কচুর মুখী দিয়ে সুস্বাদু রুই মাছের তরকারি রেসিপি

হ্যালো বন্ধুরা, আজকে আমি রুই মাছ রান্না করেছি। এই রুই মাছ আজকে আমি কচুর মুখী দিয়ে রান্না করেছি। কচুর মুখী দিয়ে রুই মাছ খেতে খুব স্বদিস্ট লাগে। আর আজকের এই সুস্বাদু রুই মাছের তরকারি আপনাদের সাথে শেয়ার করছি।

উপকরণ:

  • রুই মাছ।
  • কচুর মুখী ।
  • ২টি পেয়াঁজ এবং রসুন।
  • ৭টি কাঁচা লঙ্কা।
  • সরিষার তেল।
  • পাঁচফোড়ন ।
  • ৩ চামচ লবন।
  • ৩ চামচ হলুদ গুঁড়ো।


কচুর মুখী


পেয়াঁজ এবং রসুন


কাঁচা লঙ্কা

পদ্ধতি:

পদক্ষেপ ০১:
মাছ বাজার থেকে কেটে বাড়িতে এনে জল দিয়ে ভালো করে ধুয়ে একটি পাত্রে রাখি।

পদক্ষেপ ০২:
কচুর মুখীগুলোর খোসা ছালিয়ে নিই । খোসা ছালানোর পরে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে একটি পাত্রে রাখি।


পদক্ষেপ ০৩:
পেয়াঁজের খোসা ছালিয়ে নিই। খোসা ছালানোর পরে কেটে একটি বাটিতে রেখে দিই খোসা ছাড়িয়ে রাখা রসুনের সাথে।

পদক্ষেপ ০৪:
লঙ্কাগুলো কেটে জল দিয়ে ধুয়ে একটি পাত্রে রাখি।


পদক্ষেপ ০৫:
কেটে রাখা মাছের গায়ে লবন ও হলুদ ভালো করে মাখিয়ে নিই ।


পদক্ষেপ ০৬:
মাছগুলো ভালো করে ভেজে একটি পাত্রে তুলে রাখি।

পদক্ষেপ ০৭:
পেয়াঁজ এবং রসুন ভালো করে ভেজে একটি পাত্রে তুলে রাখি।

পদক্ষেপ ০৮:
কচুর মুখী ভালো করে ভেজে একটি পাত্রে তুলে রাখি।

পদক্ষেপ ০৯:
পাঁচফোড়ন সামান্য ভেজে নিই।

পদক্ষেপ ১০:
ভেজে রাখা কচুর মুখী , পেয়াঁজ, রসুন এবং কাটা কাঁচা লঙ্কা পাঁচফোড়ন এর মধ্যে দিয়ে দিই। সেই সাথে পরিমাণমতো লবন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিই।

পদক্ষেপ ১১:
ভাজা উপকরণগুলো সব একসাথে ভালো করে মিক্স করে নিই।

পদক্ষেপ ১২:
মিক্স করার পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিই।

পদক্ষেপ ১৩:
জল একটু ফুটে উঠলে তাতে ভাজা মাছগুলো দিয়ে দিই. তরকারিটা ভালোমতো হওয়ার জন্য আমি ১০ মিনিট অপেক্ষা করি। তরকারিটা ভালো মতো হয়ে গেলে আমি চুলাটি অফ করে দিয়ে তাতে ভাজা মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিই।


পদক্ষেপ ১৪:
কিছু মাছের তরকারি একটি পাত্রে তুলে রাখি খাওয়ার জন্য।

ধন্যবাদ:))

Sort:  
 5 years ago 

খুবই সুস্বাদু একটি রেসিপিটি। দারুন লাগলো।

ধন্যবাদ।

 5 years ago 

ক্ষুধা বাড়িয়ে গেল । দেখেই বোঝা যাচ্ছে স্বাদ হয়েছে অনেক । ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ।

 5 years ago 

কচুর মুখির সাথে পেঁয়াজ রসুন ? কেমন লাগে ? খাইনি কোনোদিন ?

আমার কাছে তো ভালই লাগে খেতে।

 5 years ago 

কিছু দিন আগে রুই মাছ কেনা হয়েছিল কিন্তু এই ভাবে রান্না করা হয় নি। একবার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।

বেশ সুন্দর

 5 years ago 

রেসিপি দেখে জিভে জল এসে গেল।খেতে মন চায়।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62164.77
ETH 1738.43
USDT 1.00
SBD 0.38