"কয়েকটি অজানা ফুলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের ব্লগ নিয়ে।সেটি হলো-"কয়েকটি অজানা ফুলের ফটোগ্রাফি"।



ফুল পবিত্রতার প্রতীক,ভালোবাসার প্রতীক ও সৌন্দর্য্যের প্রতীক।তাই ফুল বরাবরই আমার কাছে খুবই প্রিয়।আজ শেয়ার করবো আপনাদের সঙ্গে কয়েকটি অজানা ফুলের ফটোগ্রাফি। আসলে শীতকালে ও বসন্তকালে ফুলের সমাহার বেশি দেখা যায়।ফুলে ফুলে সুশোভিত হয়ে যায় সারা বাড়ি ও প্রতিষ্ঠানগুলি।এই ফুলের ফটোগ্রাফিগুলি আমি আমাদের কলেজ থেকে সংগ্রহ করেছিলাম।যদিও আমি এর নাম জানি না।তবে কথায় আছে-নামে কিবা আসে যায়।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

কয়েকটি অজানা ফুলের ফটোগ্রাফি:

আলোকচিত্র: 1

IMG_20240304_231305.jpg

এই অজানা ফুলটি এতটাই সুন্দর যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।আসলে নেভি ব্লু রং ও সাদা রঙের দারুণ কম্বিনেশনে ফুটে উঠেছে ফুলগুলি।একটি গাছে অনেক ফুল ধরে থাকে।এই ফুলের গঠন কিছুটা কলমি ফুলের মতো মনে হয়েছে আমার।

আলোকচিত্র: 2

IMG_20240304_231240.jpg

লাল রঙের এই ফুলটির নাম আমার অজানা।তবে ফুলগুলি দেখতে খুবই আকর্ষণীয়।ফুলগুলি গুচ্ছকারে হয়ে থাকে এবং যখন শুকিয়ে যায় রঙের পরিবর্তন ঘটে।তাছাড়া এই ফুলের কুঁড়িগুলি এতটাই সুন্দর যে দেখে মনে হচ্ছিল কানের দুল।

আলোকচিত্র: 3

IMG_20240304_231318.jpg

কাঁচা হলুদ ও সাদা রঙের মিশ্রনে গঠিত ফুলটিও খুবই সুন্দর।এই ফুলটির গঠন দেখতে কিছুটা কলাই ফুলের মতো মনে হয়েছে আমার।তবে ফুলের কুঁড়িগুলি একদম ব্যতিক্রম।

আলোকচিত্র: 4

IMG_20240304_231518.jpg

এটি সম্ভবত কসমস ফুল।এই ফুলগুলি অনেকগুলো রঙের সমন্বয়ে গঠিত হয় বলে দেখতে বেশ লাগে।কিছুটা গাঁদা ফুলের মতোই দেখতে লাগে।আর ফুলগুলি প্রচুর পরিমানে ধরে থাকে।অনেক পাপড়ি ও অনেক প্রজাতির কসমস ফুল রয়েছে।

আলোকচিত্র: 5

IMG_20240304_231348.jpg

এটা একটা অপরিচিত ফুল।তবে এটা শীতের সময়-ই দেখা যায়।আর কুঁড়িগুলি অনেকটাই ডালিয়া ফুলের কুঁড়ির মতোই দেখতে।তবে ফুটন্ত ফুলগুলি ভালো লাগছিলো দেখতে।ফুলের পাপড়ির ভিতরের ডিজাইন যেন মন কেড়ে নেয়।

IMG_20240304_231337.jpg

এই ফুল অনেকগুলো প্রজাতির হয়ে থাকে।ফুলের কুড়ি ছোট থাকতে রং কিছুটা গাড় থাকে আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফুলের পাপড়িগুলো ফ্যাকাসে রং ধারণ করে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দারুন ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি জানা-অজানা ফুলের ফটোগ্রাফি। প্রথমে শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলোর নাম আমারও জানা নেই। তবে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে ফুলের ফটোগ্রাফি গুলো। কসমস ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই ফুল হল পবিত্রতার প্রতীক। আপনি আজকে চমৎকার কিছু ফুলের ছবি শেয়ার করেছেন সত্যি বলতে দিদি প্রতিটা ফুলের ছবি আমার কাছে বেশ ভালো লেগেছে। একদম স্বচ্ছ ভাবে ফুলের সৌন্দর্যটা উপস্থাপন করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বসন্ত এবং শীতের সময় আসলেই পরিবেশটা একদমই অন্যরকম থাকে বিশেষ করে বসন্তকালে নানা রঙের ফুল ফোটে। আপনার কলেজ থেকে দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো, সত্যি বলতে আমি ফুলের নাম মনে রাখতে পারি খুবই কম তবে আমি আপনার মত এটাই মনে করি যে নামে কি বা আসে যায়। যাইহোক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগে। আপনি নানান ধরনের ফুলের ফটোগ্রাফি করেছেন।সেগুলো দেখতে অনেক বেশি কালারফুল লাগছে। আপনার ফটোগ্রাফি গুলো ফটোগ্রাফি গুলোর সাথে খুব সুন্দর বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক, ভালোবাসার প্রতীক, এবং সৌন্দর্যের প্রতীক। আসলে ফুলকে ভালোবাসা না এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না ফুল দেখলে মানুষের মন একটা শান্তি চলে আসে। আপনার মত আমার ওপর দেখতে খুব ভালো লাগে ফুল দেখলে আমিও আপনার মত ফটোগ্রাফি করে ফেলি। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে দেখতে খুবই ভালো লাগছে। সত্যিই খুব চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আপনি বশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে এখোন এত এত ফুল হয়েছে। রেগুলার নাম মনে রাখা অসম্ভব। তবে এক এবং চার নাম্বার ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

দারুন সব ফুলের সৌন্দর্য উপভোগ করলাম আপনার পোস্ট থেকে সত্যি অনেক ভালো লাগলো।
নাম না জানা থাক সেটা ব্যাপার না তবে এর সৌন্দর্য কিন্তু সবাইকে মুগ্ধ করে।
ফটোগ্রাফির সাথে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি বরাবরের মতোই বেশ দারুন ফটোগ্রাফি করে থাকেন।শীতকালেও বসন্তকালে ফুলের সময় আর বেশি দেখা যায় এবং আপনি প্রথমেই অজানা যে ফুলটি দেখে মুগ্ধ হয়েছেন, আমারও নাম জানা নাই, কিছুটা মাইক ফুলের মত লাগতেছে। কসমচ ফুল বিশেষ করে সাদাটা বেশ দারুন ভাবে ফুটে ওঠে। এটাও ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর একটি বর্ণনা দিয়েছেন। অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুলের হচ্ছে ভালোবাসার প্রতীক। ফুল হচ্ছে নিষ্পাপ শিশুদের মতো পবিত্র। ফুল দেখতে এবং ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। প্রথমের যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন এর নাম হচ্ছে বেওলা ফুল। এই ফুল গুলো দুই রকমের দেখেছি। আজকে আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37