এলোমেলো ফটোগ্রাফি 📸 ৷৷ আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ ১১ই, বৈশাখ | ১৪৩১ বঙ্গাব্দ, |গ্রীষ্মকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG_20240424_083929.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।


সুপ্রিয় , আমার ব্লগের সকল ব্লগার বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন । যদিও বা বর্তমানে সময়টা বেশ গরমের তীব্রতার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ প্রায় প্রতিটি জায়গায় তীব্র তাপমাত্রা এতটাই বেশি যে আসলে তা বলে প্রকাশ করার মতো নয়। যা হোক আবহাওয়া যেমনই হোক সেভাবেই আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে এটাই হল প্রথম কথা। এছাড়াও এই গরমে তীব্রতা থেকে বাঁচতে নিজেকে প্রতিনিয়তই সচেতন থাকতে হবে ।বিশেষ করে ছোট বাচ্চাদের । গরমের হাসফাস জীবন যাপন অনেকটাই অতিষ্ঠ করে দিয়েছে । বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য অনেকটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই গরম সেই সাথে অধিক তাপমাত্রা।

যা হোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে । যেহেতু আমার বাংলা ব্লগ আমার জীবনের নেশার পেশা যাই হোক সবকিছু সাথেই জড়িয়ে নিয়েছি । তাইতো প্রতিনিয়তই ব্যস্ততার ভিড়েও আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে থাকার চেষ্টা করি । আর চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু উপস্থাপন করার । কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটি মানেই নতুন কিছু । যেখানে একটি ইউজার তার সৃজনশীলতা নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে ভিন্ন কিছু কিছু উপস্থাপন করে থাকে। আর এজন্যই সব কমিউনিটির চেয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি সেরা । আর যারা সবচেয়ে বড় অবদান আমাদের ফান্ডার দাদার।

যা হোক আজকের ব্লগে একটি এলোমেলো রেনডম ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হয়েছি । আসলে ফটোগ্রাফি করার মাঝে একটা অন্যরকম ভালোবাসা ভালোলাগা কাজ করে । তাই তো চেষ্টা করি ভালো কিছু দৃশ্য চোখে পড়লে সেটিকে ফটোগ্রাফি করার ।কারণ ফটোগ্রাফি আমার কাছে একটা ভালো লাগার বিষয়বস্তু হিসেবে দাঁড়িয়েছে ।যা হোক আর কথা না বলে চলুন দেখে এসে যাক আমার এলোমেলো কিছু ফটোগ্রাফি সেই সাথে বর্ণনা সহ উপস্থাপনা।


ফটোগ্রাফি-০১

IMG_20240424_084037.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

প্রথমত বলবো প্রকৃতির রূপ সৌন্দর্যের কোন শেষ নেই। প্রকৃতি তার সময়ের সাথে সাথে পরিবর্তনশীল ।তেমনি কিছুদিন আগের তোলা এই ফটোগ্রাফিটি শেষ বিকেলবেলা হালকা মেঘের আচ্ছাদন ।আর ঠিক সেই মুহূর্তের ফটোগ্রাফি।


ফটোগ্রাফি-০২

IMG_20240424_084242.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

নাম না জানা ঘাসফুল বর্তমান সময়ে গ্রামের চারদিকে নানা রকমের ঘাসফুল রয়েছে যেগুলো ফুটে থাকে ।ঠিক এই ফটোগ্রাফিটি ও বাদাম খেতে দেখতে পেয়ে ফটোগ্রাফি করেছি,। দেখতে অনেকটা হুবহু ফুলের মতোই ।কিন্তু আসলে এক ধরনের ঘাস জাতীয় ফুল।


ফটোগ্রাফি-০৩

IMG_20240424_084220.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

দুলফির ফুল গ্রামে বসবাস করে তারা নিশ্চয়ই এই ফুলটিকে চিনে থাকবে। কারণ গ্রামের রাস্তাঘাট যেখানে সেখানে এসব দুলফির ফুল অনেক ফুটে থাকে । সাধারণ ছোট্ট জাতীয় ফুলটি দেখতে অনেক সুন্দর আর ভালো লাগে।


ফটোগ্রাফি-০৪

IMG_20240424_083929.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

এই ফুলটিকে হয়তো সবাই চিনে থাকবে ।আর যাই হোক আমার কাছে কদম ফুল অনেক ভালো লাগে ।সাদা হলুদ দুইয়ের এর সমন্বয়ে ফুলটি অনেক সৌন্দর্য। সেই সাথেই ফুলের একটা সুন্দর ঘ্রাণ রয়েছে। সেটাও আমার কাছে অনেক ভালো লাগে ।


ফটোগ্রাফি-০৫

IMG_20240424_084133.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

কাঁচা মরিচের ফটোগ্রাফি যদিও এ মরিচ টি রং ধরে গেছে ।অর্থাৎ পাকার রং বর্তমান সময়ে কাঁচা মরিচ খাওয়া গুরুত্বপূর্ণ। কারণ কাঁচা মরিচের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। তাই সৃজন অনুযায়ী কাঁচা মরিচ আমাদের সবার খাওয়া উচিত ।তবে আমি রোজ ভাত খাওয়ার সময় কাঁচা মরিচ খেয়ে থাকি।


ফটোগ্রাফি-০৬

IMG20240315175150_01.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

১৯৫২ সালের ভাষা আন্দোলনের দৃশ্যপট । একমাত্র বাঙালি জাতি ছিল যারা নিজের ভাষার জন্য নিজের মায়ের ভাষার জন্য জীবনের স্বর্গ করেছ । এই দৃশ্যপট বা চিত্র অংকন আমার কলেজের সাথেই লাগানো এই দৃশ্যপট ।তাইতো ফটোগ্রাফি করেছিলাম।




তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকে রেনডম ইউনিক কিছু এলোমেলো ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি না আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ।

এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ফটোগ্রাফি ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

🍂🍂 পোষ্ট বিবরন 🍂🍂


বিষয় :ফটোগ্রাফি
ছবিঃ@gopiray
ক্যামেরাঃrealme C12
লোকেশন:বাংলাদেশ 🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 2 years ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার ভালো লেগেছে তবে সব থেকে বেশি ভালো লেগেছে কদম ফুলের ফটোগ্রাফিটি। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

কদম ফুলটি কার হাতে সেটা আগে বলেন? তবে যাই বলুন না কেন আপনি কিন্তু আগের তুলনায় এখন দারুন ফটোগ্রাফি করেন। আর দারুণ সব ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে কদম ফুলের ফটোগ্রাফিটি বেশি সুন্দর হয়েছে।

 2 years ago 

সবাই তো দেখছি দারুন দারুন ফটোগ্রাফি করতে পারেন। তবে আপনিও কম না আপনার ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়। আজকে আপনি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রথমত আমার শেয়ার করা কদম ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। তাছাড়া ও কাশফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি তো সব সময় দুর্দান্ত হয়। অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন।

 2 years ago 

এলোমেলো ফটোগ্রাফি হলেও আপনার ধারণ করা এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো ফটোগ্রাফি এর ধারণ করার জন্য অবশ্যই দক্ষতার প্রয়োজন হয়। কদম ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে কদম ফুল দেখতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে আমার। কদম ফুলের দৃশ্যগুলো যেন সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিল। তারপরে ঘাসফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো এলোমেলো হলেও দেখতে দারুন ছিলো। অনেক দিন পর কদম ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। ছোট বেলায় কদম ফুল দিয়ে অনেক খেলা ধুলা করতাম। তাছাড়া বাকি ফটোগ্ৰাফি গুলো দুর্দান্ত ছিলো। সবমিলিয়ে এতো সুন্দর কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মেঘের আচ্ছাদন টা চমৎকার লাগছে। সত্যি কী সুন্দর দেখতে। ২ নং ফটোগ্রাফি তে যে ফুলটা শেয়ার করেছেন ঐটাকে আমরা উলুঘাস বলে থাকি। বেশ চমৎকার দেখতে লাগে ঐটা। কদমফুল বর্ষাকালে ফোটে সাধারণত। কিন্তু এইসময়ে কদমফুল সত্যি বেশ অবাক হলাম দেখে। তবে বেশ দরকার লাগছে। অনেক সুন্দর করেছেন কদম ফুলের ফটোগ্রাফি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

 2 years ago 

আপনি চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেন সব সময়।আজ খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। কদম ফুলের ফটোগ্রাফিতে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাদের সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38