পটল দিয়ে অনেক মাছ খেয়েছি। কিন্তু বড় কাঁকড়ার সাথে কখনোই পটল তরকারি খাওয়া হয়নি। সত্যি বলতে দাদাভাই আমি কখনো কাঁকড়া খাইনি। তাই বলতে পারছিনা এটির স্বাদ কেমন হবে। তবে লোকমুখে শুনেছি অনেকটা চিংড়ি মাছের মতো খেতে। কাঁকড়ার সাথে রেসিপিটি খুব লোভনীয় লাগছে। কিন্তু অবশ্য আমি আগে থেকেই আপনার রেসিপি এই জিনিসটি অনুসরণ করে,বাসায় একদিন পটল রান্না করার সময় আগে পটল ভালোভাবে ভেজে নিয়েছিলাম।এরপর রান্না করেছিল। খুবই সুস্বাদু হয়েছিল তরকারিটি। তাই দেখে নিঃসন্দেহে বলতে পারছি যে আপনার এই রেসিপিটি খুব সুস্বাদু হয়েছে। সত্যি খুব লোভ হয় আমার দাদাভাই।কি যে মজার মজার খাবার খান বাসায়। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য প্রতিবার। আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদাভাই।সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি।