পার্কে অবস্থিত লেকের পাশে একটি সুন্দর কারুকার্য


এই কারুকার্যটি একটি লেকের পাশে অবস্থিত। আর এটি একটি পার্কের মধ্যে করা হয়েছে। এই পার্কটি কলকাতায় অবস্থিত এবং পার্কটির নাম হলো ইকো পার্ক। গত সপ্তাহে আমি আর আমার পরিবারের কয়েকজন এই পার্কে ঘুরতে গিয়েছিলাম বিকালের দিকে।

আমাদের বাড়ি বারাসাত শহর থেকে এই পার্কটি গাড়িতে ঘন্টা খানিক এর মতো লাগে যেতে। যাইহোক আমরা সেখানে পৌঁছিয়ে পার্কের ভিতরে টিকিট কেটে প্রবেশ করলাম। তারপর আমরা সেখানে কিছুক্ষন একটু খোলা জায়গায় বসে নিয়ে আবার হাটতে শুরু করলাম।

হাটতে হাটতে আমরা একটি লেকের পাশে গিয়ে পৌঁছাই। লেকের পাশে আমার পরিবারের লোকজন লেকের পাশে অবস্থিত একটি বেঞ্চে বসে বিকালের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে লাগে এবং আমি লেকের পাশ দিয়ে কিছু জায়গায় হেটে আসি.

হেটে চলার সময় আমার সামনে এই কারুকার্যটি চোখে পড়ে. আসলেই পার্কের মধ্যে এটি দেখে আমার খুব ভালো লাগে। এই কারুকার্য যে করেছে তার চিন্তাধারার প্রশংসা করা উচিত।

এখানে এই কারুকার্যগুলো করে যে বস্তুতে ঝুলিয়ে রেখেছে সেটি একটি গাছের গুঁড়ির মতো দেখতে। এটির গায়ে রং করে দেখতে আরো সুন্দর করে তুলেছে। এখানে পাশাপাশি যে দুটি কারুকার্য করে ঝুলিয়ে রেখেছে সেটি দেখতে কিছুটা ফলের আকৃতির মতো দেখাচ্ছে। এই দুটিতে ভিন্ন ভিন্ন কালার করে বিষয়টিকে আরো মাধুর্যপূর্ণ করে তুলেছে।

ফটোগ্রাফি বাই, @featherfoam

ধন্যবাদ:))

Sort:  
 5 years ago 

সুন্দর কারুকার্য। পৃথিবী আবার শান্ত হোক, সবাই সবার পরিবার পরিজন নিয়ে বিনোদনের জায়গা গুলোতে আবার ঘুরতে যাক,এই কামনাই করি।

অবশ্যই আবার একদিন সবাই এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে এবং সবাই আনন্দ উল্লাসে ভরে উঠবে এইসব জায়গাগুলোতে গিয়ে।

 5 years ago 

আমার মনে হচ্ছে কারুকার্য দিয়ে কিছু বোঝানো হয়েছে। কারন সম্ভবত এইটা পেয়ারা আর একটা বিষয় সেইটা হচ্ছে পেয়ারার পেটটা কিছুটা ফাঁকা রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে পেয়ারার পেটটা কেন ফাঁকা রয়েছে, নাকি পার্কের সৌন্দর্য রক্ষায় এই কারুকার্য দিয়ে কিছুটা ডাস্টবিন বানানো হয়েছে,যাতে পার্কের দর্শনার্থীরা যেন এইটাতে ময়লা ফেলে । উওরের অপেক্ষায় রইলাম। ভালো লিখেছেন ।

হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এটি একপ্রকার সেইরকমই ডাস্টবিন এর মতোই বোঝানো হয়েছে যাতে লোকজন যেখানে সেখানে হুটহাট করে কোনো জিনিস ফেলে পরিবেশটা খারাপ করে না তোলে।

 5 years ago 

কবেকার ছবি ? যে দিন পার্কে ক্রিকেট খেলেছিলাম সেদিনকার নাকি ?

একদম ঠিক সেইদিন।

একসঙ্গে দুটো কাজ। সৌন্দর্য্য বৃদ্ধির সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা।

ঠিক, একসঙ্গে দুটো কাজ সম্পূর্ণ করেছে এই কারুকার্যের মাধ্যমে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 66534.83
ETH 1775.30
USDT 1.00
SBD 0.42