লাইফ স্টাইল: আবু রায়হানের ডাব খাওয়ার মূহুর্ত।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আপনাদের মাঝে শেয়ার করব আবু রায়হানের হঠাৎ করে ডাব খাওয়ার কিছু আনন্দের মুহূর্ত নিয়ে। মাঝে মাঝে আমার ছেলে আবু রায়হানকে নিয়ে আপনাদের মাঝে বিভিন্ন পোস্ট শেয়ার করা হয়। সত্যি বলতে গেলে এখন আমার পুরোটা সময় কাটে ওকে নিয়ে। সারাক্ষণ ওকে খাওয়ানো গোসল করানো ঘুম পাড়ানো ওর সাথে গল্প করা খেলাধুলা করা এসব মিলেই রাত দিন কখন চলে যাই বুঝতেই পারি না। নতুন করে একটা খেলার সাথী পেয়েছি যাকে নিয়ে সব সময় আনন্দ আর গল্প করতে পারি। মা না হলে বুঝতেই পারতাম না সন্তানের আনন্দ। দোয়া করি যেন সব মায়ের কোলে আলো করে তাদের সন্তান সুস্থ ভালো থাকে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আবু রায়হান তার আব্বুর সাথে ডাব খাওয়ার কিছু মুহূর্ত নিয়ে। আবু রায়হান যেদিন থেকে বলা শিখেছে নারকেল ডাব সেদিন থেকেই নারকেল গাছ দেখলেই ডাব নারকেল খাবো এমনটা বলে। তবে সবুজ ডাব গুলো দেখলে বলবে ডাব আর যেগুলো পেকে মানে ডাব লাল হয়ে নারকেল হয়ে যায় সেগুলো দেখলে বলবে নারকেল।
তার মধ্যে এই যে গ্রিন কোকোনাট এবং কোকোনাট এর মাঝে যে পার্থক্যটা এটা সে খুব ভালো করে বোঝে। কোনটা নারকেল আর কোনটা ডাব আমরা যদি ভুল বলি তাহলে সে ঠিক বলবে। এই ছবিগুলো প্রায় পাঁচ ছয় দিন আগে তোলা। আজকে আপনাদের মাঝে কি পোস্ট করব সেটা নিয়ে ভাবতে ভাবতে এই ছবিগুলো চোখে পড়ল। আসলে যখন আমরা গ্যালারি আগের পিকচার গুলো দেখি তখন সেই ছবিগুলো দেখে আমাদের সেই দিনের কথা মনে পড়ে যায়। আর আমরা তো বেশিরভাগ সময় আমাদের আনন্দের পছন্দের মুহূর্ত টাই মোবাইলের মধ্যে ধারণ করার চেষ্টা করি। তো আমি যখন এই নারকেল খাওয়ার ছবিগুলো দেখছিলাম তখন আমার বেশ ভালো লাগছিল। আর তখনই মনে মনে ঠিক করে নিলাম যে আপনাদের মাঝে শেয়ার করব। যেমন ভাবনা তেমন কাজ চলে এলাম নতুন এই পোস্ট নিয়ে। আবু রায়হান ডাবের পানি খাওয়ার থেকে ডাবের মধ্যে নরম যে নারকেল হয় পাতলা সেটা খেতে বেশি পছন্দ করে। আবু রায়হানের একবার ডেঙ্গুর প্রভাব পড়েছিল আর ডাক্তারের ওকে প্রচুর ডাব খেতে বলেছিল। সেখান থেকেই ডাব আর নারকেলের এই পার্থক্যটা ও খুব ভালো করে চেনে। আর নারকেল গাছ দেখলেই আম্মু ডাব খাবো বলবে। মাঝে মাঝে ওর এই ছোট ছোট আবদার গুলো একটু বেশি ভালো লাগে।
সেদিন শুক্রবার ছিল আবু রায়হান ওর আব্বুর সাথে সকালবেলা একটু হাঁটতে বের হয়েছিল। আবু রায়হানের আব্বু তো সকালে তেমন সময় পাইনা সকালে উঠেই তার প্রাইভেট স্কুল তাই ওকে নেওয়ারও তেমন সুযোগ হয় না সকালে। শুক্রবার আর শনিবার সকাল সকাল ওকে একটু ঘুরতে নিয়ে যাই। তখন ও সারি সারি নারকেল গাছ দেখে ডাব খেতে চেয়েছে। তাই বাড়িতে একটা পাকা নারকেল ছিল সেটা ভেঙে ওকে দেওয়া হচ্ছে। তবে যখন থেকে নারকেল নিয়ে বসেছে ভাঙ্গার জন্য তখন থেকে আবু রায়হান ওর আব্বুর একদম কাছাকাছি মানে সে মনোযোগ দিয়ে নারকেল ভাঙা দেখছে। মনে হচ্ছে সেই ভাঙবে আপনারা ছবিগুলো ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একদম প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন ওর আব্বুর সাথে কত সুন্দর ভাবে গল্প করছে আর সময়টা উপভোগ করছে। আবু রায়হান ওর আব্বুর সাথে খুবই ক্লোজ এবং ওর আব্বুকে সব সময় ওর পাশে চাই। যতক্ষণ ওর আব্বু স্কুলে থাকবে ততক্ষণ আমাকে শুধু বলবে আব্বু কই আব্বু কই। যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ এই একই প্রশ্ন। বলা যায় ওর আব্বুকে ও ভীষণ ভালোবাসে সবার থেকে।
সকালবেলা আমরা সবাই নাস্তা বানানো আরো টুকিটাকি কাজ করা নিয়ে ব্যস্ত ও আর ওর আব্বু নারকেল ভাঙা নিয়ে ব্যস্ত। নারকেল ভাঙতে ভাঙতে কখন যে ঘর থেকে গ্লাস নিয়ে চলে এসেছে টেরি পাইনি। যখন ওর আব্বু ওকে বলছে গ্লাস আমার কথা তখন সে দাঁড়িয়ে গ্লাস দিছে বিষয়টা অবাক হওয়ার মত। কেউ না বলতেই সে জেনে গেছে এটা থেকে বোঝা যায় ওর মাঝে সৃজনশীল চিন্তাভাবনা আস্তে আস্তে শুরু হতে শুরু করেছে। তবে বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর নারকেলের পানি খেলো তারপর তাকে কিছু নারকেল তুলে দেওয়া হল সেটা সে খেয়েছিল। আর নারকেল পেয়েছে যে কি খুশি বলে বোঝানোর মুশকিল। যাইহোক আমার অনুভূতিটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/MstFatema137069/status/1964725237964218845?t=ebiZZAlEYzhtlfWPjNwFtw&s=19
https://x.com/MstFatema137069/status/1964725830309007365?t=j_wlG2moDLqhR6qTRMCF-Q&s=19
https://x.com/MstFatema137069/status/1964726449967149099?t=PfVwfamEuImLC5uhER3xMQ&s=19