"কৃষ্ণসায়র ফুলমেলা"(গোলাপ ফুলের ফটোগ্রাফি পর্ব : 12)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
গোলাপ ফুলের ফটোগ্রাফি পর্ব : 12
শীতকাল শেষ হয়ে বসন্তকাল চলছে।তবে শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের শেয়ার করা ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমি আজ সেই মানুষদের উদ্যোগে তৈরি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---
গোলাপ ফুলের ফটোগ্রাফি:
গোলাপ ফুল পছন্দ করেন না এমন মানুষ মনে হয় পৃথিবীতে একজনও নেই।আমারও অনেক প্রিয় এই গোলাপ ফুল।পুষ্প মেলাতে অনেকগুলো গোলাপ ফুলের গাছ ছিল।সেখান থেকে আমি সাদা,গেরুয়া,লাল,ঘিয়ে,হলুদ,গোলাপি এবং কিছু সংকর প্রজাতির গোলাপ ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম।এই গোলাপ ফুলটি সাদা ও হালকা গোলাপি রঙের সমন্বয়ে গঠিত ছিল।
সংকর প্রজাতির গোলাপ ফুলগুলি বেশি আকর্ষণীয় হয়ে থাকে।গোলাপ ফুল নানা রঙের ও প্রজাতির হয়ে থাকে।তাছাড়া বাণিজ্যিকভাবে গোলাপ ফুল বেশ জনপ্রিয়।গোলাপ ফুল সুগন্ধি ফুল হিসেবেও ব্যবহৃত হয়।উপরে ছবির গোলাপ ফুলটি হালকা ঘিয়ে রঙের ছিল।
বাগান কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সৌন্দর্য্য বৃদ্ধিতে গোলাপ ফুলের ভূমিকা অপরিসীম।গোলাপ ফুল এক প্রকার অতি সুপরিচিত ফুল।তাছাড়া গোলাপ ফুল মানুষের কাছে যেমন সৌন্দর্যের প্রতীক তেমনি ভালোবাসার প্রতীক হিসেবেও সমাদৃত।এই গোলাপ ফুলটি সাদা ও গাড় গোলাপি রঙের সমন্বয়ে গঠিত ছিল।
গোলাপকে ফুলের রাণী বলা হয়।প্রেম নিবেদনে গোলাপ ফুলের মতো অন্য কোনো ফুলের জুড়ি মেলা ভার।এছাড়া গোলাপ ফুল দিয়ে বিভিন্ন রেসিপি ,বিভিন্ন পারফিউম এবং ত্বকের যত্ন নেওয়াতেও ব্যবহৃত হয়।উপরে ছবির গোলাপ ফুলটি সাদা রঙের ছিল।যেটার ভিতরটা বেশ ব্যতিক্রম ও আকর্ষণীয় ছিল।
গোলাপ ফুলের কুঁড়ি থেকে শুরু করে ঝরে পড়া পাপড়ি পর্যন্ত সবকিছুই অসাধারণ।একটি গাছে প্রচুর পরিমানে গোলাপ ফুল ফুটতে পারে। তবে গোলাপ ফুল মূলত বসন্ত এবং গ্রীষ্মকালেই বেশি ফোটে।এই গোলাপ ফুলটির ভিতরে সাদা ও বাইরে লাল রঙের সমন্বয়ে গঠিত ছিল।
গোলাপ ফুল গাছ উর্বর মাটিতে খুব ভালো জন্মে।তাই নিয়মিত হালকা জল দিতে হয় গোলাপ ফুল গাছে তবে গাছের গোড়ায় অতিরিক্ত জল জমলে এই গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।কিন্তু অল্প পরিচর্যাতে গোলাপ ফুল গাছ ভালোভাবে লাগানো যায়।গোলাপ ফুল একটি বহুবর্ষজীবী উদ্ভিদ।উপরে ছবির গোলাপ ফুলটি গেরুয়া রঙের ছিল।
সবশেষে রয়েছে গোলাপ ফুলের কুঁড়ি।যেটা ছিল একেবারেই হলুদ রঙের আর গোলাপ ফুলের কুঁড়ি দেখতে কিন্তু ভারী সুন্দর।লম্বা ডাটির সমন্বয়ে গঠিত গোলাপ ফুলগুলি উজ্জ্বল হয়ে থাকে।তাছাড়া গোলাপ ফুল গাছের কাণ্ডে বেশ কাঁটা থাকে এবং পাতার কিনারাতেও ক্ষুদ্র কাঁটা উপস্থিত থাকে।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক---
https://x.com/green0156/status/1906868694447173834
https://x.com/green0156/status/1906870808208929158
https://x.com/green0156/status/1907069306510114836
https://x.com/green0156/status/1907068654534996303
আমি মনে হয় আগের পর্বের ফটোগুলো মিস করে গেছি। খুব সুন্দর ফটোগ্রাফি করেছো আর মেলাটির খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে। আমরা কৃষি প্রধান দেশের নাগরিক হওয়ার সরি আমাদের কাছে কৃষি ও যে এক ধরনের শিল্প তা এই মেলার মাধ্যমে উদযাপিত হচ্ছে এবং সেটা দেখে খুবই ভালো লাগছে।
কোনো ব্যাপার নয় দিদি,আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি রয়েছে যেগুলো পরবর্তীতে শেয়ার করবো ।ওগুলো দেখো,ধন্যবাদ দিদি।