আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। শুরুতেই সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমাদের সকলের প্রিয় এই "আমার বাংলা ব্লগ কমিউনিটি" দেখতে দেখতে প্রায় দশ মাস পার করে ফেলল। প্রতিদিনই নতুন নতুন সদস্য এই কমিউনিটিতে যোগদান করছেন। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশের জন্য এমন সুন্দর একটি প্ল্যাটফর্ম আর দ্বিতীয়টি নেই। এখানে সবাই যার যার সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে চলেছে প্রতিনিয়ত। কমিউনিটিতে যোগদানের পর থেকে প্রতিনিয়ত যেমন নতুন নতুন জিনিস শিখতে পারছি তেমনি নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠছে। দেশ, কাল, স্থান, ভেদাভেদ ভুলে আমরা সবাই এখন একই পরিবারের সদস্য। যে পরিবারের অভিভাবক হিসেবে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয়
@rme দাদা সহ এডমিন এবং মডারেটর বৃন্দ। আশাকরি আমাদের এই কমিউনিটি সকলের ভালোবাসায় এভাবেই এগিয়ে যাবে বহুদূর। যাই হোক আজ আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি রাবিট অরিগামি নিয়ে। শুধু মাত্র কয়েক রঙের কাগজ দিয়ে খুব সহজেই বানানো যায় এই অরিগামি। আসুন তবে কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক বানানোর পদ্ধতি।
বাহ্ দারুন তো। আমার কাছে এগুলো খুবি ভাল লাগে। আমার মেয়েকে একটা বানিয়ে দেবো আপনার টা দেখে। বাচ্চারা খুশি হয় এগুলো পেলে। দারুন ছিল খরগশ টি। সত্যি বলতে আমার কাছে অসাধারণ লেগেছে। ধন্যবাদ আরো এমন কিছু শেয়ার করবেন।
কাগজ দিয়ে আরো অনেক মজার মজার সব খেলনা বানানো যায়। ইউটিউবে এমন শত শত জিনিস দেখতে পাবেন। বাচ্চারা পেলে আসলেই অনেক খুশি হবে।
রঙিন কাগজ দিয়ে তৈরি খরগোশ এর অরিগ্যামি খুব চমৎকার হয়েছে। কালার খুব দারুণ হয়েছে।সত্যিকারের খরগোশের মতই লাগছে। সহজ পদ্ধতিতে সব গুলো ধাপ বর্ণনা করেছেন। শুভ কামনা রইল
এটা আসলে অরিগামি অর্থাৎ কাগজের ভাঁজের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করার জাপানি কৌশল। আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম। ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে খরগোশ এর অরিগামি তৈরি অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর করে দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন ।যেটা আমার কাছে অনেক ভালো লাগলো ।সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
খরগোশ এমন একটি প্রাণী যা দেখতে ভীষণ সুন্দর পশু পাখি যারা পছন্দ করে তারা সবাই খরগোশ পছন্দ করে। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর খরগোশ তৈরি করলেন। আপনার খরগোশ তৈরি করে উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি খরগোশ এর অরিগামি খুব চমৎকার হয়েছে। খুব চমৎকারভাবে আমাদের সামনে প্রতিটি ধাপ তুলে ধরেছেন। অনেক শুভকামনা আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু। আমার পোস্টে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।
ভাই খুবই চমৎকার ভাবে আপনি খরগোশের অরিগামি তৈরি করেছেন রঙ্গিন কাগজ দিয়ে, দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। এবং এই অরিগামি তৈরি করার ধাপগুলো খুব চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই অরিগামি টি কমিউনিটির অনেকেই ইতিপূর্বে তৈরি করেছেন। আমিও একটু চেষ্টা করে দেখলাম আর কি। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন
খরগোশের অরিগামি টি সত্যি দারুন লাগছে দেখতে। পাশাপাশি খুব কিউট লাগছে। খুব সুন্দর এবং সহজ ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইলো ভাইয়া।
জুস তৈরির প্রতিযোগিতায় প্রথম হবার জন্য আপনাকে জানাই অভিনন্দন। সেইসঙ্গে আমার তৈরি অরিগামি টি ভাল লেগেছে জেনে আমি আনন্দিত। শুভকামনা রইল আপনার জন্যেও।
খরগোশের অরিগামিটা খুবই ভালো হইছে আপনি অনেক ভাল কাজ করতে জানেন দেখে বুঝা গেলো,ধাপে ধাপে আমাদের দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভ কামনা রইল
এটা মোটেই ইউনিক কিছু নয়। কমিউনিটির অনেকেই এটা আগেই তৈরি করেছেন। জিনিসটা তৈরি করা বেশ সহজ তাই আমিও একবার চেষ্টা করে দেখলাম। ধন্যবাদ ভাই
বাহ দারুন একটি খরগোশের অরিগামি প্রস্তুত করেছেন তো খুবই ভালো লাগলো দৃশ্যটি দেখে আসলে অরিগামি প্রস্তুত এর উপর দক্ষতা থাকলে যা হয় আরকি ধন্যবাদ ভাইয়া
চর্চার মাধ্যমে দক্ষতা তৈরি হয়। আর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। দোয়া করবেন ভাই যেন ভবিষ্যতে ইউনিক কিছু করতে পারি। ধন্যবাদ
আপনার কাজগুলি আমার ভীষণ ভালো লাগে খরগোশের অরিগামি এটা বেশ ভালো ছিল। দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
দুর্দান্ত এই কাজগুলোর জন্য আপনার প্রশংসার দাবিদার।
আমার অরিগামি তৈরির চাইতেও আপনার মন্তব্যটি অনেক গোছালো ও সুন্দর ছিল। এমন মন্তব্য পড়তে আসলেই অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই