DIY - এসো নিজে করি : নদী ও নৌকা চালানোর সুন্দর দৃশ্যের পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে
| হ্যালো আর্ট প্রেমী, |
|---|
সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আবারো নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়েছি। অনেক দিন ধরেই আপনাদের সাথে অনেক ধরনের কনসেপ্ট সহ আর্ট শেয়ার করেছি। তবে আজকে খুব ইচ্ছে করলো নিজের মনের মাধুরী মিশিয়ে একটি পেইন্টিং করি। মনে হচ্ছিল জল রঙের ছড়াছড়ি দিয়ে একটি পেইন্টিং আজকে আমাকে আত্মতৃপ্তি দিতে পারবে। আর সত্যি বলতে অনেক দিন রঙ নিয়ে বসে ইচ্ছামতো পেইন্টিং করা হয় না।তাই আজকে নিজের মনের ইচ্ছেটা পূরণ করেই ফেললাম। আশা করছি আমার পেইন্টিংটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।
| উপকরণ: |
|---|
- পেন্সিল
- কাগজ
- জলরং
- জেল পেন
প্রথমে আমি একটি নৌকা ও নৌকার চালকের অবয়ব সুন্দর ভাবে অঙ্কন করে নিলাম।
এরপর নৌকাটির আশেপাশে অনেকগুলো কচুরিপানা অঙ্কন করে নিলাম। পুরো দৃশ্যটা এমন ভাবে অঙ্কন করলাম,যাতে মনে হয় যে একদম উপর থেকে দেখা একটি দৃশ্য।
এরপর নীল এবং সবুজ কালারের জলরঙ একত্রিত করে, ভালোভাবে পুরো নদীর পানির কালার রং করে নিলাম।
এরপর হালকা সবুজ, গাঢ় সবুজ, হালকা বাদামি এবং গাঢ় বাদামি জল রং এর সাহায্যে কচুরিপানা গুলো ভালভাবে রং করে নিলাম। এরপর নৌকা,নৌকাচালক এবং নৌকা চালানোর বৈঠা ভালোভাবে রঙ করে নিলাম।
এরপর রঙ এর সাহায্যে কচুরিপানা গুলোর ভিতরে কিছু ডিজাইন করে নিলাম। এবং সেই সাথে যে সকল অংশ গাঢ় করা প্রয়োজন ছিল। সেই সকল অংশ জেল পেন এর সাহায্যে গাঢ় কালো করে নিলাম।
এরপর সবশেষে পানির স্রোত এবং দিক বোঝানোর জন্য সাদা রং এর সাহায্যে নদীর পানির কিছু অংশ রঙ করে নিলাম।
এভাবেই আমি নদী এবং নৌকা চালানোর সুন্দর একটি দৃশ্যের পেইন্টিং সম্পন্ন করলাম।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 30 মার্চ, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
আপনার চিত্র অংকন টি দেখতে অনেক সুন্দর লাগছে এছাড়া আপনি চিত্র অঙ্কনের প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। নদীর বুক চিরে নৌকা যে দৃশ্যটি অঙ্কন করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপু আপনি অনেক সুন্দর ভাবে নদী ও নৌকা চালানোর সুন্দর দৃশ্যের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার দৃশ্য মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছে নৌকার ছবিটা। এত সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
নদী এবং নৌকা ⛵ খুব চমৎকার এঁকেছেন।
ভীষণ সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে একটু দূরে কোথাও ঘুরে আসি এটা নিয়ে।
ধার দিন সুন্দর নৌকাটা একটু ☺️
আসলে আপনার চিত্রটি অঙ্কন দেখে যে কেউ মুগ্ধ হবে। চিত্র দেখলে বোঝা যায় আপনার চিত্র অঙ্কনের দক্ষতা কতটা প্রশংসনীয়। পেন্সিল দিয়ে চিত্রটি অঙ্কন করে পরবর্তীতে জল রং দেওয়াতে আকর্ষণীয়তা বেশি ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
আপু আপনার এই পোস্টটি আমার খুবই ভালো লেগেছে। নদী আমার অনেক ভালো লাগে। আপনার নদী ও নৌকার পেন্টিং আমাকে খুবই সুন্দর লেগেছে। আপনার এতো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আজকে আপনি খুবই সুন্দর ভাবে নদী ও নৌকা চালানোর সুন্দর দৃশ্যের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পেইন্টিংটি তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু শাপলা ফুলের পাতা দিয়েছেন তা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিও এমন সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
নদী ও নৌকা চালানোর সুন্দর দৃশ্যের পেইন্টিংটি চমৎকার ছিলো আপ। খুব সুন্দর করে আর্ট করেছেন। খুব ভালো আর্ট পারেন আপনি। যদিও আমি হাতে আঁকা ছবি তেমন পারিনা তাই চেস্টাও করা হয়না। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
নদী ও নৌকা চালানোর সুন্দর দৃশ্যের পেইন্টিং টি অসাধারন হয়েছে সত্যিই আমি মুগ্ধ। প্রতিটা স্টেপ আপনি খুবই সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার।
জল রং দিয়ে অনেক চমৎকার করে আপনি নদী ও নৌকা চালানোর দৃশ্য পেইন্টিং করেছেন। নদী ও নৌকার চালানোর দৃশ্য দেখে আমার খুব ভালো লেগেছে। আপনি অনেক কালারফুল করে নৌকার পেইন্টিং করেছেন। সাথে ভাসমান পদ্মপাতা গুলো দেখে অসাধারণ লাগছে। নদী ও নৌকার চালানোর দৃশ্য পেইন্টিংটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার পেইন্টিং মানে ইউনিক কিছু৷ নদী ও নৌকা চালানোর পেইন্টিং সত্যি এটা দারুন ছিল। আমি মুগ্ধ হলাম। আপনি দারুণ দক্ষতায় সম্পূর্ণ করেছে। নিজের ভিতর থাকার সুপ্ত মেধাকে কাজে লাগিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল প্রিয় আপু