ডাই পোস্টঃ গ্লিটার কাগজ দিয়ে ফুল তৈরি
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার ,২৬ আগস্ট ২০২৩
আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধুগণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভাল আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট শেয়ার করতে চলেছি। গ্লিটার কাগজ দিয়ে একটি ফুল তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এটা আমার প্রথম ডাই পোস্ট। যদিও এর আগে আমি গ্লিটার কাগজ দিয়ে কখনো ফুল তৈরি করিনি। তাই আশা করব ফুলটি ভালো হবে। চলুন আপনাদের মাঝে ডাই পোস্ট টি শুরু করছি।
গ্লিটার কাগজ দিয়ে ফুল তৈরি করার উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | গ্লিটার কাগজ |
| ২ | কলম |
| ৩ | স্কেল |
| ৪ | কাইচি |
| ৫ | গাম |
ধাপ-১
প্রথমে আমি সব উপকরণগুলো নিয়ে নিলাম।
ধাপ-২
এরপর একটা গ্লিটার কাগজ নিয়ে স্কেল দিয়ে ফুল আঁকতে শুরু করলাম কাগজের উপর।
কাগজের ওপর কলম দিয়ে সম্পূর্ণ ফুলটি অংকন করা শেষ হলো।
ধাপ-৩
এবার আমি ফুলটি কাটতে শুরু করলাম।
ফুলটি কাটা শেষ হলে এমন দেখতে লাগলো।
ধাপ-৪
একই পদ্ধতি ব্যবহার করে আমি সব ফুলগুলো তৈরি করে নিলাম। এখানে আমি ফুলগুলো ছোট থেকে বড় পর্যায়ক্রমে করে নিয়েছি।
ধাপ-৫
এরপর আমি বড় ফুলের উপর মাঝারি ফুল বসিয়ে দিলাম। বসানোর আগে আমি ফুলের পেছনের অংশে গাম লাগিয়ে নিয়েছিলাম।।
ধাপ-৬
এবার পর্যায়ক্রমে আমি বড় থেকে ছোট সব ফুলগুলো গুলো বসিয়ে নিলাম।
ধাপ -৭
এরই মধ্য দিয়ে আমার সম্পূর্ণ ফুলটি তৈরি করা শেষ হলো।
আমার প্রথম ডাই পোস্টে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই শেষ। আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। এতক্ষণ আমার পোস্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
গ্লিটার কাগজ দিয়ে ফুল তৈরি দেখতে খুব সুন্দর লাগতেছে। আপু আপনি হাত দিয়ে ধরে যে শেষের ছবিটা তুলেছেন দেখতে অসাধারন লাগতেছে। এধরনের কাজ গুলো দেখলে মুগ্ধ হয়ে যাই। ডাই প্রজেক্ট আমার ভীষণ পছন্দের। ধন্যবাদ আপনাকে আপু।
আপনি ডাই প্রজেক্ট খুবই পছন্দ করেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
গ্লিটার কাগজ দিয়ে অসাধারণ একটা ফুল তৈরি করছেন।এইরকম কিছু ফুল দেখলে নিজেকে অনেক ভালো লাগে। আপনি ফুল তৈরি করার ধাপ গুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
আমার তৈরি ফুলটি আপনার ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো ভাইয়া।
গ্লিটার কাগজ দিয়ে দারুণ একটি ফুল তৈরি করেছেন আপু।ফুল তৈরির প্রতিটি ধাপ ও বর্ণনা সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতার মাধ্যমে সুন্দর একটি পোস্ট আমার বাংলা ব্লগ পরিবারে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া।
বাহ!! আপু, খুব সুন্দর ফুল তৈরি করেছেন তো তাও আবার গ্লিটার পেপার দিয়ে। আপনার তৈরি ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। আপনি কিভাবে গ্লিটার পেপার দিয়ে এত সুন্দর একটি ফুল তৈরি করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এটা আমার প্রথম গ্লেটার পেপার দিয়ে ফুল তৈরি করা । ধন্যবাদ ভাইয়া।
আপনি যে কাগজ দিয়ে ফুলটি তৈরি করছেন সে কাগজকে আমি দেখেছি কিন্তু এই কাগজের নাম আমার জানা ছিল না। আজকে আমি আপনার থেকে এই কাগজের নামটা জেনে নিলাম। অসাধারণ একটি ফুল তৈরি করেছেন আপনি এই কাগজ দিয়ে৷ এর প্রত্যেকটি ধাপ সবার কাছে বোধগম্য৷
কাগজটির নাম গ্লিটার আপনি আমার পোষ্টের মাধ্যমে এটা যে জানতে পেরেছেন এটা শুনে বেশ ভালই লাগলো।
ওয়াও অসাধারণ আপনি খুব সুন্দর করে গ্লিটার কাগজ দিয়ে চমৎকার একটি ফুল বানিয়েছেন। যদিও গ্লিটার কাগজ দিয়ে এটি আপনার প্রথম ফুল বানানো। তবে এই কাগজ দিয়ে ফুল বানালে দেখতে বেশ ভালই লাগে। বিশেষ করে ফুলের মধ্যে লাল কালারের গ্লিটার কাগজটি দেওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগতেছে। সুন্দর করে ফুলটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনি গ্লিটার কাগজ দিয়ে খুব সুন্দর করে ফুল বানিয়েছেন। যদিও আপনি গ্লিটার কাগজ দিয়ে এই প্রথম ফুল বানিয়েছেন। এই কাগজ গুলো হালকা মোটা তবে ফুলগুলো বানালে খুব দারুণ দেখা যায়। তবে আপনার ফুল তৈরি অসাধারণ হয়েছে। এবং খুব সুন্দর করে গ্লিটার কাগজ দিয়ে ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য।
আজ থেকে এক বছর আগে আমি আমার ভাইকে দেখতাম এই গ্লিটারি পেপার দিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু তৈরি করে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে উপহার দিত। আজকে তোমাকে এই সুন্দর একটি ডাই প্রজেক্ট দেখে অনেক ভালো লেগেছে আমার। অনেক সুন্দর ভাবে পেপার দিয়ে তারা আকৃতির ফুল তৈরি করে দেখিয়েছ তাই অসংখ্য ধন্যবাদ
যাইহোক এখন আপনি মাঝে মাঝেই এই গ্লিটার পেপার দিয়ে ফুল তৈরি করা দেখতে পারবেন।