একটি আধুনিক বাড়ির পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে
| হ্যালো আর্ট প্রেমী, |
|---|
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল একটি আধুনিক বাড়ির পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
| উপকরণ: |
|---|
- পেন্সিল
- কাগজ
- জলরং
- মার্কার পেন
প্রথমে পেন্সিলের সাহায্যে কয়েকটি দাগ টেনে নিলাম। এরপর কয়েকটি বক্স অংকন করে নিলাম এবং এর ভিতরেও কয়েকটি দাগ টেনে নিলাম।
এরপর এই বক্স গুলোর ভিতরে আরও অনেকগুলো দাগ টেনে নিলাম। এবং এভাবে পুরো একটি বাড়ি অঙ্কন করে নিলাম। বাড়ির আশেপাশে কয়েকটি গাছ অংকন করে নিলাম। এরপর শুরু করলাম রঙের কাজ। নীল কালারের জল রঙের সাহায্যে রং করে নিলাম চিত্রাঙ্কনটিতে।
এরপর সবুজ কালারের জল রঙের সাহায্যে গাছগুলো রং করে নিলাম। এবং খয়রি কালারের জল রং এর সাহায্যে বিল্ডিংয়ের একটি অংশ, সেই সাথে গাছের ডালপালা রঙ করে নিলাম।
এরপর হালকা বাদামি কালারের জল রঙের সাহায্যে বিল্ডিং এর কিছু অংশ ভালোভাবে রং করে নিলাম। এবং সাদা রঙের সাহায্যে বিল্ডিং এর ভিতরে থাকা দাগ গুলো রং করে নিলাম।
এরপর কালো মার্কার পেনের সাহায্যে অঙ্কিত পুরো চিত্রাঙ্কন টি গাঢ় করে নিলাম। সবশেষে কালো মার্কা পেনের সাহায্যে বিল্ডিং এর কিছু ছায়া সৃষ্টি করে নিলাম। এবং আকাশে কিছু উড়ন্ত পাখি অঙ্কন করে নিলাম। এভাবেই আমি আমার আজকের চিত্রাংকনটি সম্পন্ন করলাম।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুলাই 19, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
অসাধারণ লাগলো আধুনিক বাড়ির পেইন্টিংটি। আপনার পেইন্টিংটি দেখে বাড়ি করতে হবে দেখছি।। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।।
আপু আপনার আর্ট গুলো এত জীবন্তভাবে কিভাবে ফুটিয়ে তোলেন ? দেখে মনে হয় যে সত্যিকারের আর্ট । আজকের আর্ট দেখে মনে হচ্ছে যে একটি আধুনিক বাড়ির ছবি তুলেছেন আপনি। কালার কম্বিনেশন মিলে এক কথা অসাধারণ হয়েছে আর্টটি।
আপনার পেইন্টিং গুলো বরাবরের মতই খুবই সুন্দর হয়। ঠিক আজকেও আপনি চমৎকার ভাবে একটি আধুনিক বাড়ির পেইন্টিং করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ জানাচ্ছি আপু আমাদের মাঝে এত সুন্দর একটি পেইন্টিং এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
আপনি খুবই চমৎকারভাবে একটি আধুনিক বাড়ির পেইন্টিং অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করছেন আপনার অঙ্কিত এই আধুনিক বাড়ির পেইন্টিং দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একটি আধুনিক বাড়ির পেইন্টিংটি চমৎকার হয়েছে।
পেন্সিল, কাগজ, জলরং,মার্কার পেন দিয়ে অসম্ভব সুন্দরভাবে পেইন্টিংটি ফুটিয়ে তুলেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
সত্যি আপনার আর্ট গুলোর তুলনা হয় না এবং খুব সুন্দর সুন্দর আর্ট প্রতিনিয়ত সময় দিয়ে আমাদের সাথে তুলে ধরছেন। আজকেও খুব সুন্দর একটি থ্রিডি আধুনিক বাড়ির আর্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন প্রস্তুত করেছেন। খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে। 25 সালে বাড়ি করব ভাবছি বাড়ির ডিজাইন টা আপনাকে দিয়েই করাবো।
আপনি এমনিতেই চিত্র অংকনে অনেক দক্ষ। এর আগেও খুব সুন্দর সুন্দর চিত্র অংকন আপনার মাধ্যমে দেখতে পেরেছি খুবই ভালো লাগে আপনার অঙ্কিত চিত্রগুলো । একটি আধুনিক বাড়ির চিত্র অংকন অসাধারণ হয়েছে।
আপনার অংকনের ভক্ত আমি শুরু থেকেই।
আপনার অংকনের মধ্যে আমি জীবন্ত অনুভূতি পাই। আমি বে দক্ষতার সাথে সবকিছু ফুটিয়ে তুলতে পারেন এটাই দারুন লাগে।
অংকনটি সুন্দর ছিল।
আপনি খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন পেন্টিং করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম সত্যি। আমিও বাড়ি করতে চাই ভাবছি এরকম ডিজাইনের একটি বাড়ি করব। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।