আর্ট : কাঁচের গ্লাসের উপর ফুলের পেইন্টিং।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার নতুন অভিজ্ঞতার একটা সুন্দর আর্ট। কাছের উপর এর আগে আমি পেইন্টিং করেছি কিন্তু কখনও গ্লাসের উপর এভাবে পেইন্টিং করিনি। আজকে আমি আপনাদের মাঝে গ্লাসের ওপর সুন্দর ফুলের পেইন্টিং শেয়ার করব। সব সময় নতুন জিনিস তৈরি করতে আর আপনাদের মাঝে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। বাইরে বৃষ্টি হচ্ছিল আর আমি ঘরে বসে ছিলাম তখন হঠাৎ আমার শোকেসে সাজানোর রাখা গ্লাস গুলোর দিকে চোখ গেল। গ্লাস গুলোর মধ্যে বিভিন্ন ডিজাইনের গ্লাস আছে। তবে বেশিরভাগই সাদা। তখন মনে মনে ভাবলাম আমার কাছে তোর রং তুলি সবই আছে গ্লাসগুলোকে যদি একটু নতুনভাবে সাজানো যায়। যেমন ভাবনা তেমন কাজ ক্লাসের উপর পেইন্টিং করতে শুরু করে দিলাম। প্রথমে পেইন্টিং করতে করতে কেমন জানি হয়ে যাচ্ছিল। পরে একটু মনোযোগ দিয়ে সুন্দর করে ঠান্ডা মাথায় আর্ট করতে শুরু করলাম। আর আলহামদুলিল্লাহ আর্ট করার পর বেশ ভালো লাগছিল আমার কাছে। সাদা কাচের ওপর প্রথম হলুদ রঙের পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুল এঁকে নিয়েছি। এরপর পাতা চারপাশে লাল রঙের বর্ডার দিয়েছে এবং মাঝখানের ছোট্ট করে একটি লাল ফুল এঁকে দিয়েছি। আর্ট সম্পন্ন হয়ে গেলে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ আর্ট করলাম সেটা এখন আপনাদের মাঝে উপস্থাপন করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | পোস্টার রং |
| ২ | কাঁচের গ্লাস |
| ৩ | তুলি |
ধাপ-১
প্রথমে আমি একটি কাছের গ্লাস পরিষ্কারভাবে ধুয়ে মুছে নিয়েছি। এরপর হলুদ রঙের পোস্টার রং ব্যবহার করে পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুল আঁকতে শুরু করলাম।
ধাপ-২
হলুদ ফুলগুলো যেন ক্লাসের উপর চমৎকার ফুটে উঠছিল। প্রথমে ভেবেছিলাম এই ফুল গুলোই থাক। তারপর ভাবলাম হলুদের ওপর লাল দিয়ে আর একটু ডিজাইন করি।
ধাপ-৩
এরপর শুরু করে দিলাম হলুদ পাপড়ির বাইরের অংশের দিকে লাল রং দিয়ে চিকন করে পাপড়ি এঁকে নিলাম।
ধাপ-৪
সবগুলো ফুল সুন্দর করে পাপড়ির পাশে চিকন করে বর্ডার দেওয়া হয়ে গেলে মাঝখানে ছোট ছোট ফুল আঁকতে শুরু করে দিলাম।
ধাপ-৫
ফুলগুলো দেওয়ার পর দেখলাম বেশ সুন্দর লাগছে। সত্যি কথা বলতে প্রথমবার যে এত সুন্দর ভাবে আর্ট করতে পারব নিজেও ভাবি নি। যদিও এটা বললে নিজের প্রশংসা করা হয়ে যায় তারপরেও আমার বিশ্বাস চেষ্টা করলে পারব। তবে আপনাদের উৎসাহ অনেক অনেক ভাবে আশা করছি। আপনারা সবাই যদি উৎসাহ দেন পাশে থাকেন তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকতে পারবো। আজকে সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
খুবই ইউনিক আইডিয়া।কাচের গ্লাসের উপর খুব সুন্দর একটি ফুলের পেইন্টিং করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম আর্টগুলো দেখতে যেমন ভাল লাগে করতেও তেমন খুবই ভালো লাগে। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার পেইন্টিং দেখে তো আমি অপলক দৃষ্টিতে চেয়ে আছি। একটা কাচের ক্লাসের মধ্যে এরকম চমৎকারভাবে ডিজাইন করা যায় আপনার পোস্ট না দেখলে বুঝতাম না। এরকম দারুন একটি জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আপনার করা কাছের গ্লাসের উপর ফুলের পেইন্টিং অসাধারণ হয়েছে। তবে কাঁচের জিনিসের উপর পেইন্টিং করা হচ্ছে কষ্টকর। ধৈর্য ধরে এ ধরনের জিনিসের উপর পেইন্টিং করলে ওই জিনিসগুলো একদম নতুন হয়ে যায়। ধন্যবাদ চমৎকার কাঁচের গ্লাসের উপর ফুলের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://x.com/MstFatema137069/status/1965828248002330789?t=wvB4ewp5ubrQ0WqOCEcHbw&s=19
https://x.com/MstFatema137069/status/1965828878854914486?t=Sa0fWFl8xc2kokRjJ_Hndw&s=19
https://x.com/MstFatema137069/status/1965829339305677078?t=7Hh6_Tg60EDc-w-taJXxBQ&s=19