ডাই: পুঁতি দিয়ে ব্রেসলেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240722_210404~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, ২৭ জুলাই ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। তবে আজকে আপনাদের মাঝে একদম ভিন্ন ধরনের একটি পোস্ট তৈরি করবো। এ ধরনের পোস্ট এর আগে আমি কখনো তৈরি করিনি। আমার কাছে অনেকগুলো ভিন্ন ধরনের পুঁতি ছিল। যদিও পুঁতি গুলো আমি এখানে কাজ করার জন্যই কিনেছিলাম। তবে কি কাজে ব্যবহার করব সেটাই ভেবে পাচ্ছিলাম না কারণ ফুলের উপর এই পুঁতি দিলে দেখতে তেমন একটা ভালো লাগে না। তাই আমি একটা ব্রেসলেট তৈরি করে নিলাম। এই ধরনের ব্রেসলেট গুলো হাতে যেকোনো সময় ব্যবহার করা যায়। যদিও আমি পুঁতি গুলোর নাম জানিনা। তাই আকার আকৃতির ওপর ভিত্তি করে আমি প্রতিটি ধাপ সাজিয়েছি। আপনারা যদি পুঁতি গুলোর নাম জানেন তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি ব্রেসলেট তৈরির প্রতিটি ধাপ আপনাদের মাঝে উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
তিন রকমের পুঁতি
সুঁই
রাবার সুতা

IMG_20240722_205242~2.jpg

ধাপ-১

প্রথমে আমি সুঁচে রাবার সুতা পরিয়ে নিলাম। এখানে আমি যে সুতা টা ব্যবহার করেছি এই সুতা টা দেখতে একদম সাধারন সুতার মতো চিকন কিন্তু টানলে অনেক লম্বা হয়। দেখতে কিছুটা গ্লু গানের চিকন আঠার মত।

IMG_20240722_205317~2.jpg

ধাপ-২

তারপরে সুতার মধ্যে আমি লম্বা চিকন কালো রঙের একটি পুঁতি নিলাম। আমি পুঁতি গুলোর নাম জানিনা তাই আকৃতি অনুযায়ী আপনাদের সাথে উপস্থাপন করছি।

IMG_20240722_205336~2.jpg

ধাপ-৩

তারপর ঠিক তাঁরার মতো দেখতে ছোট একটি পুঁতি দিলাম সুতার মধ্যে তারপরে দিলাম ডায়মন্ডের মতো দেখতে ছোট গোল একটি পুঁতি। এই পুঁতি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে হাত দিয়ে নাড়াচাড়া করলেও অনেক ভালো লাগে।

IMG_20240722_205441~2.jpg

ধাপ-৪

এরপর আবারও একটি তারা পুঁতি তারপর একটি গোল ডায়মন্ডের মত পুঁতি এভাবে চারটি তারা পুঁতি ও তিনটি ডায়মন্ডের মতো সাদা পুঁতি দিয়ে দিলাম।

IMG_20240722_205535~2.jpg

ধাপ-৫

এভাবে আমি অনেকগুলো পুঁতি দিয়ে আমার হাতের মাপের একটি ব্রেসলেট তৈরি করলাম।

IMG_20240722_205642~2.jpg

IMG_20240722_205934~2.jpg

ধাপ-৬

ব্রেসলেট হাতের মাপে তৈরি করা হয়ে গেলে আমি শক্ত করে একটি গিঁট বেঁধে নিলাম। তারপর অবশিষ্ট সুতা গুলো পুঁতির ভেতরে ঢুকিয়ে দিলাম।

IMG_20240722_210131~2.jpg

ধাপ-৭

IMG_20240722_210617~4.jpg

IMG_20240722_210538~2.jpg

IMG_20240722_210404~2.jpg

আর এভাবে আমি সম্পূর্ণ করলাম সুন্দর একটি ব্রেসলেট তৈরি। ব্রেসলেট তৈরি করে আমি আমার হাতের উপর রেখেছি এবং আমার ছেলের হাতে পরিয়ে দিয়েছিলাম। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল ব্রেসলেট টি তৈরি করতে পেরে। আর দেখতে ভীষণ ভালো লেগেছিল। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি বেশ ভালো লাগবে। আজকে এই পর্যন্তই শেষ। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

দারুন একটা ব্রেসলেট তৈরী করছেন আপু। আমার কাছে কিছু পুঁতি ছিল ভেবেছিলাম ব্রেসলেট তৈরি করব কিন্তু সময়ের অভাবে তা আর করা হয়নি। অন্যান্য কাজগুলোতে আমি ব্যবহার করেছি। আপনার তৈরি করা ব্রেসলেটটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর হাতে পড়লেও দারুন লাগবে। কালার কম্বিনেশনটাও দারুন হয়েছে আপু।

 2 years ago 

এই পুঁতি গুলো কোন ফুলের মাঝখানে দিলে ভালো লাগবে সেটাই ভেবে পাচ্ছিলাম না আপু তাই ব্রেসলেট তৈরি করে ফেলছি। ধন্যবাদ আপু।

 2 years ago 

পুঁতি দিয়ে এরকম ভাবে ব্রেসলেট তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। আজ আপনি অনেক সুন্দর করে তিন রকমের পুঁতি ব্যবহার করে এই ব্রেসলেট তৈরি করেছেন, যেটা দেখতে খুবই দারুন লাগতেছে। এই ব্রেসলেট টা হাতে পড়া হলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আপনার তৈরি করা এই সুন্দর ব্রেসলেট টি। আসলে এই ধরনের কাজগুলো নিজেদের দক্ষতার পরিচয় দেয় অনেক সুন্দর ভাবে। আপনার আইডিয়াটা কিন্তু খুব দারুণ ছিল।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমরা যদি আস্তে আস্তে এভাবে কাজ করতে থাকি তাহলে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কিছু জিনিস তৈরি করতে পারবো।

 2 years ago 

আপনি এখানে কাজ করার জন্য অনেকগুলো পুঁতি কিনে রেখেছেন ভালই করেছেন কারণ পুঁতি দিয়ে কিন্তু সুন্দর সুন্দর অনেক কিছুই তৈরি করা যায় । আপনি ইউটিউব দেখে পারলে চেষ্টা করে দেখতে পারেন । আর আজকের ব্রেসলেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে । বিশেষ করে সাদা কালো হওয়ার কারণে ভালো লাগছে বেশি ।

 2 years ago 

এখানে কাজ করার জন্য পুঁতি গুলো কিনেছিলাম আপু। কিন্তু ফুলের উপর না দিয়ে হাতে পড়ার জন্য একটি ব্রেসলেট তৈরি করে ফেলেছি।

 2 years ago 

তিন রকমের পুঁতি দিয়ে খুব সুন্দর একটি ব্রেসলেট তৈরি করেছেন আপনি। ব্রেসলেট টি দেখতে আমার কাছে অসাধারণ লাগছে। ব্রেসলেট টি তৈরি করার ক্ষেত্রে প্রথমে রাবার সুতা ব্যবহার করাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। এমন ব্রেসলেট হাতে পড়তে আমার অনেক ভালো লাগে। খুব ভালো লাগলো চমৎকার একটি ব্রেসলেট দেখে।

 2 years ago 

রাবার সুতা ব্যবহার না করলে তো আর ছোট বড় করা যাবে না আপু। আর ব্রেসলেট ও হাতে দেওয়া যাবে না।

 2 years ago 

কিছু কিছু ফুলের উপর পুতি দিলে দেখতে খুব সুন্দর লাগে। আপনি অবশ্য ভালো করেছেন আপনার পুতিগুলো ফুলের উপর না দিয়ে সুন্দর একটি ব্রেসলেট তৈরি করে ফেলেছেন। ফুলের উপর পুতি দিলে তো আর সেগুলো ব্যবহার করতে পারতেন না। আজকের ব্রেসলেটটি খুবই ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলের ওপর পুঁতি দিলে আপু ঘরের সৌন্দর্য বৃদ্ধি হতো আর আমি ব্রেসলেট তৈরি করে হাতের সৌন্দর্য বৃদ্ধি করলাম হি হি হি।

 2 years ago 

পুঁতি দিয়ে ব্রেসলেট তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি খুবই সহজ পদ্ধতিতে ব্রেসলেট তৈরি করার পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন। এমন জিনিস হাতে দিতে পারলে খুবই সুন্দর লাগবে।

 2 years ago 

হাতে দিয়ে বেশ ভালো লাগছিল তবে প্রথমে আবু রায়হানের হাতে দিয়ে দিয়েছি।

 2 years ago 

পুঁতি দিয়ে ব্রেসলেট তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। আপনার দক্ষতা দেখে খুশি হলাম। আপনি অনেক দক্ষ হাতে সুন্দর করে এই কাজটি করেছেন। ব্রেসলেট তৈরির পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

প্রতিটি ধাপ আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

পুঁতি ব্যবহার করে খুব সুন্দর ব্রেসলেট তৈরি করেছেন আপু। দেখতে বেশ দারুন লাগছে। এই ব্রেসলেট গুলো মেলায় বেশি দেখা যায়। তবে না কিনে এরকম বাসায় তৈরি করলে তো আরো ভালো হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ব্রেসলেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু বিভিন্ন ধরনের পুঁতি এনে বাড়িতে ইচ্ছামত পুঁতি সাজিয়ে ব্রেসলেটতৈরি করলে বেশ ভালো লাগে।

 2 years ago 

আপনি এখানে কাজ করার জন্য পুঁতি কিনেছিলেন জেনে ভালো লাগলো।আসলে আপনার তৈরি ব্রেসলেটটি দারুণ হয়েছে।এমন ধরনের ব্রেসলেট ছেলেরাও পড়ে থাকে।আর এই পুঁতির নাম আমারও জানা নেই।প্রত্যেকটি ধাপ সুন্দর ছিল,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছেলেরা পড়ে কিনা জানিনা তবে অনেক ছেলেকে দেখেছি পড়তে। তবে মেয়েদের হাতেই কিন্তু বেশি ভালো লাগে আপু।

 2 years ago (edited)Reveal Comment
 2 years ago 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39