অরিগ্যামি: রঙিন কাগজ দিয়ে ক্লিপ তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20231128_100743~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,১৪ ডিসেম্বর ২০২৩

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এর আগেও আমি বলেছি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে অরিগ্যামি পোস্ট তৈরি করে শেয়ার করার চেষ্টা করি। তাই আপনাদের মাঝে আজকে ক্লিপ তৈরির অরিগ্যামি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করব পোস্ট টি আপনাদের কাছে বেশ ভালই লাগবে। যদিও রঙিন কাগজ দিয়ে এ ধরনের ছোট ছোট জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন আমি শুরু করছি কিভাবে ক্লিপগুলো তৈরি করলাম।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
জেল কলম
গাম
কাঁইচি
পুঁতি

ধাপ-১

IMG_20231128_094851~2.jpg

প্রথমে আমি প্রয়োজনীয় উপকরণ গুলো গুছিয়ে নিলাম।

ধাপ-২

IMG_20231128_095030~2.jpg

আমি ছোট বড় চারটা ক্লিপ তৈরি করব বলে চার রকম রংয়ের চারটি রঙিন কাগজ কেটে নিলাম।

ধাপ-৩

IMG_20231214_141305-COLLAGE.jpg

IMG_20231128_095610~2.jpg

এরপরে নীল রঙের একটি কাগজ নিয়ে সেখানে জেল কলম দিয়ে ক্লিপ একে নিলাম। তারপর কাঁইচি দিয়ে কেটে নিলাম। একই রকম করে বাকি তিনটি ও কেটে নিলাম।

ধাপ-৪

IMG_20231214_141329-COLLAGE.jpg

IMG_20231128_095836~2.jpg

এরপর ক্লিপ এর কেটে রাখা মাথার দিকে গাম লাগিয়ে ক্লিপ তৈরি করে নিলাম। একইভাবে সবগুলো ক্লিপ তৈরি করলাম।

ধাপ-৫

IMG_20231214_141402-COLLAGE.jpg

এরপর কাগজ কেটে বিভিন্ন ধরনের ফুল তৈরি করে নিলাম।

IMG_20231128_100600~2.jpg

তারপর ফুলগুলোর সৌন্দর্য একটু বৃদ্ধি করার জন্য মাঝখানে একটি করে পুঁতি লাগিয়ে দিলাম।

ধাপ-৬

IMG_20231128_100631~2.jpg

এরপর ক্লিপ গুলোর পিছনের দিকে ফুলগুলো লাগানোর জন্য গাম লাগিয়ে নিলাম।

ধাপ-৭

00001IMG_00001_BURST20231128100747~2.jpg

IMG_20231128_100719.jpg

IMG_20231128_100713.jpg

IMG_20231128_100658.jpg

তারপরে ফুল গুলো লাগিয়েই শেষ করে দিলাম আমার আজকের পোস্ট। বন্ধুরা আমার আজকের তৈরি করা ক্লিপ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি। প্রতিদিনের মতো আগামী দিনও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ক্লিপ তৈরি করেছেন আপনি। ক্লিপগুলো দেখতে খুবই কিউট লাগছে। তাছাড়া তৈরি করার প্রতিটি ধাপও খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 3 years ago 

আপনারা যেন প্রতিটি ধাপ সুন্দরভাবে বুঝতে পারেন সেটাই চেষ্টা করেছি আপু ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাগজ দিয়ে ক্লিপ তৈরি এই প্রথম দেখলাম। এত বেশি সুন্দর লাগতেছে কি বলবো। রঙিন কাগজ দিয়ে তৈরি করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। ছোট দের দিলে ভীষণ খুশি হবে। ধন্যবাদ সবাইকে আপু।

 3 years ago 

এই ক্লিপ গুলো তৈরি করে আমার ছোট বোনকে দিয়েছিলাম সে সত্যি অনেক খুশি হয়েছিল ভাইয়া।

 3 years ago 

সৃজনশীলতার মাত্রা কোথায় পৌছলে এমন জিনিষ তৈরী করা যায়। জিনিষটা সাধারন কিন্তুু আপনি সেটা অসাধারন করে তৈরী করেছেন। রঙিন কাগজ দিয়ে ক্লিপ তৈরি করে শেয়ার করেছেন। চিন্তা ভাবনা দারুন ছিল। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

এই ক্লিপগুলো কিছুদিন আগে আমিও তৈরি করেছিলাম আপু। সত্যি রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনি প্রতি সপ্তাহে একটি করে রঙিন কাগজের জিনিস শেয়ার করেন জেনে ভালো লাগলো। ক্লিপগুলো দেখতে সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার ক্লিপগুলো তৈরি করা দেখেই শিখেছিলাম আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আমিও সময় পেলে রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। রঙিন কাগজ দিয়ে ক্লিপ তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু।

 3 years ago 

আপু আপনার পোস্টগুলো দেখি আপনি বেশি সুন্দর সুন্দর রঙিন কাগজ দিয়ে পোস্ট তৈরি করেন।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর সুন্দর ক্লিপ তৈরি করছেন। কাগজের তৈরি ক্লিপ গুলো দেখে বাস্তব মনে হচ্ছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

জি ভাইয়া ক্লিপ গুলো দেখতে বাস্তবের মতই লাগছিল ধন্যবাদ।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি ক্লিপ তৈরি করেছেন, এটি আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং এই কাজগুলি করার জন্য ভাঁজগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ধৈর্য সহকারে কাজটি করেছেন এবং ধৈর্য ছাড়া এই কাজ কখনোই সম্ভব না এবং কালার কম্বিনেশনটি আমার ভীষণ ভালো লেগেছে, আপনার জন্য শুভেচ্ছা রইলো

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া ক্লিপ তৈরি করার জন্য কোনো ভাঁজ দেওয়া লাগেনি। তবে ক্লিপ গুলো তৈরি করতে একটু সময় লেগেছিল।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো আমার দেখতে খুব ভালো লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত শেয়ার করা সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে যায়। আপনি খুব সুন্দর করে তৈরি করলেন রঙিন কাগজের ক্লিপ। ক্লিপ গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ কিছু তৈরি করতে আমারও ভালো লাগে । তবে সময়ের অভাবের কারণে খুব একটা বেশি কিছু তৈরি করতে পারিনা। আজকে যেভাবে আপনি রঙিন কাগজ দিয়ে এরকম সুন্দর কিছু ক্লিপ তৈরি করে ফেলেছেন তা দেখে খুবই ভালো লাগলো৷ খুবই সুন্দর ভাবে আপনি এটি তৈরি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া সময়ের অভাবের কারণে অনেক সময় ইচ্ছে থাকলেও অনেক কিছু তৈরি করা যায় না। আপনার কমেন্ট পড়ে বেশ ভালো লাগলো।

 3 years ago 

নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনি খুব সুন্দর ক্লিপ তৈরি করেছেন। রঙিন কাগজ ব্যবহার করে ছোট বড় করে ক্লিপ তৈরি করার কারণে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই ধরনের কাজগুলো করার জন্য দক্ষতার প্রয়োজন হয় অনেক বেশি। ছোট বাচ্চাদের কে এই ক্লিপ দিলে তারা অনেক বেশি খুশি হবে। আপনি ছোট ছোট করে ফুল তৈরি করেছেন, যার কারণে এই ক্লিপ গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে।

 3 years ago 

চেষ্টা করেছি ভাইয়া সুন্দরভাবে ক্লিপগুলো তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38