NFT এর জন্য আর্ট নির্মাণ : মেরিলিন মনরো এর হাসিমাখা মুখের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে
| হ্যালো আর্ট প্রেমী, |
|---|
সবাই কেমন আছেন? আমি ভালো আছি।আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবার প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় দাদাকে। কারণ তিনি আমাদেরকে এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমি সত্যি অনেক আনন্দিত বোধ করছি NFT প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে। আমি আজকে আপনাদের সাথে একজন অসাধারণ ব্যক্তির চিত্রাংকন শেয়ার করছি। তিনি যেমন একজন অসাধারণ ব্যক্তি তেমনি তার অসাধারন চরিত্র মানুষকে মুগ্ধ করেছে। সেই ব্যক্তির নাম হচ্ছে- মেরিলিন মনরো। তার চিত্র অংকন এর মাধ্যমে আমি NFT প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমি চেষ্টা করেছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সব নিয়মকানুন মেনে অংশগ্রহণ করতে। চিত্রাঙ্কনের সবশেষে প্রধান ছবিটি আমি স্ক্যান করে তারপর আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
| উপকরণ: |
|---|
- পেন্সিল
- কাগজ
- মোম রং
- মার্কার পেন
প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে মেরিলিন মনরো এর মুখের অবয়ব ভালোভাবে অংকন করলাম। এবং এরপর তার চোখ,নাক এবং হাসিমাখা দাঁত ও ঠোঁটের অঙ্কন করলাম।
এরপর আবারো পেন্সিল এর সাহায্যে আমি তার পুরো শরীরের অবয়ব ভালোভাবে অংঙ্কন করলাম।
এরপর আমি কালো মার্কার পেন এর সাহায্যে মেরিলিন মনরো চুল, মুখ, নাক, চোখ ও হাসিমাখা মুখ ও পুরো শরীর ভালোভাবে গাঢ় কালো করে নিলাম বিভিন্ন ডিজাইনের মাধ্যমে। কারণ আমি আমার এই চিত্রাংকন টি হাতে করলেও এর মধ্যে কিছুটা ডিজিটাল আর্টের প্রকাশ আনার চেষ্টা করেছি।
এরপর আমি মোম রং এর সাহায্যে তার চুলের অংশে হলুদ, গোলাপি এবং নীল রং দ্বারা রং করে নিলাম। এবং তার শরীরের যেসকল অংশে গাঢ় কালো করার প্রয়োজন ছিল তা ভালোভাবে করে নিলাম।
এরপর তার মুখের এবং পোশাকের রং সম্পন্ন করলাম হালকা ও গাঢ় বাদামি এবং পারপেল কালার এর মোম রং দ্বারা।
এরপর বিভিন্ন রংয়ের মোম রং দ্বারা তার পোশাকের কিছু ডিজাইন করলাম। তার শরীরের বাকি অংশে হালকা ও গাঢ় বাদামি রং দ্বারা ভালোভাবে রং করে নিলাম। এবং তার শরীরের একপাশে হালকা নীল রং দ্বারা তার ছায়া প্রকাশের জন্য রং করে নিলাম।
এরপর বিভিন্ন কালারের মোম রং এর সাহায্যে পুরো চিত্রাংকনের ব্যাকগ্রাউন্ড এর রং সম্পন্ন করলাম।
আমি চেষ্টা করেছি আমার পুরো চিত্রাংকন টি হাতে করা হলেও এরমধ্যে বিভিন্ন রং এর ব্যবহার করার।এবং যাতে ডিজিটাল আর্টের কিছুটা হলেও ছোঁয়া থাকে সেদিকে লক্ষ রেখেছি।
এরপর পুরো চিত্রাংকনের পাশে মার্কার পেন এর সাহায্যে বর্ডার লাইন টেনে নিলাম।
এভাবেই আমি আমার পছন্দের একজন ব্যক্তি মেরিলিন মনরো এর পুরো চিত্রাংকন সম্পন্ন করলাম।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 31 জানুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

এত অসাধারণ আর্ট করলেন আপু। আমার তো মনে হয় এই প্রতিযোগিতায় আপনাকে কেউ হারাতেই পারবে না। আমি তো আপনার আর্ট দেখে একেবারে অবাক। কালার কম্বিনেশন টা এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দেখতে দারুণ লাগছে। সব মিলিয়ে এত দারুন আর্ট আমার কাছে তো বেশ ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। তবে সত্যি হলো এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তারা কোনো দিক থেকেই কেউ কারো থেকে কম না। সত্যিই বলা মুশকিল কে কাকে হারাবে। আপনার চিত্রাংকন টিও অসম্ভব সুন্দর হয়েছে, আমি দেখেছি আপনার পোস্টটি। আমি সত্যিই কৃতজ্ঞ আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
কি আর বলবো! এক কথায় অসাধারণ ছিলো। পুরোই আগুন। আপনার সৃজনশীলতা দেখে আমি রীতিমতো মুগ্ধ হলাম। আপনার চিত্রাঙ্কনটি একদম ইউনিক লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্ট এর জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্টের জন্য। সত্যি আপনার কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহ দেয়।এজন্যই আমি আরো ভালো ভালো কাজ করতে পারি। আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল।
কি দূর্দান্ত একটি ছবি আর্ট করেছেন দিদি ,, চোখ সরাতে পারছি না একদম 🙏🥰👌। চার নাম্বার ধাপ থেকে এই ছবিটা দারুন ফুটে উঠেছে এবং চতুর্থ ধাপ টাও আমার কাছে বেশ ভালো লেগেছে । আমিতো আপনার হাতের কাজের ফ্যান সবসময়ের জন্য। ভালোলাগার পরিমাণটা আজকে আরো একধাপ বেড়ে গেল।
যাক আমি সত্যি শুনে খুশি হলাম আপু আপনার ভালোলাগার পরিমাণটা আমি আরো একধাপ বাড়িয়ে দিয়েছি। সত্যিই একজন ভাল ব্লগার এর কাছ থেকে এমন প্রশংসাজনক কমেন্টগুলো পাওয়া অনেক বড় ব্যাপার। কারন আমি বরাবরই আপনার পোস্টগুলো থেকে অনেক কিছু শিখতে পারি। ধন্যবাদ সব সময় এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। অনেক ভালোবাসা রইল আপনার জন্য আপু। সবসময় ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
এন এফ টি কনটেস্ট এর জন্য আপনি অসাধারণ একটি চিত্র অংকন করেছেন। এবং কি কনটেস্টের নিয়মকানুন মেনেই আপনি কনটেস্টে অংশগ্রহণ করেছেন জেনে খুবই খুশি হলাম এবং আপনার মেরিলিন মনরো চিত্রাংকন সত্যিই অসাধারণ লেগেছে। আপনার চিত্র অংকন এর প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্টের জন্য। দোয়া করবেন যাতে এমন ভালো ভালো এবং অসাধারণ কিছু চিত্রাংকন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনার জন্য রইল অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।
আপু অনেক সুন্দর হয়েছে, আপনি খুব সুন্দর আঁকেন। আপনাদের ছবি দেখে আমার ছবি দিতে ইচ্ছে করছেনা।খুবই সুন্দর হয়েছে।আপু।ধন্যবাদ আপনাকে।শুভ কামনা রইল, আপনার জন্য।
না আপু এমন টা করবেন না আর ভাববেন ও না। কারণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। আর আমরা সকলেই যে যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেই অংশগ্রহণ করবো। আর আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে বেস্ট। তাই অন্যদেরটার সাথে তুলনা না করে, আপনি নিজে আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। দেখবেন আপনার চিত্রাঙ্কন টিও অসম্ভব সুন্দর হবে।❤️ আপনার আঁকা চিত্রাংকন দেখার অপেক্ষায় রইলাম।🥰🥰
আপনার হাসি মাখা মুখটির আর্টটি খুবই সুন্দর হয়েছে।আমার কাছে খুবই ভালো লেগেছে।খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
এত সুন্দর পেইন্টিং দেখে আমি তো হাতে তুলে নিতে ভয় পাচ্ছি আপু। আপনার পেইন্টিং এর কোয়ালিটি জাস্ট অসাধারণ আমি আসলে নতুন করে কিছু বলতে চাই না এ বিষয়ে। পেইন্টিং এর ব্যাক পার্ট এ যে ডিজাইনটা করেছেন সেটা অসাধারণ ছিল।
ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমার পেইন্টিং এর প্রশংসা করার জন্য। ভালো লাগলো কমেন্টটি পড়ে। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
Twitter Share