এলোমেলো ফটোগ্রাফি ৷ ৷ 📸
আজ ১০ই, চৈত্র | ১৪৩০ বঙ্গাব্দ, | বসন্ত-কাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
আজকে হিন্দু সনাতন ধর্মালম্বীদের এক অন্যতম উৎসবের নাম এই হোলি উৎসব । যা হোক সে বিষয়ে লিখছি না । আজকে আমি আপনাদের মাঝে রেনডম কিছু এলোমেলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।
আসলে ফটোগ্রফি মানেই নতুন কিছু একটা সময় ফটোগ্রাফির প্রতি ভালোলাগা কিংবা আকর্ষণ ছিল না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটি আসার পর থেকে ফটোগ্রাফি করার প্রতি এক অন্যরকম ভালোবাসা ভালোলাগার সৃষ্টি হয়েছে । তাই এখন প্রতিমুহুর্তেই ফটোগ্রাফি করে থাকি । বিশেষ করে কোনখানে যাওয়ার মুহূর্তে ভালো কোন দৃশ্য বা মুহূর্ত চোখে পড়লে সেটাকে ফটোগ্রাফি করতে ভুলি না । আমি মনে করি ফটোগ্রাফি এক ধরনের আর্ট তা বলতেই হবে । কারণ ফটোগ্রাফি করার জন্যও সময় ধৈর্য প্রয়োজন । কারণ একটি ছবিকে সুন্দরভাবে ক্যাপচার করতে গেলে অবশ্যই সে বিষয়ে জানতে হবে বা বুঝতে হবে । তো যা হোক আজকে আমি আপনাদের মাঝে কিছু এলোমেলো কিছু ফটোগ্রাফি উপস্থাপন করতে চলেছি। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে এমনটাই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে শুরু করছি।
আমার করা এলোমেলো কিছু ফটোগ্রাফি।
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
গত কয়েকদিন আগে বৃষ্টির মুহূর্ত সারাদিনই প্রায় অনেক ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। কোন মুহূর্তেই বাইরে যাওয়ার পরিবেশ তৈরি হয়নি ।তবে শেষ বিকেলের বেলা বৃষ্টি না থাকার কারণে মোবাইল ফোনটি নিয়েই চারদিকে ঘোরাঘুরি করার মুহূর্তেই চোখে পড়লো লেবুর ফুল । বর্তমান সময়ে লেবুর গাছে লেবুর ফুল অনেক । বলতে গেলে থোকা থোকা বেশ সুন্দর দেখতে লাগে । এই গাছটি মূলত আমাদের বাড়ির পাশেই ।তাই এত সুন্দর ফুলটি দেখে ফটোগ্রাফি করে ফেললাম।
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
ডালিম ফুল কমবেশি সবাই চেনে থাকে বা চেনার কথা। আমার বাড়ির গাছটি বেশ কয়েকটি ফুল ফুটেছে ।আশা করা যায় আর কিছুদিন পর হয়তোবা ডালিম ফল খেতে পারবো । তবে এই ফুলের মুকুল থেকেই একটা পর্যায়ে ডালিম ফল হয়ে থাকে। আর সেই ফুলটিকে ফটোগ্রাফি করেছি। দেখতে বেশ ভালোই লাগছিল।
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
একটি জংলি ফলের ফটোগ্রাফি ।বর্তমান সময়ে গ্রামের চারিদিকে অর্থাৎ রাস্তার আশেপাশে ঝোপ-ঝাড় গুলোর মাঝে নানা রকমের ফুল ফল থাকে ।যেগুলো জংলি হলেও দেখার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে ।আর সেখান থেকেই এই জংলি ফলের ফটোগ্রাফিটি করেছি।
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
এটি একটি জংলি ফুল ।তবে ফুলটি জংলি হলেও দেখতে অনেক সুন্দর এবং কিউট ফুল তা বলতেই হবে । আসলেই বসন্তের আবহে চারদিকে প্রকৃতির নতুন প্রাণবন্তর সঞ্চার ঘটে। তাইতো জংলি ফুল ফল সবগুলোই অন্যরকম পরিবেশের সৃষ্টি করে থাকে এ গ্রামীন পরিবেশে।
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
একটি পাতা বাহার গাছের ফটোগ্রাফি ।দেখতে অনেকটা কচু গাছের পাতার মতো দেখতে । কিন্তু প্রকৃত অর্থে এটি একটি পাতাবাহার গাছ । মূলত নার্সারি হতে ফটোগ্রাফি করেছিলাম । পাতার মাঝে বৃষ্টি ভেজা জল সেই সাথে সবুজ পাতা এবং লাল রঙের সব মিলিয়ে পাতাটি দেখতে অনেক চমৎকার সুন্দর লাগছিল।
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
প্রিয় বন্ধুরা, এই ফুলটির নাম আমার জানি না। আসলে আমি ফুলকে অনেক ভালোবাসি কিন্তু প্রকৃত অর্থে কিছু সংখ্যক ফুল ব্যতীত বাকি ফুলগুলোর নাম কোনদিনও মনে রাখতে পারি না বা চিনতে পারি না। তাই দুঃখের সহিত বলতে হয় যে এই ফুলটার নাম আমার জানা নেই । তবে যদি কোন ব্যক্তি ফুলটির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দেবেন।
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
গ্রামীন পরিবেশের ফটোগ্রাফি। নিশ্চয় দেখতে পাচ্ছেন একটি বয়স্ক মহিলা গরু নিয়ে মাঠের দিকে যাচ্ছে । আসলে গ্রামের এমন পরিবেশ বা এমন দৃশ্যগুলো দেখলেই অনেক অনেক প্রাণবন্তর আর ভালো লাগে কাজ করে।
এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
🍂🍂 পোষ্ট বিবরন 🍂🍂
| বিষয় : | ফটোগ্রাফি |
|---|---|
| ছবিঃ | @gopiray |
| ক্যামেরাঃ | realme C12 |
| লোকেশন: | বাংলাদেশ 🇧🇩 |
এলোমেলো ফটোগ্রাফি হলেও এগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এটা জেনে ভালো লাগলো বৃষ্টির সময়ে আপনি ফটোগ্রাফি ধারণ করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে লেবুর ফুলের ফটোগ্রাফি এবং পাতাবাহার গাছের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
জি ভাই সেদিন সারাদিন প্রায় বৃষ্টি ছিল ৷ তবে বিকেল বেলার দিকে বৃষ্টি না থাকায় ফটোগ্রাফি করি ৷ ধন্যবাদ ভাই সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ৷
https://twitter.com/gopiray36436827/status/1772272710959116673?t=5arUfbAqZzQzRhtLNLMXGA&s=19
এলোমেলো কি বলছেন ভাইয়া প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে।আপনি বরাবরই অনেক ভালো ফটোগ্রাফি করেন। তবে আমার কাছে হলুদ রঙের জংলি ফুলের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপু আপনার এমন সুন্দর মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম ৷ আমার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লাগে জেনে উৎসাহিত হলাম ৷
হোলি উৎসব মানেই একটি আনন্দের দিন। প্রথমেই আপনাকে হোলি উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। যাইহোক ভাইয়া দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে।
হুমমম আপু হোলি উৎসব মানেই আনন্দ ৷ ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা করি ৷
খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি খুলে দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে লেবু ফুলের ফটোগ্রাফি এবং ডালিম ফুলের ফটোগ্রাফি আর জঙ্গি ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। জঙ্গি হলেও ফুলটি অসাধারণ ছিল।
লেবুর এক ঝোকা ফুল একসাথে দেখতে আসলে অনেক সুন্দর ছিল ৷ ধন্যবাদ
তোকেও হোলি উৎসবে শুভেচ্ছা ৷ আজ বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিস ৷ তোর তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ তবে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ৷ ধন্যবাদ তোকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
হুম ফুলের ফটোগ্রাফি আসলেই অনেক ভালো ছিল ৷ সেটা আমার কাছেও ৷
ভাই আপনার ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সব থেকে বেশি ভালো লেগেছে ডালিম ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট উপহার স্বরূপ দেওয়ার জন্য।
ডালিম ফুলের ফটোগ্রাফি টা আসলে অনেক ভালো ছিল ৷ ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷
আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে। পাতাবাহার গাছের ফটোগ্রাফি টি অনেক ভালো লেগেছে।আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সাথে একমত আপু আমার কাছেও পাতা বাহার ছবিটা অনেক ভালো লেগেছি ৷
আপনাকে হোলী উৎসবের শুভেচ্ছা জানাই।আপনার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে।ফুলের পাশাপাশি জংলী বা বুনো ফুলের সৌন্দর্য ও অনেক ভালো লেগেছে।পাতা বাহার গাছটিও দারুন দেখতে লাগছে।আর সব শেষে যে ফুলটি তা হচ্ছে কসমস ফুল।এই ফুলটির সৌন্দর্য ও দারুন ছিল।ধন্যবাদ জানাই আপনাকে এলোমেলো ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ জানাই আপু যে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷ ভালো থাকবেন ৷
বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমার কাছে কিন্তু আপনার শেয়ার করা হলুদ রংয়ের জংলি ফুলের ফটোগ্রাফ এটা বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফিতে হলুদ ফুলের পাপড়ি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনার ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।
আসলে গ্রামে এমন অনেক জংলি ফুল যেগুলো সত্যি অনেক ভালো লাগে ৷