রেনডম ফটোগ্রাফি। 10% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ- ২১ চৈত্র | ১৪২৮, বঙ্গাব্দ | সোমবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আপনারা সবাই ভালো থাকলেও আমি ভালো নেই। বেশ কিছুদিন যাবৎ নানা রকম পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। পবিত্র রমজান মাস শুরু হলেও ঝামেলা যেন কিছুতেই ছারছে না আমাকে। একদিকে পারিবারিক সমস্যা অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাজারে জিনিসপত্রের দাম শুনলে রীতিমতো ভিরমি খাবার মত অবস্থা হয়। সারা পৃথিবীর মানুষ যেখানে রমজান মাসে সংযম পালন করে। 11 মাস লাভ করলেও এই মাসে এসে সবাই পরকালীন সওয়াব লাভের আশায় কিছুটা দাম কমিয়ে দেয়। সেখানে আমাদের দেশে তার সম্পূর্ণ উল্টো অবস্থা। রমজান মাস আসলেই যেন ব্যবসায়ীদের দাম বাড়ানোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন কারন ছাড়াই অযথাই প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যায় কয়েক গুণ। ব্যবসায়ীদের ওপর সরকারের যেন কোন কর্তৃত্ব নেই। যাই হোক প্রসঙ্গে ফিরে আসি। কয়েকদিন এদিক ওদিক ঘোরার ফলে বেশ কিছু ছবি ক্যামেরায় জমা হয়ে গিয়েছে। তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। কথা না বাড়িয়ে আসুন তবে দেখে নেয়া যাক এই পর্বের ফটোগ্রাফি। কেমন লাগলো আশা করি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আলোকচিত্রঃ ১


20220401_170152.jpg

20220401_170119.jpg

Location

এটি ফরিদপুর শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত একটি ভাস্কর্য। যার নাম স্বাধীনতা। ভাস্কর্যটি নির্মাণ করেছেন হামিদুজ্জামান খান। ফরিদপুর শহরের কোর্ট চত্বর প্রাঙ্গণে অবস্থিত এই ভাস্কর্যটি নির্মাণকাল ১৩৯৮ বঙ্গাব্দ।


আলোকচিত্রঃ ২

20220331_131633.jpg

20220331_131702.jpg

Location

এক জেলে দুপুরের তপ্ত রোদের মাঝে পদ্মার পাড়ে তার বড়শিতে টোপ গাথছে। লম্বা একটি সুতার সঙ্গে শত শত বরশি ঝুলানো হয় আর বরশিগুলোর সঙ্গে গাথা হয় ছোট ছোট মাছ। যেগুলো আবার খায় বেলে মাছ সহ অন্যান্য রাক্ষুসে প্রজাতির মাছ। এভাবেই পদ্মার বুকে বড়শি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এই জেলেরা।


আলোকচিত্রঃ ৩

20220330_172548.jpg

20220330_172529.jpg

Location

এটা কি ফল সম্ভবত আপনারা দেশির ভাগই বলতে পারবেন না। শুধুমাত্র গ্রামে যাদের বাড়ি তারা হয়তো শৈশবে এই ফলটি দেখে থাকবেন। আমাদের এলাকায় এ ফলটি ডোয়া নামে স্থানীয় ভাবে পরিচিত। কমলা রঙের এই ফলটি পাকলে খেতে দারুন লাগে। কিছুটা টক আর মিষ্টি স্বাদের এই ফলটি এখন আর তেমন পাওয়া যায় না।


আলোকচিত্রঃ ৪

20220330_171917.jpg

20220330_171915.jpg

Location

এটাকে বলে মাইকিং বা গণ প্রচারণা। একসময় মফস্বল এলাকায় বাংলা সিনেমার প্রচারণা চালানো হতো এভাবে মাইকিং এর মাধ্যমে কিন্তু সময়ের বিবর্তনে এখন আর সিনেমা হলগুলো তার অতীত গৌরব ধরে রাখতে পারেনি।


আলোকচিত্রঃ ৫

20220330_174348.jpg

20220330_174347.jpg

Location

ছেলেটির হাতে ধরা একটি বাজ পাখি। দেখতে অবিকল সত্যি বাজপাখির মতো হলেও এটা কিন্তু একটি ঘুড়ি। ইদানিং বাজারে বিভিন্ন আকৃতির অনেক সুন্দর সুন্দর ঘুড়ি কিনতে পাওয়া যায় যা দেখতে সত্যিই চমৎকার।


আলোকচিত্রঃ ৬

20220331_131728.jpg

Location

উপরে নীল আকাশ আর নিচে স্বচ্ছ পানি। তার ওপর ভেসে আছে কয়েকটি নৌকা। কত সুন্দর একটি দৃশ্য। কয়েকদিন আগে যখন পদ্মায় গোসল করতে গিয়েছিলাম তখন চোখে পরেছিল এমন সুন্দর দৃশ্য। তাই ধারণ করে নিয়ে আসলাম আপনাদের জন্য।

আলোকচিত্রঃ ৭

20220402_164401.jpg

Location

এটি একটি ভগ্নপ্রায় প্রাসাদের অংশবিশেষ। বহু বছরের পুরানো ভবনটা এখন শুধু ভেঙে পড়ার অপেক্ষায। বট আর পাকুড় গাছগুলো দেয়াল ফুঁড়ে বেরিয়ে গেছে। যাবার পথে চোখে পড়তেই তুলে ফেললাম ছবিটি।

আজকের মতো এতোটুকুই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 4 years ago 

আজকে আপনার মাধ্যমে আমরা অনেকগুলো অসাধারণ রেনডম ফটোগ্রাফি দেখতে পেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফে ছিল অসাধারণ। আশাকরি আপনার মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো।শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

চেষ্টা করব সব সময় আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে। আশা করি এভাবেই সবসময় পাশে থাকবো আপনাদের

 4 years ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ ৷আমার কাছে সবচেয়ে বেশি পাঁচ নাম্বার ফটোগ্রাফি টি একটি ছেলে ঘুড়ি নিয়ে ৷আবার প্রাচীন বাড়িটা ও মনে হয় অনেক দিনের পুরনো বাড়ি ৷সবমিলে অসাধারন হয়েছে প্রতিটা ফটোগ্রাফি ৷

 4 years ago 

ওই ছবি দুটি আমারও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য।

 4 years ago 

এই একটা জিনিস আসলে আমিও বুঝিনা ভাই -যে রমজান আসলে এত দাম সবকিছুর কেন বেড়ে যায়। যাইহোক আপনি আজকে যে রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগছে। আর প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 years ago 

রমজান মাসে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে বহু সময়ে বহু আলোচনা ও প্রতিবাদ হয়েছে কিন্তু কিছুতেই কিছু হয়নি। সম্ভবত হবেওনা কোনদিন। যাই হোক সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 4 years ago 

ভাইয়া আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনি আপনার দক্ষতায় দারুণভাবে এই ফটোগ্রাফি গুলো করেছেন। অনেক সুন্দর সব ফটোগ্রাফি গুলো সকলের মাঝে শেয়ার করার জন্য এবং আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে সুন্দর একটি মন্তব্য করার মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

 4 years ago 

ভাই আপনার রেনডম ফটোগ্রাফি গুলো তো খুবই চমৎকার হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি তে আপনি প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন দেখে সত্যি খুব ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে দারুণ সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ভাই।

 4 years ago 

ফটোগ্রাফি পোস্টগুলোতে যখন কেউ সুন্দর কমেন্টস করে তখনই সেই পোষ্টের সার্থকতা আসে। অনেক ধন্যবাদ আপনাকে সবসময় পাশে থাকার জন্য।

 4 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল।। বিশেষ করে ফটোগ্রাফি করার পরে যেসব বর্ণনা দিয়েছেন সেগুলো সবচেয়ে ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে

 4 years ago 

অনেক ভালো লাগে যখন কেউ ফটোগ্রাফি গুলো দেখার সঙ্গে সঙ্গে এর সঙ্গে জুড়ে দেয়া লেখা গুলো মনোযোগ সহকারে পড়ে। ভালো থাকবেন আপু।

 4 years ago 

মন ভরে যাওয়ার মত কিছু ফটোগ্রাফি আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দক্ষতার সাথে আপনি তুলেছেন। আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনার ফটোগ্রাফি। ভালো থাকবেন সবসময় এই কামনা করি।

 4 years ago 

ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমি সত্যিই আনন্দিত। চেষ্টা করি ভাল কিছু ছবি শেয়ার করার জন্য। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 4 years ago 

সত্যিই ফটোগ্রাফি গুলো ভাল ছিল এবং আশা করি সামনে আরও ভাল ভাল ফটোগ্রাফি আমাদের উপহার দিবেন ধন্যবাদ।

 4 years ago 

খুব সুন্দর এবং অসাধারণ কিছু ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখতে ভাল লাগতেছে। প্রথমে যে ছবিটি শেয়ার করলেন সত্যিই অনেক আকর্ষণীয় ছিল। সবগুলো ছবি আমার কাছে খুব ভাল লেগেছে।ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এগুলো শেয়ার করার জন্য।

 4 years ago 

আমার পোস্ট এর একজন নিয়মিত পাঠক হিসেবে প্রথমেই আপনাকে জানাই ধন্যবাদ । উৎসাহিত করার সঙ্গে সঙ্গে ভুলত্রুটি হলেও দেখিয়ে দেয়ার অনুরোধ রইল। ধন্যবাদ আপু

 4 years ago 

ভাই আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমার কাছে আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর লাগছে। আপনার ফটোগ্রাফির ডোয়া ফলটি আমি ছোট বেলায় নানার বাড়িতে দেখেছিলাম কিন্তু বড় হওয়ার পরে এই গাছটি আর দেখতে পাইনি। অনেকদিন পর আপনার পোষ্টের মাধ্যমে ডোয়া ফলটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

এই ফলটি সম্ভবত আমাদের দেশ থেকে খুব শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে। আমিও বহুদিন পর দেখতে পেয়েই আপনাদের জন্য ছবিটা তুলে রাখলাম। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাই

 4 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

 4 years ago 

আমার পোস্টে সবসময় সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37