You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা কবিতা "ভালোবাসার মূল্য"

in আমার বাংলা ব্লগ4 years ago

আঙুলে আঙুল, একটু উষ্ণতার খোঁজে,
মন খারাপের দিনে শুধু তোমায় মনে পড়ে ।
মন শুধু তোমার শরীর খোঁজে না,
শরীরও মন খোঁজে ।
ভালোবাসা কয় কারে ?
দেহও জানে এই মনখারাপের মানে।

দাদা কবিতা পড়ার ব্যাপারে আমার খুব একটা আগ্রহ কখনোই ছিল না। শুধু মাঝে মাঝে জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গুলো পড়তে ভালো লাগতো। তবে কমিউনিটিতে যোগদানের পর থেকে আপনার কবিতাগুলো নিয়মিত পড়ি। দারুন সুন্দর লেখেন আপনি। এটা আপনাকে খুশি করার জন্য নয় মন থেকেই বললাম। মনে হয় আগের জন্মে আপনি কবি ছিলেন। আমাদের সাথে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63551.01
ETH 1783.00
USDT 1.00
SBD 0.39