আর্ট: পোস্টার রং দিয়ে একটি দৃশ্য অংকন

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20231101_154241~3.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি পরিবারের সকলকে নিয়ে সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আপনাদের মাঝে আজকে আবারো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি একটি আর্ট পোস্ট। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে আর্ট পোস্ট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে। আজকে আমি পোস্টের রং ব্যবহার করে দুইটি গাছ ও কিছুটা রাতের দৃশ্য অঙ্কন করেছি। আশা করছি আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিভাবে তৈরি করলাম সেটা শুরু করছি।

আর্ট তৈরির জন্য উপকরণ

ক্রমিক নম্বরনাম
আর্ট করার খাতা
পোস্টার রং
তুলি

ধাপ-১

IMG_20231101_152546.jpg

প্রথমে আমি আর্ট তৈরি করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলো নিলাম। এখানে আর্ট তৈরি করার খাতা পোস্টার রং ও তুলি রয়েছে।

ধাপ-২

IMG_20231101_153043~2.jpg

এরপর লাল রঙের পোস্টার রং নিয়ে তুলি দিয়ে আঁকাতে শুরু করলাম।

ধাপ-৩

00000IMG_00000_BURST20231101153338_COVER~2.jpg

কিছু অংশ লাল রং করার পর হলুদ রং নিয়ে আরো কিছু অংশ রং করে নিলাম।

ধাপ-৪

IMG_20231101_153755.jpg

এরপর কালো রং দিয়ে পাহাড় এঁকে নিলাম।

ধাপ-৫

IMG_20231101_153852.jpg

তারপর পাহাড়ের সঙ্গে যুক্ত করে একটি গাছ ও কিছু ডাল একে নিলাম।

ধাপ-৬

IMG_20231101_154043.jpg

এরপর গাছে পাতা গুলো এঁকে দিলাম।

ধাপ-৭

IMG_20231101_154156~2.jpg

একইভাবে আরেকটি ছোট গাছ এঁকে নিলাম।

ধাপ-৮

IMG_20231101_154241~2.jpg

তারপর সাদা রং ব্যবহার করে একটি চাঁদ এঁকে নিলাম।

IMG_20231101_154241~3.jpg

IMG_20231101_154239~2.jpg

যেহেতু আজকের আর ছিল একটি রাতের দৃশ্য তাই গাছ ও পাহাড় গুলো দেখতে কালো লাগছে । আর এরই মধ্যে দিয়ে আমার সম্পূর্ণ পোস্ট তৈরি হয়ে গেল। আজকের পোস্ট তৈরি করতে আমার খুব একটা সময় লেগেছিল না। তবে এই ধরনের আর্ট গুলো করতে একটু সময় লাগে। আজকে এই পর্যন্তই শেষ ।আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত অনেক সুন্দর সুন্দর পোস্ট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

পোস্টার রং দিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য অঙ্কন করা হয়েছে দেখছি। পোস্টার রং ব্যবহার করে এভাবে যে কোন কিছু অঙ্কন করলে তা অনেক সুন্দর লাগে। দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে আর উপস্থাপনাটাও দারুন ছিল। আপনি অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাহায্যে, আর অনেক সময় ব্যবহার করে এটা অঙ্কন করেছেন নিশ্চয়ই।

 3 years ago 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া পোস্টার রং ব্যবহার করে যে কোন দৃশ্য অঙ্কন করতেই একটু সময় লাগে।

 3 years ago 

পোস্টার রং দিয়ে একটি দৃশ্য অংকন অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপনি প্রতি সপ্তাহে একটি করে আর্ট পোস্ট করেন জেনে খুশি হলাম। পোস্টার রঙের আর্ট আমার খুবই ভালো লাগে। তবে আমি খুব একটা করতে পারি না এই আর্ট গুলো। আপনার আজকের আর্টটি বেশ ভালো হয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও প্রথমে পারতাম না আপু তারপর আস্তে আস্তে এখন চেষ্টা করে কিছুটা পারি। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি চমৎকার একটা পোস্ট শেয়ার করেছেন। আপনি পোস্টার রং ব্যবহার করে এই দৃশ্য টি দেখতে দারুণ হয়েছে। আমি তো মুগ্ধ হলাম আপু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে যে কোন দৃশ্য অঙ্কন করতে আমার কাছে ভীষণ ভালো লাগে ।আর এই দৃশ্য অঙ্কন করা হয়ে গেলে দেখতে অনেক সুন্দর লাগে।

 3 years ago 

পোস্টার রং দিয়ে বেশ সুন্দর একটি দৃশ্য অংকন করে শেয়ার করেছেন। দেখতে বেশ সুন্দর হয়েছে। তবে চাঁদটি দেখতে বেশি সুন্দর লাগছে। সে সাথে কালারগুলো বেশ সুন্দর সিলেক্ট করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

কালার গুলা আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। আমি তো আর্ট করার সময় ভাবি কোন কালার দিয়ে শুরু করব ভালো হবে কি খারাপ হবে।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে খুবই চমৎকার একটা প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে প্রতিনিয়ত যে কোন জিনিস করলেই সেই বিষয়টাতে পারদর্শিতা চলে আসে। আপনার অংকন করা চিত্র দেখে সেটা খুব ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে।

 3 years ago 

চেষ্টা করছি আরো সুন্দর সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি পোস্টার রং দিয়ে দারুন একটি দৃশ্য অঙ্কন করেছেন দেখে মুগ্ধ হলাম। আপনি এই দৃশ্য অঙ্কন করেছেন এবং ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর করে পোস্টার রং দিয়ে দৃশ্য অঙ্কন করেছেন। একেবারে কালার গুলো মিশে যাওয়ার কারণে অনেক বেশি ভালো লাগছে। গাছগুলো আপনি অনেক সুন্দর করে অংকন করেছেন, এবং ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি সুন্দর হয়েছে। ধাপগুলো সুন্দর করে তুলে ধরেছেন যা দেখে অনেক চমৎকার লেগেছে।

 3 years ago 

এই ধরনের পোস্টগুলো আপনাদের পোস্ট দেখেই শিখেছি আপু আপনার অনেক সুন্দর সুন্দর পোস্ট করেন যেটা দেখে আমি অনেক উৎসাহ পাই।

 3 years ago 

আপু আপনার জল রঙের দৃশ্যটি অনেক সুন্দর হয়েছে ।কালার কম্বিনেশনটা দারুন লাগছে । তবে আমার কাছে মনে হচ্ছে চাঁদটি রং দিয়ে আঁকা হয়নি । মনে হচ্ছে একটা ক্যারামের গুটি আপনি রেখে দিয়েছেন ভালো লাগছে দেখতে ।

 3 years ago 

আপু এটা জল রং নয় পোস্টার রং।

 3 years ago 

জল রং আর পোস্টার রং একই জিনিস ।

 3 years ago 

আপু পোস্টার রং দিয়ে আপনি খুব সুন্দর দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের পেইন্টিং করতে আমি খুব পছন্দ করি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার পেইন্টিং এর কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64115.03
ETH 1858.40
USDT 1.00
SBD 0.39