অরিগ্যামি: রঙিন কাগজ এর নকশা তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20231020_155624.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, ২৮ অক্টোবর ২০২৩

হ্যালো আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন সবাই। আশা করি পরিবারের সাথে সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে অরিগ্যামি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে আমি একটি রঙিন কাগজ ব্যবহার করে নকশা তৈরি করেছি। এই ধরনের নকশা তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন আমি কিভাবে নকশা তৈরি করলাম সেটা উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
কাগজ
জেল কলম
কাঁইচি

ধাপ-১

IMG_20231020_153324.jpg

IMG_20231020_153307.jpg

প্রথমে আমি একটি সবুজ রঙের কাগজ নিলাম। তারপর কোনাকুনি ভাবে একটি ভাঁজ দিয়ে নিলাম।

ধাপ-২

IMG_20231020_153403.jpg

ভাঁজ দেবার পর যে অংশটুকু অবশিষ্ট ছিল সেই অংশটুকু কাঁইচি দিয়ে কেটে নিলাম।

ধাপ-৩

IMG_20231020_153733.jpg

কেটে নেওয়ার পর আবারো আরেকটি কোনাকুনি ভাবে ভাঁজ দিলাম।

ধাপ-৪

IMG_20231020_153802.jpg

তারপর আবারো আরেকটি ভাজ দিলাম।

ধাপ-৫

IMG_20231020_153839.jpg

এরপর মাঝখান দিয়ে লম্বা ভাবে একটি ভাঁজ দিলাম।

ধাপ-৬

IMG_20231020_153938.jpg

IMG_20231020_153901.jpg

ভাজ দেবার পর যে অংশটুকু অবশিষ্ট ছিল সেই অংশটুকু কাঁইচি দিয়ে কেটে নিলাম।

ধাপ-৭

IMG_20231020_154404.jpg

IMG_20231020_154232.jpg

এরপর আমি নকশাটি আঁকতে শুরু করলাম।

ধাপ-৮

IMG_20231020_154542.jpg

কিছুক্ষণের মধ্যে আমার সম্পূর্ণ নকশাটি আঁকা হয়ে গেল।

ধাপ-৯

IMG_20231020_154801.jpg

IMG_20231020_155400.jpg

তারপর নকশাটি কেটে নিলাম।

ধাপ-১০

IMG_20231028_120324-COLLAGE.jpg

IMG_20231020_155704.jpg

IMG_20231020_155650.jpg

IMG_20231020_155620.jpg

এরপর আবার পুনরায় কাগজগুলো ভাজ খুলতে থাকলাম। আর এরই মধ্যে যে আমার আজকের তৈরি নকশা সম্পন্ন হল। আমার আজকের তৈরি নকশাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব নকশাটি আপনাদের ভালোই লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

কাগজের তৈরি করা নকশা গুলো বেশ ভালোই লাগে আপু। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন। এছাড়াও সাদা কাগজ দিয়ে তৈরি করা নকশা গুলো বেশ ভালোই লাগে। আপনি অনেক সুন্দর ভাঁজ দিয়ে নকশাটি কাটলেন চমৎকার হয়েছে।

 3 years ago 

সাদা কাগজের নকশা গুলো ভালো লাগে আবার রঙিন কাগজ দিয়ে করলেও দেখতে অনেক ভালো লাগে।

 3 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে নকশা তৈরি করেছেন সত্যি। এটা অনেক ভালো লাগলো এবং নকশা তৈরি করার ক্ষেত্রে এখানে ভাঁজ গুলি অনেক গুরুত্বপূর্ণ। ভাঁজগুলি ঠিকঠাক না হলে নকশা তৈরি হয় না। অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

চেষ্টা করেছি ভাইয়া ধাপগুলো সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজের নকশাটি খুব সুন্দর হয়েছে আপু।আপনি ভাজ করে সুন্দর ভাবে এঁকে কেটে নিলেন।এই নকশাগুলো করতে খুব সাবধানতা অবলম্বন করে কাটতে হয়।একটু এদিক-সেদিক হলেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।আপনি খুব চমৎকার ভাবে ই কেটে নকশাটি আমাদের মাঝে শেয়ার করলেন আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে নকশা তৈরি করার দারুন একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথমে আমি মনে করতাম এই ধরনের জিনিসগুলো তৈরি করা সহজ । কিন্তু যেদিন নিজে তৈরি করতে গেলাম সেদিন দেখলাম এটা আসলেই অনেক কঠিন কাজ।

 3 years ago 

আসলে কোন কাজই কঠিন নয় চেষ্টা করতে থাকলে একসময় সব কাজই সহজ হয়ে যায়।

 3 years ago 

রঙিন কাগজ এর নকশা তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে ডাই পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। ধাপ গুলো দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার পোস্ট দেখে আপনি শিখতে পেরেছেন জেনে বেশ ভালো লাগলো। পরবর্তীতে আপনার তৈরি এরকম একটি রঙিন কাগজের নকশা দেখার জন্য অপেক্ষায় রইলাম।

 3 years ago 

খুব সুন্দর কাগজের নকশা তৈরি করেছেন। কাগজের নকশাগুলো দেখতে আমার কাছে ভালোই লাগে। নকশা গুলো তৈরি করতে সময় কম লাগলো ও ভাঁজগুলো খুব সাবধানে দিতে হয়। কাগজের নকশা গুলো ঘরে সাজালে ঘরে সৌন্দর্য আরো বেড়ে যায়। নকশা তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

জ্বী ভাইয়া নকশা গুলো তৈরি করতে সময় কম লাগে কিন্তু কাটার সময় একটু বেশি সময় লাগে।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি নকশা তৈরি করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই ধরনের রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের নকশাগুলো বেশ ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাছেও এই ধরনের নকশা গুলো তৈরি করতে ও দেখতে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

রঙিন কাগজের নকশাটি খুব সুন্দর হয়েছে আপু।আপনি ভাজ করে সুন্দর ভাবে এঁকে কেটে নিলেন।এই নকশাগুলো করতে খুব সাবধানতা অবলম্বন করে কাটতে হয়।একটু এদিক-সেদিক হলেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।আপনি খুব চমৎকার ভাবে ই কেটে নকশাটি আমাদের মাঝে শেয়ার করলেন আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু। এই নকশা গুলো তৈরি করার সময় কাটতে গেলে একটু বেশি সময় লাগে।

 3 years ago 

রঙিন কাগজের অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন। রঙিন কাগজের এরকম নকশা গুলো আমার অনেক ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরী করা নকশা দেখতে আমার খুব ভালো লাগে। আপনি কাঁচি এবং জেল কলম ব্যাবহার করে সুন্দর একটি নকশা তৈরী করেছেন। এই নকশাগুলো তৈরী করতে কাঁচির ব্যাবহার খুব ভালো জানতে হয় যা আপনি পোস্টের মাধ্যমে দেখিয়েছেন। কাগজের রং নির্বাচন ভালো হয়েছে এবং ব্যকগ্রাউন্ড এ কালো কাপড় দেয়াতে ধাপগুলো খুব সুন্দরভাবে বোঝা গিয়েছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রতিটি ধাপ আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন জেনে বেশ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38