রেসিপি:শিম ও আলু দিয়ে মজাদার বড়ি ভাজি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20231111_085544~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি পোষ্ট নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে সিম ও আলু দিয়ে বড়ি ভাজি রেসিপি। কমবেশি শীত পড়তে শুরু করে দিয়েছে। আর এরই মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে বড়ি দেওয়া। তবে শীতকালীন সবজির মধ্যেও শিম সবজিটি পরে। তাই আজকে আপনাদের মাঝে শিম ও আলু দিয়ে মজাদার বড়ি ভাজির রেসিপি শেয়ার করতে চলেছি। কিভাবে আমি রেসিপিটি তৈরি করলাম তা এখন শুরু করছি।

রন্ধন প্রণালী

ক্রমিক নম্বরনাম
শিম
আলু
বড়ি
কাঁচা মরিচ
পেঁয়াজ কুচি
রসুন কুচি
হলুদ গুঁড়া
লবণ
তেল

ধাপ-১

IMG_20231202_062302-COLLAGE.jpg

এখানে আমি কিছু কাটারি শিম নিয়েছি। এই শিম গুলো অনেক বড় বড় হয় তাই আমি মাত্র চারটি শিম নিয়েছিলাম। শিম গুলো ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম।

ধাপ-২

IMG_20231111_083543~2.jpg

তারপর একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে শিম ও আলু দিয়ে দিলাম। তারপর স্বাদমতো লবণ দিলাম।

ধাপ-৩

IMG_20231111_083654~2.jpg

এরপর পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম।

ধাপ-৪

IMG_20231111_083751~2.jpg

এরপর পরিমাণমতো রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

ধাপ-৫

IMG_20231111_083843~2.jpg

তারপর এক চামচ হলুদ দিয়ে দিলাম।

ধাপ-৬

IMG_20231111_083853~2.jpg

তারপর শিম ও আলু গুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।

ধাপ-৭

IMG_20231111_085155.jpg

এরপর ভালোভাবে শিম ও আলু গুলো সিদ্ধ করে নিলাম।

ধাপ-৮

IMG_20231202_062328-COLLAGE.jpg

এখন আমি কয়েকটা বড়ি নিয়ে সেগুলো ভালোভাবে গুঁড়ো করে নিলাম।

ধাপ-৯

IMG_20231111_085404~2.jpg

এরপর আবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

ধাপ-১০

IMG_20231111_085449~2.jpg

IMG_20231111_085412~2.jpg

এরপর পেঁয়াজ কুচির মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা বড়ি গুলো দিয়ে দিলাম। তারপর সেগুলো ভালোভাবে ভেজে নিলাম।

ধাপ-১১

IMG_20231111_085544~3.jpg

IMG_20231111_085538~2.jpg

এরপর সিদ্ধ করে রাখা শিম ও আলু গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম।

IMG_20231111_085544~2.jpg

এর মধ্যে দিয়েই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিটা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করবো শিম আলু দিয়ে বড়ি ভাজির রেসিপিটা সবার কাছে বেশ ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপু আপনি খুব সুস্বাদু একটি ভাজি রেসিপি শেয়ার করেছেন। আপনার ভাজি রেসিপি দেখে ভীষণ লোভনীয় লাগছে। শীতকালে এধরনের ভাজি দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর এই সমস্ত ভাজি আমার অনেক ফেভারিট খাবার বলা যায়। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

যেকোনো ধরনের ভাজি খেতে আমার কাছে ও ভীষণ ভালো লাগে ধন্যবাদ ভাইয়া।

Hi, @fatema001,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @msharif.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 3 years ago 

কুমড়া বড়ি বরাবরই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে আর এই শীতের মৌসুমে অনেক ভাষাতেই কুমড়ো ভরি দিয়ে থাকে। যদিও এ বছর এখন পর্যন্ত কুমড়ো বড়ি খাওয়া হয়নি তবে সিম এবং আলু দিয়ে আপনার এই কুমড়ো বড়ির ভাজি রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে চমৎকার ভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাছেও কুমড়া বড়ি ভীষণ ভালো লাগে। প্রতিবছর শীতের সামনে এবং শীত চলে যাওয়ার মুহূর্তে আমরা এই বড়ি গুলো দিয়ে থাকি।

 3 years ago 

শীতের সিজনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। শিম কিন্তু আমার অনেক পছন্দের। শিম খেতে খুবই মজা লাগে আমার কাছে। আপনি শিম আল দিয়ে খুবই সুন্দর ভাবে বড়ি ভাজি রেসিপি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

শীতের সবজির মধ্যে সিম ও টমেটো আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার শিম গুলো দেখতে মনে হচ্ছে বেশ বড়। তবে আপু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আসলে আপু এভাবে কখনো শিমের বড়ি বানিয়ে খাওয়া হয়নি। তবে শিমের ভাজি করে খেয়েছি। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

শিমের সাথে এভাবে বড়ি ভাজি করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে ।

 3 years ago 

এজাতীয় রান্না গুলো আমার খুবই ভালো লাগে। শীতকালীন সবজি শিম আমার খুবই প্রিয়। এখন বড়ি তৈরি করার সময়। শুনেছি অনেকে তৈরি করে ফেলেছে। খুবই ভালো লাগলো দারুন এই রেসিপিটা দেখে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

এটা একটু বড় আকৃতির শিম দেখলাম। যাইহোক আমি এই শিম খেয়েছি মনে হয়। বড়ি দিয়ে ভীষণ লোভনীয় স্বাদের ভাজিটি প্রস্তুত করেছেন। সত্যি বলতে এধরনের খাবারগুলো খেলে আলাদা রকম তৃপ্তি পাওয়া যায়। আপনি বেশ চমৎকার উপস্থাপনার মাধ্যমে খাবারটি তৈরি করে দেখিয়েছেন। ধন্যবাদ রেসিপিটি ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া শিম গুলো অনেক বড় বড় । শিম গুলো খেতেও ভীষণ সুস্বাদু।

 3 years ago 

শিম আমার খুব পছন্দের তবে এরকম সিমগুলো বড়ি দিয়ে কখনোই খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এভাবে একদিন শিমের সঙ্গে বড়ি ভাজি করে খেয়ে দেখবেন আপু ভীষণ ভালো লাগে।

 3 years ago 

সিম দিয়ে আলু ভাজি আমারও খুব প্রিয়। শীতের সকালে গরম ভাত অথবা রুটি অথবা পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে।
আপনি অনেক মজাদার ভাবে রেসিপি প্রস্তুত করে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন একে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে।

 3 years ago 

সত্যি ভাইয়া রেসিপিটা ভীষণ সুস্বাদু হয়েছিল।

 3 years ago 

শিম ও আলু দিয়ে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন।আলু ও শিম ভাজা খেতে খুব ভালো লাগে।ধাপে ধাপে খুব সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন।আলু ও শিম ভাজিতে বড়ি দিয়ে আরো স্বাদ বাড়িয়ে গেছে নিশ্চয়ই। ধন্যবাদ আপু খুব সুন্দর লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু বড়ি দেওয়ার কারণে খেতে ভীষণ ভালো লেগেছিল।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65835.07
ETH 1785.06
USDT 1.00
SBD 0.42