শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ ❤️❤️❤️ ।। আছো মোর হৃদয় প্রান জুড়ে 🙏
আমার বাংলা ব্লগ থাকুক জন্ম জন্মান্তর
পৃথিবীর বুকে এক অনন্য গৌরব উজ্জ্বল করে
দিয়ে যাক বাঙালির মনে নতুন আশা উদ্দীপনা
সেই সাথে বিশ্বের বুকে তুলে ধরুক
নিজের মাতৃভূমি নিজের মায়ের বাংলাকে
পৃথিবীর বুকে এক অনন্য গৌরব উজ্জ্বল করে
দিয়ে যাক বাঙালির মনে নতুন আশা উদ্দীপনা
সেই সাথে বিশ্বের বুকে তুলে ধরুক
নিজের মাতৃভূমি নিজের মায়ের বাংলাকে
আসলে আজকের এই মাহেন্দ্র শুভ ক্ষনে নিজের অনুভূতি গুলো কিভাবে শেয়ার করবো তা যেন ভাষায় বলতে পারছি না । ওই যে বলে না যে মনের মধ্যে অনেক কিছু কথাই লুকিয়ে থাকে কিন্তু সব কথার মন খুলে বলা হয় না। ঠিক তেমনি আমরা বাংলা ব্লগ কমিউনিটি কে ঘিরেও একই ভালোবাসা অনুভব অনুভূতি রয়েছে যেগুলো ভাষায় প্রকাশ করলেও হয়তো শেষ হবার নয়। আজকের এই শুভ ক্ষনে ই কমিউনিটির প্রতিষ্ঠাতা বড়দাদার প্রতি আমি হাজারো শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং কি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে, তিনি এমন বড় একটি প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্ম ধরে রেখেছেন বলেই হয়তো হাজারো মানুষ একটি পরিবারে আবদ্ধ হয়ে সুখে দুখে পাশে রয়েছে । তিনি যেন একটি বটগাছের মতো বিশাল ডালাপালা ছুঁড়ে আগলে রেখেছে। ঠিক যেমন একটি বটগাছ তার সহস্ত্র ডালা পালা পাতা সবকিছু মিলি ছায়া দিয়ে থাকে। ঠিক তেমনি আজকের এই শুভ ক্ষনে বড়দাদার অবদান কিংবা তার যে এত বড় মনের উদারতা আসলে বলে বা লিখে শেষ করার মতো নয়। একজন মহান সৎ ব্যক্তির মানুষ তাতে কোন বা বিন্দুমাত্র সন্দেহ নেই। আমার ঠিক মনে পড়ছে যখন আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নতুন সদস্য হিসেবে যোগদান করি ।এরপর একে একে এ পরিবারের একজন প্রতিনিয়ত ইউজার বা সদস্য হয়ে গেলাম আর। দেখতে দেখতে কখন যে দুটি বছর অতিক্রান্ত হয়ে গেল তা যেন মনে পড়ছে না। এখন শুধু মনে পড়ছে এই তো মাত্র কিছুদিন হলো। এজন্যই হয়তো বলে থাকে যে স্রোত, সময় দিন কারো জন্য অপেক্ষা করে না । সেটাই যেন তার অনন্য উদাহরণ আজকের এই দ্বিতীয় বছর উদযাপন। আজকের এই শুভ মাহেন্দ্রক্ষণে হাজার কথা বলেও শেষ করার মত নয় । সর্বপরি এই কমিউনিটি আমাকে দিয়েছে নতুন করে বেঁচে থাকার অদম্য কৌশল ।দিয়েছে আনন্দ অনুভূতি যার আমি এখনো চলছি। এই কমিউনিটি থেকে শিখেছি নিজেকে শক্ত করে তৈরি করার কৌশল। শিখেছি সৃজনশীলতা জ্ঞান সর্বোপরি জীবনে চলার পথে যতটুকু প্রয়োজন তার সবটুকু যেন এ প্লাটফর্ম হতে আমার শিক্ষাঙ্গন । সর্বোপরি আজকে আমি অনেক আনন্দিত আর গর্বিত বোধ করছি নিজেকে যে আমি আমার বাংলা বাংলা ব্লগ কমিউনিটি একজন নিয়মিত সদস্য হতে পেরে। সে সাথে থাকতে চাই জীবনের শেষ পর্যন্ত। পরিশেষে এতোটুকুই বলতে চাই ভালবাসি ভালবাসি আমার বাংলা ব্লগ থাকুক সে জন্ম জন্মান্তর । সেই সাথে সকল সদস্যবৃন্দ এডমিন মোডারেটর সেই সাথে ছোট দাদা বড় দাদা এবং কি বৌদি সহ সবার সুস্থতা এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার আজকের আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষের উদযাপনের উপলক্ষে অনুভূতি এখানেই শেষ করছি।
https://twitter.com/gopiray36436827/status/1667901131308285953?t=ne38sAiqKA0YQ5tU0mWzWA&s=19
আজকে হচ্ছে যে আমাদের সকল ইউজারের কাছে ঈদের দিন অনেক আনন্দের দিন কারণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন। যেখানে আমাদের নিজের অনুভূতি গুলো প্রকাশ করতে পারি। নিজেদের মূল্যবান সময় গুলো সুন্দরভাবে ব্যয় করতে পারি। কমিউনিটির স্হায়ীত্ব শক্ত হোক এবং সকলের মঙ্গল হোক এই কামনা করি।
সকল ব্লগারদের এমন সুন্দর সুন্দর পোস্ট গুলো যেন আমাকে মুগ্ধ করে ছেড়েছে। বাংলা ব্লগকে ভালোবেসে তার জন্মদিন উপলক্ষে সুন্দর উইশ সত্যি মনমুগ্ধকর। খুবই ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট দেখতে পেরে।