লাইফস্টাইলঃ বৃষ্টির কিছু সময়

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20230811_150921_HDR.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার , ২৮ আগস্ট ২০২৩

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ ।কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি বৃষ্টির কিছু মুহূর্ত। আজকাল প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আমাদের এই অঞ্চলে তো প্রতিদিনই বৃষ্টি হয়। অন্যান্য অঞ্চলে হয়তো বা হয় না। আমি যখন মায়ের বাসায় ছিলাম। তখন হঠাৎ একদিন প্রচন্ড বৃষ্টি নামে তারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভাবলাম আপনাদের সঙ্গে বৃষ্টির এই মুহূর্তটা শেয়ার করি। তাই আমার আজকের এই পোস্ট বৃষ্টির কিছু সময়।

IMG_20230811_151038_HDR.jpg

IMG_20230811_150955_HDR.jpg

আমি আর আমার বোন জানালার পাশে বসে ছিলাম। দুজনে বসে মোবাইলে গেম খেলছিলাম। তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম অনেক মেঘ হয়েছে। কিছুক্ষণ পরই আস্তে আস্তে বৃষ্টি পড়তে শুরু করল। তারপর অনেক জোরে বৃষ্টি শুরু হল। জোরে বাতাসও হয়েছিল। তখন আমাদের জানালার পাশেই প্রায় একটা সজনে গাছ ছিল। অতিরিক্ত জোরে বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো তখন আমি কয়েকটা ছবি তুলে ফেলি সজনে গাছের। প্রচন্ড জোরে বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে কেমন যেন একটা ধোয়া ধোয়া দেখাচ্ছিল। তাছাড়াও কচুর পাতা সজনে পাতায় পানি জমে না। গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে। তখনো আকাশে ছিল প্রচন্ড মেঘ। অনেক জোরে জোরে মেঘ ডাকছিল। আমিও আমার বোন অনেক ভয় পেয়েছিলাম। তবে বৃষ্টির কারণে বেশ ভালোই লাগছিল

IMG_20230811_150949_HDR.jpg

IMG_20230811_150934_HDR.jpg
বৃষ্টির ঝমঝম আওয়াজ কানে আসলে খুবই আনন্দিত হয়েছিলাম আমরা। টিনের ঘরের উপর বৃষ্টি পড়লে চমৎকার একটি আওয়াজ হয়। যেগুলো আমরা এখন অনেকটাই শুনতে পারি না। কেননা আমাদের ঘরবাড়ি এখন প্রায় সব ছাদের। আমার মায়ের বাড়ির সামনে রয়েছে একটা বড় বাগান বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। যখন প্রচন্ড জোরে বৃষ্টি হয় পাতায় বৃষ্টির ফোঁটা পড়ে তখন আলাদা একটি শব্দ হয়। এই শব্দটা অনেকটাই চমৎকার। উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার সময় জোরে বাতাস হচ্ছিল। তাই সজনে গাছের ডালগুলো বাঁকা বাঁকা হয়ে যাচ্ছিল। অনেকটাই এলোমেলো দেখাচ্ছে সজনে গাছ গুলো। প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে কুয়াশার মতো দেখা যাচ্ছে। দূরের কোন জিনিস দেখতে গেলে ঝাপসা লাগছিল বৃষ্টির কারণে।

IMG_20230811_150910_HDR.jpg

IMG_20230811_150903_HDR.jpg

IMG_20230811_150853_HDR.jpg

জোরে হাওয়া দিচ্ছিল তাই আমরা সবাই ভয় পেয়েছিলাম যে বিদ্যুতের তার ছিড়ে না যায়। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বাতাসটা অনেকটাই চাপে পড়ে গিয়েছিল। আমরা যখন ঘরের চালের দিকে তাকাই তখন দেখতে পারি প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে হাত দিলে বেশ ভালো লাগে। এমনিতেও বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। তবে এখন বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা জ্বর লেগে যায়। খুব বৃষ্টি হওয়ার কারণে আমাদের উঠানে অনেকটাই পানি জমে গিয়েছিল। বৃষ্টি হওয়ার মুহূর্তে প্রকৃতি দেখতে যেন খুবই ভালো লাগে। বৃষ্টি হওয়ার পরে যখন রোদ ওঠে তখন প্রকৃতি মনে হয় নতুন সাজে সেজে উঠেছে। বড় বড় পাতার গায়ে ছোট ছোট পানির কণা লেগে থাকে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে অনেক গাছপালা ভেঙে গেছে। বৃষ্টির পানি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। প্রচন্ড বৃষ্টি হলে চারিদিকে মনে হয় অন্ধকার হয়ে আসছে। কিন্তু বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে যায়। আকাশটা নীল ও সাদা মেঘে ঢেকে যায়। সবকিছু যেন পরিষ্কার-পরিচ্ছন্ লাগে। বৃষ্টির মুহূর্ত গুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই শেষ। আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব ।ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল ।আমার পোস্টটি এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 3 years ago 

বৃষ্টির পানিতে সজনে গাছের দৃশ্য অনেক সুন্দর দেখাচ্ছে আপু। আসলে গ্রামের মধ্যে খুব সুন্দরভাবে বর্ষাকালের দৃশ্য অনুভব করা যায়। যদি জানালা থাকে তাহলে আরো সুন্দর সময় যায়। বর্ষাকালের বৃষ্টি এমন আপু হঠাৎ মেঘ করে বৃষ্টি শুরু হয়ে যায়। দারুন একটি সময় পার করলেন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সজনে গাছটা আসলেই বৃষ্টির পানিতে অনেক ভালো লাগছিল।

 3 years ago 

যখন বৃষ্টি হয় এবং সেই বৃষ্টি উপভোগ করার মুহূর্তটা আসলেই অনেক দুর্দান্ত।বেশ কিছুদিন যাবত ভালোই বৃষ্টি হচ্ছে। চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। আর আপনি এই বৃষ্টি পড়ার মুহূর্তের সময় আপনি এবং আপনার বোন জানালার কাছে বসে বৃষ্টি উপভোগ করেছেন। দারুন একটি সময় কাটিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে বৃষ্টির দিনে এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য।

 3 years ago 

জানালার কাছে বসে বৃষ্টি ভালোভাবে উপভোগ করা যাচ্ছিল।

 3 years ago 

আপু আপনাদের ওদিকে তো বেশ জোরে বৃষ্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে । আসলে এরকম বৃষ্টি হলে জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করার আনন্দ অন্যরকম । আপনি ও আপনার বোন দুজনে গেম খেলছিলেন আর বৃষ্টি উপভোগ করছিলেন সত্যি বেশ ভালো লাগলো ।আসলে এরকম বৃষ্টি হলে এখনকার দিনে একদিকে যেমন ভালো লাগে অন্যদিকে তেমনি বজ্রপাতের শব্দ শুনে আবার ভয়ও লাগে । যাই হোক আপনার বৃষ্টির অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ ।

 3 years ago 

অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আপু ওই দিনে।

 3 years ago 

আমাদের এখানে বৃষ্টিপাত গত বছরের তুলনায় একদমই কম। আপনাদের ওখানে কম বেশি বৃষ্টিপাত ধারাবাহিকভাবে হয়ে চলেছে । আসলে এরকম বৃষ্টিপাত হওয়া খুবই প্রয়োজন মুহূর্তে অনেক ভালোলাগার বিষয় বর্ষাকালীন সময়ে আলাদা সৌন্দর্য। বৃষ্টিময় মুহূর্তগুলো দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমাদের এলাকাতে এ বছর বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি রয়েছে।

 3 years ago 

বৃষ্টির আমার কাছে অনেক ভালো লাগে। ঝুম ঝুম বৃষ্টির আওয়াজ শুনতে আমার কাছে খুব ভালো লাগে। এবং বৃষ্টিতে ভিজতে অনেক লাগে। আপনার ২বোন গেম খেলছিলেন আর বৃষ্টির সময় গুলো উপভোগ করছেন। এই বিষয় টা আমার কাছে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঝুমঝুম বৃষ্টির আওয়াজ শুনলে যেন অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

বৃষ্টির সময় খুবই ভালোই লাগে। টিনের চাল থেকে বৃষ্টি পড়ার দৃশ্য খুব চমৎকার ভাবে উপভোগ করা যায়। বৃষ্টির মুহূর্ত সত্যি বেশ অসাধারণ হয়ে থাকে। বৃষ্টির সময় টিনের ঘরে ঘুম যাওয়ার আনন্দটাই অন্যরকম। আপনার বৃষ্টির অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো। এতো চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

টিনের চালের ওপর বৃষ্টির শব্দটা যারা শুনেছে তারা জানে এটা কতটা মধুর।

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে বৃষ্টি মুহূর্তের ছবিগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আসলে প্রকৃতি বৃষ্টির সাজে বেশ আনন্দে মেতে ওঠে। আসলে টিনের ঘরের উপরে যদি বৃষ্টি পড়ে আওয়াজ শুনতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা ঠিক কথা বলেছেন বৃষ্টির পরে প্রকৃতির নতুন সাজে সেজে ওঠে।

 3 years ago 

বেশ কিছুদিন ধরেই বর্তমানে বাংলাদেশের প্রায় জায়গায় বৃষ্টি হয়েছিল। শুধু আমাদের জেলা মেহেরপুর এখানে তেমন বৃষ্টি হচ্ছিল না। হঠাৎ করেই কয়েকদিন ধরে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় মনের অনুভূতিটা অন্যরকম লাগে। বিশেষ করে বৃষ্টি হলে তো আমার শুধু খেতে ইচ্ছে করে। বৃষ্টির কিছুটা সময় আপনি খুব ভালো উপভোগ করেছেন এবং আমাদের মাঝে সেটা শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তারপরও গত কয়েকদিন যাবত ভালই বৃষ্টি হচ্ছে আমাদের এলাকাতে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38