কাগজের তৈরি গোলাপ। 10% প্রিয় লাজুক খ্যাক এর জন্য।
আজ- ১১ পৌষ | ১৪২৮ , বঙ্গাব্দ | রবিবার |শীতকাল |
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
ইদানিং আমাদের কমিউনিটিতে রেসিপি এবং DIY পোস্টগুলো খুব চলছে। সবাই চেষ্টা করছে নিজের মতো করে কিছু না কিছু বানাতে। জেনারেল রাইটিং গুলো পড়ার আগ্রহ সম্ভবত দিনকে দিন কমে যাচ্ছে। তাই কিছুটা মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে আর কিছুটা নিজের ভালোলাগা থেকেই আজকে আমার এই পোস্ট। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই রঙিন কাগজের গোলাপ। যা দেখতে যেমন সুন্দর তেমনি সৃজনশীল কাজের প্রতি আপনার আগ্রহও বাড়িয়ে দেবে বহুগুণে। কথা না বাড়িয়ে আসুন তবে শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণঃ
- রঙিন কাগজ
- আঠা
- কাঁচি
- স্কেল
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- ৩ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৩ ইঞ্চি প্রস্থের এক খন্ড গোলাপী কাগজ নিয়ে মাঝখান থেকে সমান করে ভাজ করতে হবে।
ধাপ-২ঃ
- ভাঁজ করা কাগজ টির মাঝখান থেকে আবারও ভাজ করতে হবে তারপর চিত্রে প্রদর্শিত ভাবে আবারো ভাজ করতে হবে। অর্থাৎ মোট তিনবার ভাঁজ করতে হবে।
ধাপ-৩ঃ
- এবার চিত্রে প্রদর্শিত হবে ভাঁজ করা কাগজ টির অগ্রভাগে পেন্সিল দিয়ে দাগ দিয়ে কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নিতে হবে। ভাঁজ খুললেই পাওয়া যাবে একটি ফুলের আকৃতি।
ধাপ-৪ঃ
- এভাবে মোট চারটি ফুল তৈরি করতে হবে। এবার চিত্রে প্রদর্শিত ভাবে প্রথম ফুলটির একটি ফুলটির 2 টি ফুলটির তিনটি এবং চতুর্থ ফুলটির চারটি পাপড়ি কাঁচি দিয়ে কেটে নিতে হবে।
ধাপ-৫ঃ
- পাপড়ির একটি অংশে আঠা লাগিয়ে অপর অংশটির সঙ্গে চিত্রে প্রদর্শিত ভাবে জুড়ে দিতে হবে। একইভাবে চারটি ফুল এবং কাটা অংশগুলো কেউ আঠা দিয়ে জুড়তে হবে।
ধাপ-৬ঃ
- এবার বড় ফুলটির মাঝখানে একটুখানি আঠা দিয়ে তার ওপর ছোট ফুলটি তার ওপর আরও ছোট এভাবে ক্রমান্বয়ে বড় থেকে ছোট ফুলগুলি আঠা দিয়ে বসিয়ে দিতে হবে। একটির ওপর আরেকটি এইভাবে সবগুলো অংশ আঠা দিয়ে লাগানোর পরেই পাওয়া যাবে একটি সম্পূর্ণ ফুল।
ধাপ-৭ঃ
- এবার পাতা তৈরি করার জন্য 2 ইঞ্চি চওড়া ও 4 ইঞ্চি লম্বা একটা সবুজ কাগজ নিয়ে মাঝখান থেকে ভাজ করতে হবে। এরপর চিত্রে প্রদর্শিত ভাবে কোনা থেকে আবারো ভাজ করতে হবে।
ধাপ-৮ঃ
- ভাঁজ করা কাগজটির ওপর পেন্সিল দিয়ে পাতার মতো আঁকতে হবে। তারপর কাঁচি দিয়ে দাগ বরাবর কাটলেই পাওয়া যাবে একটি পাতার আকৃতি।
ধাপ-৯ঃ
- পাতাগুলোকে কাঁচির সাহায্যে একটু দূরে দূরে চিত্রে প্রদর্শিত হবে কেটে নিতে হবে। তাহলে ভাঁজ খুললেই পাতাগুলো সত্তিকারের গোলাপ পাতার মত দেখতে হবে।
ধাপ-১০ঃ
- একটি এ ফোর সাইজের সবুজ রঙের কাগজ কে সমান দুই ভাগ করে কেটে নিয়ে একখণ্ড দিয়ে পেচিয়ে রোল করে ফুলের কান্ড বানাতে হবে।
ধাপ-১১ঃ
- রোলকৃত কাগজটির অগ্রভাগ ব্লেড দিয়ে চার ফালি করে কেটে নিয়ে ফুলটির সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এরপর পাতাগুলি আঠা দিয়ে কাণ্ডের সঙ্গে জুড়ে দিতে হবে। হয়ে গেল আমাদের কাগজের তৈরি গোলাপ ফুল।
আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি।
| Photographer | @ferdous3486 |
|---|---|
| Device | Samsung M21 |
ওয়াও ভাইয়া,আপনিতো অসাধারণ একটি কাজ করেছেন।আপনার তৈরি করা রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল আমার খুবই ভালো লেগেছে।এমন গোলাপ ফুল তৈরি করে যদি ড্রয়িংরুমে সাজিয়ে রাখা যায় তাহলে ঘরের সৌন্দর্যটা আরো বৃদ্ধি করবে।কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি একদম বাস্তব গোলাপ ফুলের মত লাগছে। ভাইয়া,গোলাপ ফুল তৈরি করা প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর diy প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য। আসলে যে কোন কাজেরই আগ্রহ বেড়ে যায় যদি কেউ উৎসাহ প্রদান করে।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা গোলাপ বানিয়েছেন ভাই।গোলাপ ফুলের পাপড়িগুলো দেখে মনে হচ্ছে একদম বাস্তব ফুল।ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ
বাহ ভাইয়া আপনার কাগজের গোলাপটি খুবই চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটি গোলাপ ফুটে আছে ।গোলাপ টি চমৎকার হয়েছে দেখতে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে বর্ণনা সহকারে উপস্থাপন করেছেন যেটি আমার কাছে অনেক বেশি ভাল লেগেছে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার জন্যও শুভকামনা সেইসঙ্গে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।