শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল রান্না রেসিপি (১০%লাজুক শিয়াল মামার জন্য বরাদ্দ)
আজ - ২৫মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার | শীতকালে |
হেলো বন্ধুরা
শুভ সকাল
আজ আমি আপনাদের মাঝে আলু, টমেটো, বেগুন,ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপি সম্পর্কে উপস্থাপন করবো । আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।
|প্রয়োজনীয় উপকরণের বিবরণ |
| সিরিয়াল নং | নাম | সবজি |
|---|---|---|
| ১. | রুই মাছ | 🐟🐠 |
| ২. | আলু | 🥔🥔 |
| ৩. | টমেটো | 🍅🍅 |
| ৪. | বেগুন | 🍆🍆 |
| ৫. | ফুলকপি | 🥦🥦 |
| ৬. | পিঁয়াজ | 🧅🧅 |
| ৭. | কাঁচা মরিচ | 🌶️🌶️ |
| ৮. | গুড়ো মরিচ | |
| ৯. | আদা বাটা | |
| ১০. | রসুন বাটা | |
| ১১. | জিরা বাটা | |
| ১৩. | তেল | |
| ১৪. | লবণ | |
| ১৫. | হলুদ |
প্রয়োজনীয় উপকরণের ছবি
এবার শুরু হয়ে গেলো আমার রান্না
ধাপ ১
দুই টি বড়ো সাইজের মাছ নিয়েছি।মাছগুলো কেটে নিলাম এবং পানি দিয়ে সুন্দর করে পরিস্কার করে নিলাম।এবার আমি এর মধ্যে হলুদ,পরিমাণ মতো গুড়ো মরিচ, পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিয়ে মেখে রেখে দিলাম। ৫ মিনিটের জন্য।
ধাপ ২
৫ মিনিট পর আমি চলে আসলাম। এবার আমি চুলায় একটি প্যান বসালাম এর মধ্যে কিছু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছ গুলো একটা একটা করে ছেড়ে দিলাম। ও ৫ মিনিট অপেক্ষা করলাম।
ধাপ ৩
অন্য পাশটা ও মিনিট পাঁচেক ভেজে নিলাম। দুই পাশে সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার বাটিতে তুলে নিবো।
ধাপ ৪
সব গুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিলাম।
ধাপ ৫
এবার আমি সবজি গুলো কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসে দিলাম। কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিলাম।
ধাপ ৬
তেল গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা পিঁয়াজ কুচি ও কাঁচা মরিচ গুলো দিয়ে দিলাম। একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে হলু,গুড়ো মরিচ, আদা,রসুন, জিরা,বাটা,।দিয়ে একটু নাড়াচাড়া করলাম
ধাপ ৭
এর পর আমি কেটে রাখা সবজি গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে। কসানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম।
ধাপ ৮
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলারজ্বাল হাইলেভেলে রেখে ১৫ মিনিট অপেক্ষা করবো।
ধাপ ৯
ঢাকনা খুলে দেখলাম পানি অনেকটা কমে সবকিছু সিদ্ধ হয়ে আসছে। এবার আমি টমেটো গুলো দিয়ে দিলাম।
ধাপ ১০
টমেটো দেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিলাম ৫ মিনিটের জন্য ডেকে দিলাম।
ধাপ ১১
পানির ব্লোক চলে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম।
ধাপ ১২
পাঁচ মিনিট জ্বাল দেওয়ার পর ঝোল কমে আসছে তার মানে হয়ে গেছে।
ধাপ ১৩
এবার আমি আর দেরি না করে চুলা থেকে নামালাম।
শেষ ধাপ
শেষ ধাপে আমার রান্না করা রেসিপির সাথে একটি সেলফি।
আজকের মনে এখানেই শেষ করলাম।
আশা করি আমার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে এই রকম রেসিপি অনেক সুস্বাদু লাগে। আবারও দেখা হবে অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে এ তো সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
| লোকেশন | ইউজার নাম | ডিভাইস | বিষয় |
|---|---|---|---|
| বগুড়া | @fensi46 | Samsung j4+ | রেসিপি |
রেসিপি টা দেখতে যে অনেক লোভনীয় লাগছে এতে কোন সন্দেহ নেই। বিশেষ করে টমেটোর ছবিগুলো দেখে লোভ সামলানো মুশকিল। এমনিতেই রুই মাছের রেসিপি গুলো অনেক সুস্বাদু হয়।
টমেটো সবসময় পাওয়া গেলে বেশ ভালোই হতো।টমেটো দেখতে যেমন লোভনীয় খেতে ও তেমন সুস্বাদু। আপনার জন্য অবিরাম ভালো বাসা ও শুভেচ্ছা রইল ভাইয়া।
শীতকালীন সবজি এমনিতেই অনেক ভালো লাগে। আর আপনি শীতকালের সবজি দিয়ে রুই মাছের রান্না করেছেন। রেসিপিটি খুবই দারুণ লাগছে, প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। কালারটি ছিল অসাধারণ সুন্দর। রুই মাছ দিয়ে শীতকালীন সবজি রেসিপি টি শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
আমার রেসিপি পোস্ট সুন্দর করে দেখা ও পরে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
খুবই সুন্দরভাবে শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল রান্না রেসিপি তৈরি করেছেন আপু। শীতকালে আমাদের গ্রাম অঞ্চল গুলোতে নানা ধরনের শাকসবজি পাওয়া যায় যা দিয়ে খুবই সুস্বাদু প্রকৃতির রেসিপি তৈরি করা যায়। আর শীতকালীন এই সবজি গুলোতে অনেক পুষ্টিগুণও থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পোস্ট শেয়ার করার পর পরেই অনেক রিভিউ পেয়েছি অনেক ভাল লাগছে। সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।
সবজি দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার উপস্থাপনা দেখে আমি শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
আমার পোস্টে আজকে কমেন্ট এর সংখ্যা অনেক বেশি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা সবাই আমাকে অনেক ভাল বাসেন। আমি আপনাদের ভালো বাসা নিয়ে আমার বাংলা ব্লগে কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ ভাই।
আপনি অনেক সুন্দর ভাবে শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল রান্না টি শেয়ার করেছেন। রান্না দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। প্রতিটি ধাপ আপনি বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাদের কমেন্ট পড়ে আমি অনেক উৎসাহ পাই। আপনাকে ধন্যবাদ আপু।
খুব সুন্দর রেসিপি শেয়ার করেছেন আপু। রুই মাছ আমার খুবই পছন্দ। এর সাথে আবার শীতকালীন সবজি। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল আপু💕
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
শীতকালীন সবজি গুলো অসাধারণ স্বাদে ভরপুর। প্রতিটা শব্দই স্বাদ অতুলনীয়। মাছের সাথে শীতকালীন সবজি খেতে অনেক ভালো লাগে। আর আপনি অনেক সুন্দর করে শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করেছেন যেন দেখতে খেতেই ইচ্ছে করতেছে। আপনাকে অনেক ধন্যবাদ
আপনার ভালো লাগার সাথে আমি ও একমত ভাইয়া।শীত কালে যে সবজি পাওয়া যায় অন্য সময় গুলো তে সে সবজি গুলো পাওয়া না।আপনার মন্তব্য জন্য ধন্যবাদ।
রেসিপি পোস্ট করলে বেশ ভালো রেওয়াড পাই আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের ভালো লাগার কথা গুলো পড়ে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু দারুন রান্না করছেন আপনি। কয়েক মাস যাবত কমিউনিটিতে রুই মাছের রেসিপিটি সবচেয়ে বেশি দেখলাম। শীতের সময় সবজি দিয়ে রুই মাছ রান্না খুব একটা খারাপ লাগে না। তার চাইতে বড় বিষয় হচ্ছে ভেরিফাইড মেম্বার হবার আগেই আপনি মার্ক ডাউন কোডের অনেক কাজ শিখে ফেলেছেন। আপনার আগ্রহ দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য
আপনার জন্য অবিরাম ভালো বাসা ও শুভেচ্ছা রইল ভাইয়া। ইনশাআল্লাহ দোয়া করবেন ভাইয়া সব আর্ক ডাউন গুলা যেন ভালো ভাবে ব্যবহার করতে পারি। খুব সুন্দর একটি বিষয় আপনি ফলো করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছেন। রান্নাটি সত্যি অসাধারণ চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার পোস্ট সুন্দর করে ভিজিট করার জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু।