You are viewing a single comment's thread from:

RE: অন্ধকার কাটুক আলো আসুক।।২৯ এপ্রিল ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

বড় দাদা মারফত অনেক আগেই জানতে পেরেছি আপনার পরিবারের সদস্যের অসুস্থতার কথা। সেজন্য আমি তথা আমার বাংলা ব্লগ পরিবারের প্রতিটি নিবেদিত সদস্য অন্তর থেকে প্রার্থনা করেছে তার সুস্থতার জন্য এতে কোন সন্দেহ নেই।

বিপদে বন্ধুর পরিচয়,এই প্রাচীন প্রবাদ সব যুগে সমান প্রাসঙ্গিক।

আপনার বলা এই প্রাচীন প্রবাদটি প্রত্যেক মানুষই বিপদে পড়লে জীবনে কখনো না কখনো সত্যিকার ভাবে উপলব্ধি করতে পারে। তবে এটা জেনে ভালো লাগলো যে কিছু মানুষ যেমন আপনাদের বিপদে সরে পড়েছে ঠিক তেমনি আবার কিছু মানুষ আপ্রাণ চেষ্টা করেছে আপনাদের পাশে থাকতে। সবচাইতে বেশি ভাল লেগেছে আপনার পছন্দের মানুষটি তার সর্বোচ্চ চেষ্টা করেছে এ বিপদে আপনার সাহস যোগাতে, আপনার পাশে থাকতে। জীবনসঙ্গী হিসেবে আসলে এমন মানুষকেই বেছে নেয়া উচিত। শুভকামনা রইল আপনার এবং আপনার পরিবারের জন্য। ভাল থাকবেন শান্তিতে থাকবেন এটাই প্রত্যাশা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62737.20
ETH 1764.48
USDT 1.00
SBD 0.39