DIY - এসো নিজে করি : গ্যালাক্সির চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে
| হ্যালো আর্ট প্রেমী, |
|---|
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল গ্যালাক্সির চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
| উপকরণ: |
|---|
- পেন্সিল
- কাগজ
- মোম রং
- মার্কার পেন
প্রথমে আমি পেন্সিল দিয়ে লাইটের ভাঙ্গা অংশের চিত্রাংকন করলাম।
এরপর বিভিন্ন গ্রহ , উপগ্রহ এবং নক্ষত্রের চিত্রাংকন করলাম।
এরপর আমি মার্কার পেন দিয়ে পেন্সিল এর উপর গারো করে দাগ দিয়ে দিলাম। তারপর সব কিছু খুবই সুন্দর করে ফুটে উঠল।
এরপর আমি ভাঙা লাইট থেকে কিছু ডট লাইন দিয়ে দিলাম গ্রহ এবং উপগ্রহগুলোর মাঝখানে মাঝখানে।
এরপর শুরু করলাম মোম রং এর কাজ। মোম রং দিয়ে আমি বিভিন্ন গ্রহের রং করলাম। এক একটি গ্রহের এক এক ধরনের রং করেছি যেন গ্রহ গুলো আলাদা আলাদা বুঝায় এবং আকর্ষণীয় লাগে।
এরপর কিছু উপগ্রহ এবং আরো অন্যান্য যেসকল জিনিস গুলো রয়েছে সেগুলোর মধ্যে হালকা হালকা কিছু কালার করলাম কিন্তু সবগুলোর মধ্যে নয়। এভাবে আমি সমাপ্ত করলাম আমার গ্যালাক্সির চিত্রাংকন।
#বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 15 নভেম্বর, 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

বাহ আপু আপনি অনেক সুন্দর গ্যালাক্সির চিত্রাংকন করেছেন। এটা সত্যি অনেক প্রতিভা জনক। এটা দেখতে যেমন অনেক সুন্দর হয়েছে।আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ধন সুন্দরভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন। অবশ্যই আপনি পরবর্তী নতুন একটা গ্যালাক্সির অংকন শেয়ার করবেন। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
ভাইয়া আপনি আপনার কমেন্টটি ভালোভাবে পড়ে বানানগুলো এবং লিখা একটু ঠিক করে নেন।
গ্যালাক্সির চিত্রাংকন দারুন হয়েছে আপু। আপনার অংকনের দক্ষতা আমাকে মুগ্ধ করে দেয়। আপনার প্রতিটি অংকন আমার ভালো লাগে। আপনার অংকনের মাঝে নতুন কিছু খুজে পাই সব সময়। শুভকামনা রইল আপু।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করি সব সময় নতুনত্ব আর্ট গুলো আপনাদের সাথে শেয়ার করার। শুভকামনা রইল আপনার জন্য।
বাহ সুন্দর একটি ছবি একেঁছেন । সৌরজগত । আইডিয়া টা মন্দ নয় । আমার চিন্তা থেকে এটি একেছেন সেটা বোঝা যাচ্ছে । চিন্তা শক্তিকে ছবিতে রুপান্তরিত করা কঠিন কিন্তু আপনি সেই কঠিক কাজ টি করেছেন । সব মিলিয়ে ভালই হয়েছে । কালারফুল হওয়ায় আরো ছবিটি বেশী ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের এই সকল কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয়। আমি অনেক অনুপ্রাণিত হই। জি ভাইয়া আমার কল্পনা থেকে চিত্রাঙ্কন করতে অনেক ভালো লাগে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপু আপনার গ্যালাক্সির চিত্র অংকন টি দারুন সুন্দর হয়েছে। আপনার আর্টের হাত খুবই নিখুঁত। আপনার প্রতিটি আর্ট আমার কাছে ভালো লাগে। এর আগে আপনি অনেকগুলো আর্ট শেয়ার করেছিলেন প্রত্যেকটি দারুণ চমৎকার ছিল। আজকের টিও অসম্ভব সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য ।
আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি নিজেও আপনার পোস্টগুলোর অনেক ভক্ত। আপনার কাছ থেকে ভালো এবং প্রশংসাজনক কমেন্ট পেয়ে অনেক কৃতজ্ঞ হলাম। আবার অনেক ধন্যবাদ আপু আমার আর্ট এত নিখুত ভাবে দেখে প্রশংসা করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।
আপু আপনি যে আর্ট করতে ভালোবাসেন তা আপনার আর্টগুলো দেখেই বোঝা যায়। আর্টকে কেউ ভালো না বাসলে তার পক্ষে এত সুন্দর আর্ট করা সম্ভব নয়। আর আপনার আর্টগুলো সব সময় খুব সুন্দর হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনার আজকের গ্যালাক্সির আর্টটি খুব সুন্দর হয়েছে। কালার করার জন্য আরও বেশি ভালো লাগছে।
অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর কমেন্টের জন্য। আপনি ঠিক বলেছেন আমি আর্ট করতে সত্যিই অনেক বেশি ভালোবাসি। অনেক মন থেকে আমি আমার কাজগুলো করি। আর এই কাজগুলো যে আপনাদের ভালো লাগে এটি আমার জন্য অনেক বড় পাওয়া। আপনার জন্য শুভকামনা রইল আপু।
বাহ অসাধারণ হয়েছে আপনার এই গ্যালাক্সি চিত্রাংকন টি। খুবই সুন্দর করে রংয়ের এবং প্রতিটি নক্ষত্রের চিত্র ফুটিয়ে তুলেছেন আপনার এই অঙ্গনে। আমার কাছে ভাঙা লাইটের চিত্রটি বেশ ইন্টারেস্টিং লেগেছে।
কথায় চমৎকার রেখেছেন আপনি।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সত্যিই অনেক কৃতজ্ঞ আপনাদের এতো ভালো ভালো কমেন্ট পাই বলে। আপনাদের এই কমেন্টগুলো সত্যি আমাকে আরো ভালো কাজ করাতে অনুপ্রাণিত করে। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।
আপনা আঁকা গ্রহ , উপগ্রহ এবং নক্ষত্রের গুলো খুবই সুন্দর লাগছে। রং করার পর দেখতে আরো অসাধারণ হয়েছে। উপস্থাপনাও অনেক সুন্দর ভাবে করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🙂
অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমি সবসময় চেষ্টা করবো আপনাদের মাঝে সুন্দর সুন্দর আর শেয়ার করার। অনেক শুভকামনা রইল আপনার জন্য ও।
এতকিছু থাকতে গ্যালাক্সির ছবি???? বিজ্ঞান এবং মহাকাশ আমার প্রিয় বিষয় গুলোর মধ্যে অন্যতম। রাতের তারা ভরা আকাশ দেখতে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ছবি আঁকা শেখানোর জন্য
ভাইয়া গ্যালাক্সির ছবি আঁকলাম কারণ মাঝে মাঝে আমার ব্যতিক্রমধর্মী কাজগুলো করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও দারুন প্রতিভা। খুব সুন্দর আর্ট করেছেন। বিশেষ করে গ্রহ এর আর্টগুলো আমার খুব ভালোল এগেছে। সেই সাথে উপস্থাপনাও দারুন ছিল। এভাবেই দারুন দারুন কিছু নিয়ে আসেন এটাই আশা রাখি, অনেক অনেক শুভ কামনা রইলো আপনার প্রতি।