ডাই: কার্ড বোর্ডের ওপর রঙিন কাগজের ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250130_114329~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার ,১৬ ফ্রেব্রুয়ারি ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুবান্ধব আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ,আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ এবং কার্ডবোর্ড ব্যবহার করে একটি ওয়ালমেট। রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে এবং দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সব সময় চেষ্টা করি নতুন নতুন কিছু তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। যেকোনো ধরনের ওয়ালমেট দেখতে আমার খুবই ভালো লাগে। তাই সময় পেলে মাঝে মাঝে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি। কিন্তু যেকোনো ধরনের ওয়ালমেট তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আজকে আমি আপনাদের মাঝে হলুদ রঙের ফুল সহ গাছ পাতার একটি ওয়ালমেট উপস্থাপন করব। এই ওয়ালমেট তৈরি করতে আমার অনেক সময় লেগেছিল। প্রতি সপ্তাহে আমি একটি করে রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আমার আজকের তৈরি এই রঙিন কাগজের ওয়ালমেট আপনাদের কাছে ভালো লাগবে। ফুলগুলো দেখতে অনেকটাই সূর্যমুখী ফুলের মত তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের কাছে কি ফুল বলে মনে হচ্ছে সেটা জানাবেন। কিভাবে আমি সম্পূর্ণ ওয়ালমেট তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কাঁচি
গাম
কলম
সাদা ও কালো রং
তুলি
কার্ডবোর্ড

IMG_20250130_111157~2.jpg

ধাপ-১

IMG_20250130_111422~2.jpg

IMG_20250216_112840-COLLAGE.jpg

প্রথমে আমি কিছু হলুদ রঙের কাগজ নিয়ে তার কোনা সমান আকৃতির কাগজ কেটে নিলাম। এখানে আমি চারটা বড় ও চারটা ছোট করে মোট আটটি কাগজ কেটে নিয়েছি। এরপর ফুল তৈরি করার জন্য কাগজগুলো ভাঁজ দিয়ে নিলাম। কোনাকুনি ভাবে আমি দুইটা ভাঁজ দিয়েছি। এরপর কলম দিয়ে যে ধরনের ফুল তৈরি করব তার নকশা এঁকে নিয়েছি। নকশা অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিলাম।

ধাপ-২

IMG_20250130_111727~2.jpg

IMG_20250130_112230~2.jpg

এরপর সম্পূর্ণ ভাঁজ খুলে ফেললে তৈরি হয়ে যাবে ফুল। এভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৩

IMG_20250130_112315~2.jpg

IMG_20250130_112610~2.jpg

তারপর সবুজ রঙের কাগজ ব্যবহার করে পাতা তৈরি করে নিলাম। ছোট বড় করে অনেকগুলো পাতা তৈরি করে নিলাম।

ধাপ-৪

IMG_20250130_112724~2.jpg

IMG_20250130_112731~2.jpg

IMG_20250130_112807~2.jpg

এরপর বড় চারটি ফুলের মাঝখানে গাম লাগিয়ে ছোট চারটি ফুল লাগিয়ে দিলাম। তারপর ফুলের মাঝখানে কলম দিয়ে একটু ডিজাইন করে নিলাম।

ধাপ-৫

IMG_20250130_112851~2.jpg

IMG_20250130_113055~2.jpg

IMG_20250130_113333~2.jpg

এরপর কার্ডবোর্ড এর ওপর সাদা রঙের পোস্টার রং ব্যবহার করে সম্পূর্ণ রং করে নিলাম। তারপর চারি পাশ এক ইঞ্চি করে কালো রং করে নিলাম।

ধাপ-৬

IMG_20250130_113618~2.jpg

এরপর কার্ডবোর্ড এর ভেতরে সাদা অংশের উপর যেখানে যেখানে ফুল হবে সে অনুযায়ী আমি কালো রং দিয়ে দাগ দিয়ে নিলাম। তারপর ঠিক মাথায় মাথায় চারটা ফুল লাগিয়ে দিলাম গাম দিয়ে।

ধাপ-৭

IMG_20250130_113902~2.jpg

IMG_20250130_114312~2.jpg

এরপর গাছে ছোট বড় সব পাতাগুলো লাগিয়ে দিলাম। তারপর একদম নিচের দিকে আমি সিগনেচার করে দিলাম।

ধাপ-৮

IMG_20250130_114320~2.jpg

IMG_20250130_114433~2.jpg

IMG_20250130_114446~2.jpg

IMG_20250130_114450~2.jpg

এরপর কয়েকটা ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনাদের কাছে আমার আজকের তৈরি ওয়ালমেট টি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোষ্টের মাধ্যমে আবার আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

Screenshot_20250216-120943.png

Screenshot_20250216-120816.png

 last year 

কার্ড বোর্ডের ওপর রঙিন কাগজের ওয়ালমেটটি বেশ দারুণ হয়েছে আপু।আসলে সময় দিয়ে এই কাজগুলো করলে দারুন ফুটিয়ে তোলা যায় এবং আপনি খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন। কালার কম্বিনেশন ও ভালো ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সবার উদ্দেশ্যে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 last year 

একটু সময় নিয়ে করলে এই ধরনের জিনিস গুলো খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু।

 last year 

কার্ড বোর্ডের ওপর রঙিন কাগজের ওয়ালমেট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে কিন্তু সময়ের অভাবে তৈরি করতে পারিনা। এই ধরনের জিনিস তৈরি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়।

 last year 

মাঝে মাঝে আপনি এই ধরনের জিনিস তৈরি করেন দেখেছি ধন্যবাদ।

 last year 

ডাই কার্ড বোডের উপর এমন দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। যেটা নাকি দেখতেও দারুন হয়েছে। আপনি বেশ সুন্দর করে আজ ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ওয়ালমেট দেখতে কিন্তু দারুন হয়েছে।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে আপু জেনে খুশি হলাম ধন্যবাদ।

 last year 

দারুণ বানিয়েছেন আপু রঙ্গিন কাগজ ও কার্ড বোর্ডের ওপর রঙিন কাগজের ওয়ালমেট।এরকম ওয়ালমেট গুলো করে দেয়ালে টানিয়ে রাখলে সুন্দর লাগে।ধাপে ধাপে চমৎকার করে ওয়ালমেট টি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

চেষ্টা করি আপু প্রতিটি ধাপ আপনাদের মাঝে সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

 last year 

কারুর বানিয়েছেন আপু হলুদ রঙের কাগজ দিয়ে ফুলার সবুজ কাগজের পাতা সব মিলিয়ে আপনার তৈরি ওয়ালমেট টি বেশ কালারফুল লাগছে। এবং সব থেকে ভালো লাগছে পুরো ফুল পাতার সেট টা আপনি একটি ফ্রেমের মধ্যে তৈরি করেছেন। একেবারে কমপ্লিট ওয়ালমেট।

 last year 

আপু আপনি আপনি হয়তো বা প্রথমে দারুন লিখতে গিয়ে কারুর উঠে গেছে একটু ঠিক করে নিবেন। অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মতামত দেওয়ার জন্য।

 last year 

কার্ড বোর্ডের ওপর রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেলটি দেখতে একদম সূর্যমুখী ফুলের মতো হয়েছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ভাইয়া আমি অনেকটাই সূর্যমুখী ফুলের মত তৈরি করার চেষ্টা করেছি। আপনার কাছে সূর্যমুখী ফুলের মত দেখতে লেগেছে জেনে সত্যি ভালো লাগলো।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু। হলুদ রঙের ফুলগুলো অনেকটা বাস্তবের ক্যালেন্ডুলা ফুলের মত লাগছে দেখতে। খুবই সুন্দরভাবে করেছেন আপনি। পুরোটা করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনার কাছে ক্যালেন্ডুলা ফুলের মত লাগছে যেনে অসম্ভব ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার মতামত জানানোর জন্য।

 last year 

বাহ আপু আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে কার্ডবোর্ডের উপর খুব সুন্দর ওয়ালমেট বানিয়েছেন। তবে আপনার ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। আর আপনার ওয়ালমেট দেখেই বোঝা যাচ্ছে বানাতে অনেক সময় লেগেছে। এবং ওয়ালমেট এর মধ্যে রঙিন কাগজের ফুল গুলো দেওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগলো। আর এই ধরনের ওয়ালমেট গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখল দেখতে বেশ ভালো লাগে। ধৈর্য ধরে সুন্দর একটি ওয়ালমেট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

হ্যাঁ ভাই আপনি ঠিকই ধরেছেন এই ওয়ালমেট তৈরি করতে আমার অনেক সময় লেগেছিল। ধন্যবাদ ভাইয়া।

 last year 

কার্ডবোর্ড এবং রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। এটা দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63846.13
ETH 1793.38
USDT 1.00
SBD 0.39