই বাঁধছিলো আমাদের।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you so much💝.

 2 years ago 

লটারি সিস্টেমটি বেশ মজার অনেক ভালো লাগলো । এরকম লটারি খেলা কখনো সুযোগ হয়নি। তবে মনে হচ্ছে অনেক মজার। আপনার পাশের বাড়ির ছেলেটি বোতল পেল আপনিও পেলেন। দুজনের বিজয়ী দেখে বেশ ভালো লাগল। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম আপু,আসলে এগুলো এখন আমাদের কাছেও স্মৃতি।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার পোস্ট পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আপু। ছোটবেলায় আমাদের বাসা থেকে অল্প একটু দূরে মেলা হতো এবং মেলায় গিয়ে অনেক লটারি ধরতাম। অনেক কিছু জিততাম যেমন সাবান, বিস্কুট,আরসি আরও অনেক কিছু। আবার ডিমের লটারি খেলতাম এবং প্রচুর ডিম জিততাম। সেই ডিমগুলো কিছুটা অল্প দামে লটারি ওয়ালার কাছে বিক্রি করে, আবার লটারি খেলতাম। আবার লটারি খেলে যে টাকা জিততাম, সেগুলো দিয়ে ক্রিকেট খেলার বল এবং ওসাকা টেপ কিনতাম। সেই দিনগুলো আসলেই বেশ মজার ছিলো। খুব মিস করি সেই দিনগুলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে কিছু জিনিস সম্পর্কে নতুন জানলাম।যেমন-আরসি ও ওসাকা কি জিনিস ভাইয়া?অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আরসি-কোলা চিনেন না আপু? আরসি হচ্ছে কোল্ড ড্রিংকস এবং ওসাকা টেপ হচ্ছে, টেনিস বলের উপরে লাল,সাদা,হলুদ রঙের টেপ পেঁচিয়ে ক্রিকেট খেলা হয় সেই টেপ। ওসাকা হচ্ছে টেপ এর একটি ব্র্যান্ড। আশা করি বুঝতে পেরেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওহ,আমি কি বোকা!আমি নিজেই আরসির কথা লিখলাম আর নিজেই বুঝতে পারছি না।এইবার বুঝতে পেরেছি ভাইয়া,আসলে হঠাৎ বাংলায় লেখা পড়ে বুঝতে পারিনি।হি হি☺️☺️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38