লাইফস্টাইল: বৃষ্টির দিনে ঘোরাঘুরির মুহূর্ত গুলি।

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি বৃষ্টির দিনে ঘোরাঘুরি সম্পর্কে আলোচনা করব।আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

IMG_20240905_134303_241.jpg

আমাদের অঞ্চলে বেশ কয়েক সপ্তাহ থেকে কোন বৃষ্টি হচ্ছিল না। কালকে সকাল বেলা থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এই সময়কার বৃষ্টিতে গোসল করতে খুবই ভালো লাগে। কালকে বৃষ্টিতে ভিজে প্রায় এক ঘন্টার মত গোসল করেছিলাম। গোসল শেষে পানি দেখার জন্য ছোট নদীর দিকে কয়েকজন মিলে রহনা দিয়েছিলাম। আম বাগানের ভিতর দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম পুরা আমবাগান পানিতে ভরে গেছে। অবশ্য এই পানি আম গাছের জন্য প্রয়োজন ছিল। এই আমবাগানের অতিরিক্ত পানিগুলো বের হয়ে ছোট নদীতে ধাবিত হচ্ছে।

IMG_20240905_131838_558.jpg

৮-১০ মিনিট হাটলেই আমাদের গ্রাম থেকে ছোট নদীতে আসা যায়। এই নদীতে ছোটবেলায় অনেক মাছ ধরেছিলাম। এখন নানা কাজের চাপে আর মাছ ধরা হয় না তেমন। তবে অনেকেই এখনো নানাভাবে এই নদীতে মাছ ধরে থাকেন। নদীতে আসার পর দেখলাম নদীর পানি একদিনের বৃষ্টিতেই ভরে গেছে। অনেকেই আবার নদীতে বানা দিয়া মাছ শিকার করতেছে।

IMG_20240905_134043_120.jpg

আমাদের এই ছোট নদীতে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায়। যেমন: দাড়কা-পুটি, গড়াই-চেং , শিং, দেশী মাগুর, মাওয়া, শোয়াল ইত্যাদি ধরনের দেশি মাছ পাওয়া যায়। আগের তুলনায় এখন অবশ্য অনেক কম মাছ পাওয়া যায়। আগেরকার মানুষ অর্থাৎ আমাদের বাপ দাদারা এই নদী থেকে প্রচুর পরিমাণে মাছ শিকার করতো এই মাছগুলো নাকি গরুর গাড়িতে করে আনা লাগত। আর এখন একটা ব্যাগই ভর্তি হয় না।

IMG_20240905_134204_312.jpg

কালের পরিবর্তনে দেশী মাছগুলো বিলুপ্তর পথে প্রায়। আমাদের জমিগুলোতে বেশি ফসল লাভের আশায় আমরা বেশি করে কীটনাশক ব্যবহার করে থাকি। এই কীটনাশকের ফলে দেশীয় মাছ আজ বিলুপ্তের পথে। অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে মাছসহ যাবতীয় প্রাণী মারা যায়। বর্তমানে আমরা যেটুকু মাছ শিকার করে খেতে পাচ্ছি আগামীতে তা আর পাওয়া সম্ভব হবে না মনে হয়। আমাদের উচিত কীটনাশকের পরিমাণ পরিমাপ মতো জমিতে প্রয়োগ করা যাতে করে মাছ সহ অন্যান্য প্রাণীর ক্ষতি না হয়। এটা না করলে বর্তমানে আমরা যে মাছ খেতে পারছি আগামীতে তার ছিটেফোঁটাও পাবো না।

IMG_20240905_134229_203.jpg

নদীতে ঘুরতে এসে অনেক ভালো লেগেছিল পরিবেশটাও অনেক ভালো ছিল। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। কিছুক্ষণ মাছ মারা দেখার পর আমরা ফটোগ্রাফি শেষে বাসার উদ্দেশ্যে এখান থেকে রহনা হয়েছিলাম। আসলে বৃষ্টির দিন গুলোতে মাঠ ঘাট সবুজে ছেয়ে যায়। দেখতে অপরূপ সুন্দর লাগে। আপনারাও বৃষ্টির দিনে আপনাদের ফসলের জমিগুলো দেখে আসতে পারেন অনেক সুন্দর লাগবে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceTecno spark 20C
--------
Camera50 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

InShot_20240819_114902993.jpg

আমার নাম মোঃ গোলাম রব্বানী।আমি একজন বাংলাদেশী। আমি আমার মাতৃভাষা বাংলাতেই কথা বলতে ভালোবাসি।আমি একজন ছাত্র।আমি লালমনিরহাট সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি কয়েক মাস আগে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মিয়াপাড়া নামক গ্রামে।আমি ফটোগ্রাফী এবং ভ্রমণ করতে বেশি ভালোবাসি।
Sort:  
 2 years ago 

বৃষ্টিতে ভিজে গোসল করেছেন আর খুবই সুন্দর সময় কাটিয়েছেন ভাই। অনেকদিন হলো বৃষ্টিতে ভিজে গোসল করি না। আপনার সুন্দর মুহূর্ত গুলো দেখে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🤎

 2 years ago 

বৃষ্টির পর মাঠ ঘাট আরো বেশি সবুজ দেখা যায়। খুব ভালো লাগলো আপনার আজকের ঘুরাঘুরি করার মুহূর্তগুলো দেখে। ছোট নদীতে দেখছি ছোট একটা মাছ পেয়েছেন। ফটোগ্রাফি টা বেশ ভালো লাগলো। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া 🤎

 2 years ago 

বৃষ্টি ভেজা দিনে প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে। আর প্রকৃতির সেই সুন্দর রূপ দেখতেও ভালো লাগে। আপনি কিন্তু বেশ ভালোভাবেই ফটোগ্রাফি করেছেন। আর দারুণ সময় কাটিয়েছেন। অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64612.72
ETH 1870.64
USDT 1.00
SBD 0.38