একটি গাছের আলো-ছায়া খেলার চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে
| হ্যালো আর্ট প্রেমী, |
|---|
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি গাছের আলো-ছায়া খেলার চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
| উপকরণ: |
|---|
- পেন্সিল
- কাগজ
- মোমরং
- মার্কার পেন
প্রথমে পেন্সিলের সাহায্যে একটি পেইজে কোনাকুনি বরাবর দুটি দাগ টেনে নিলাম। এরপর এর মাঝ বরাবর টবসহ একটি গাছ অঙ্কন করে নিলাম। এবং গাছটির নিচে একটি টুল অঙ্কন করে নিলাম।
এরপর একদম নিচের দিকে আবারো একটি গাছ অঙ্কন করলাম। অর্থাৎ উপরের গাছটির ছায়া। এরপর শুরু করলাম রং এর কাজ। গাছটিতে কয়েক জায়গায় গাঢ় সবুজ কালার রং করে নিলাম।
এরপর বাকি খালি জায়গা গুলোতে হালকা সবুজ কালারের রং করে নিলাম। এবং নিচের টবটি গাঢ় ও হালকা লাল কালার দিয়ে রং করে নিলাম।
এরপর দাগ টির একপাশে নীল কালারের মোম রঙের সাহায্যে রং করে নিলাম। এবং গাছটির ছায়া নীল কালারের সাহায্যে রং করে নিলাম।
এরপর আরেক পাশ নীল কালারের সাহায্যে রং করে নিলাম। এবং টবটির নিচে রাখা টুল ভালোভাবে রং করে নিলাম। সবশেষে সাদা জায়গাটুকু কে আলোর প্রতিফলন বোঝানোর জন্য। জানালা হিসেবে রং করে নিলাম।
এবং এভাবেই আমি আমার চিত্রাঙ্কনটি সম্পন্ন করলাম।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং আগস্ট ০৮, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
আপনার চিত্রাঙ্কন মানেই নতুন কিছু দেখা। খুব সুন্দর করে একটি গাছের আলোছায়া খেলার দৃশ্য অঙ্কন করেছেন। সত্যিই চিত্রটি অনেক ইউনিক হয়েছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
আমি চেষ্টা করি ভাইয়া নতুন নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে কাজ শেয়ার করার। এবং খুব সহজ পদ্ধতিতে শেয়ার করার। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত এবং উৎসাহ দেওয়ার জন্য। আশা করছি সব সময় এমন সুন্দর মন্তব্য নিয়ে পাশে থাকবেন।
আপু আপনার অংকন করা চিত্রগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আপনার এই অংকন চিত্রটি অসাধারণ হয়েছে। আপনার আইডিয়াগুলো একেবারে দারুণ। একবারে ভিন্ন ধরনের চিত্রগুলো আপনি আপনার পোস্টের মাধ্যমে উপস্থাপন করেন আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি চিত্র অংকন করে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আমার চিত্রাংকনের এত সুন্দর করে প্রশংসা করার জন্য। খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়লে। সেই সাথে খুব অনুপ্রাণিত বোধ করি প্রতিনিয়ত। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপু আপনার জন্য।
চমৎকার একটি গাছের আলোছায়ার খেলার প্রতিফলন আপনি দেখেছেন আপনার ড্রইং এর মাধ্যমে, চমৎকার ছিল আপনার ড্রইং, শুভ কামনা রইল।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্টের জন্য।এই ধরনের কমেন্ট পড়লে সত্যিই মন খুব ভালো হয়ে যায়। একসাথে অনেক প্রশংসা করেছেন আমার চিত্রাংকনের। ভালো থাকবেন ভাইয়া এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
আপু দারুন হয়েছে আপনার অঙ্কিত একটি গাছের আলো ছায়া খেলার চিত্রাংকন। অঙ্কনের উপর আপনার পারদর্শিতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি গাছের আলো ছায়া খেলার চিত্রাংকন আপনি কিভাবে সম্পন্ন করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর প্রশংসাজনক কমেন্টের জন্য। আপনাদের কাছে আমার কাজ ভালো লাগলে আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। আশা করছি সব সময় এমন ভালো কাজ করে আপনাদের মধ্যে করে দিতে পারব। শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।
আপু আপনি অনেক সুন্দর করে চিএ অংকন করেছেন। কালার কম্বিনেশন টা বেশ সুন্দর হয়েছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
আমি চেষ্টা করেছি সুন্দর কালার কম্বিনেশন এর মাধ্যমে পুরো চিত্রাংকন টি আপনাদের কাছে উপস্থাপন করার। আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই খুব খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য শুভকামনা রইল।
আমারও আর্ট করতে বেশ ভালো লাগে।আপু আপনার আলো ছায়ার আর্ট বেশ সুন্দর হয়েছে। গাছটা বেশ সুন্দর হয়েছে। কালার কম্বিনেশটাও বেশ সুন্দর। ধন্যবাদ
জি আপু আপনার অনেক চিত্রাংকন আমি দেখেছি। তখনই বুঝতে পেরেছে যে আপনার ও আর্ট করতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং আশা করছি আর্টের প্রতি ভালোবাসা আপনার সব সময় এমন থাকবে।
আপনার আর্টগুলো একদম জীবন্ত লাগে। অনেক আগে থেকেই আপনার আর্টের ভক্ত আমি। আপনার আর্টগুলো দেখে সব সময় মুগ্ধ হচ্ছি। ভালো লাগে অনেক, ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য। আপনাকে মুগ্ধ করতে পেরে সত্যিই আমি খুব সার্থক বোধ করছি। সব সময় চেষ্টা করবা ভালো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে আপনাদের মুগ্ধ করে দিতে। ভালো থাকবেন সব সময় এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।
চিত্র অংকনটি অনেক সুন্দর হয়েছে এবং দক্ষ হাতে, যত্নসহকারে অনেক সুন্দরভাবে চিত্র অঙ্কনটি করেছেন।চিত্রাঙ্কনের কালার কম্বিনেশন অনেক সুন্দর ছিল। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলো অনেক মন থেকে এবং দক্ষতার সাথে করার। আপনাদের কাছে ভালো লেগেছে জানেন আমি খুব খুশি হয়েছি। এভাবে সুন্দর মন্তব্যগুলো নিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করে যাবেন আশা করছি।
আপনি অনেক সুন্দর করে চিত্রাংকন করেছেন। দেখতে অসম্ভব ভালো লাগলো আমার। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আমার চিত্রাঙ্কনের এত সুন্দর প্রশংসা করার জন্য। আপনাদের কাছে ভালো লাগলেই আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। খুব ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। এভাবেই পাশে থাকবেন আপু এবং ভালো থাকবেন সব সময়। আপনার জন্য অনেক ভালোবাসা রইলো।
একটি গাছের আলো ছায়া খেলার চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে আপু। আপনি সবসময়ই খুবই সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে উপহার দেন। আজকের চিত্রটিও খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে গাছের টব এবং গাছ অঙ্কন আমার কাছে খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
আমি সবসময় চেষ্টা করবো ভাইয়া সুন্দর সুন্দর কাজগুলো আপনাদের মাঝে সুন্দর উপস্থাপনার সাথে শেয়ার করার। আপনার এত সুন্দর মন্তব্য করে সত্যিই খুব উৎসাহ বোধ করছি। আপনাদের এই সুন্দর মন্তব্য গুলোই আমাকে ভালো কাজের প্রতি এগিয়ে নিয়ে যায়।