ডাইঃ রঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240218_161005~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,২২ ফেব্রুয়ারি ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রঙিন কাগজের নকশা তৈরি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
গাম
কাঁইচি
পুঁতি
কার্ডবোর্ড

ধাপ-১

IMG_20240218_143640~2.jpg

IMG_20240218_155629~2.jpg

IMG_20240218_143707~2.jpg

প্রথমে আমি একটি হলুদ রঙের কাগজ নিলাম তারপর সেটা কাঁইচি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিলাম।

ধাপ-২

IMG_20240218_144126~2.jpg

IMG_20240218_154822~2.jpg

এরপর কেটে নেওয়া কাগজের দুই পাশে গাম লাগিয়ে মাঝখান দিয়ে ভাঁজ করে নিলাম।

ধাপ-৩

IMG_20240222_105530-COLLAGE.jpg

তারপর একটি গোলাপি রঙের কাগজ কেটে ভাজ দিয়ে ফুল তৈরি করে নিলাম। ফুল তৈরি প্রতিটি ধাপ এখানে আমি দিয়ে দিয়েছি।

ধাপ-৪

IMG_20240218_143608~2.jpg

একই রকম ভাবে আমি অনেকগুলো ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৫

IMG_20240218_155017~2.jpg

IMG_20240222_105719-COLLAGE.jpg

তারপর সাদা রংয়ের একটি কাগজ ছোট করে কেটে নিয়েছি। কাগজের ওপর হলুদ রঙের চারটি কাগজ চারদিকে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর মাঝখানে গোলাপী রঙের একটি ফুল লাগিয়ে দিয়েছি গাম দিয়ে।

ধাপ-৬

IMG_20240222_105621-COLLAGE.jpg

তারপর আমি গোল করে একটি কার্ডবোর্ড কেটে নিয়েছি।

ধাপ-৭

IMG_20240218_155129.jpg

IMG_20240218_155236~2.jpg

এরপর গাম দিয়ে কার্ড বোর্ডের চারপাশে হলুদ রঙের তৈরি করা ফুলগুলো লাগিয়ে দিয়েছি। সাথে আগে থেকে তৈরি করে রাখা চার পাতার ফুলটি ও লাগিয়ে দিয়েছি।

ধাপ-৮

IMG_20240218_155314~3.jpg

IMG_20240218_155534~2.jpg

এরপর গাম দিয়ে কার্ড বোর্ডের চারপাশে গোলাপি রঙের ফুলগুলো লাগিয়ে দিলাম।

ধাপ-৯

IMG_20240218_155858~2.jpg

IMG_20240218_160054~2.jpg

এরপর নিচের দিকে লম্বা লম্বা তিনটি হলুদ রং এর কাগজ লাগিয়ে দিলাম। তারপর কাগজ তিনটি ছোট বড় করে নিচের দিকে তিনটি ফুল দিয়ে দিলাম।

ধাপ-১০

IMG_20240218_161005~2.jpg

এরপর ফুল গুলোর উপর সবুজ রঙের পুঁতি লাগিয়ে দিলাম।

IMG_20240218_160953~2.jpg

IMG_20240218_161014~2.jpg

IMG_20240218_161005.jpg

রঙিন কাগজ দিয়ে তৈরি করা আমার এই ওয়ালমেটটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি একজন গৃহিণী। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। যখনই সময় পাই এজন্য আপনাদের মাঝে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে শেয়ার করে থাকি। এছাড়াও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে এবং প্রাকৃতিক সৌন্দর্যের নানা ধরনের চিত্র অঙ্কন করতে আমার কাছে খুবই ভালো লাগে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

হলুদ রঙের কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। কালারটি ফুটেছে অনেক সুন্দর। আপনার ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতার তার মাধ্যমে সুন্দর একটিপোস্ট উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু ।

 2 years ago 

কালার টা আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

আপনার মত আমারও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করতে পারেনা। আপনি রঙিন কাগজ ব্যবহার করেছে ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পুঁতি ব্যবহার করার ফলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

তৈরি করতে পারেন না তো কি হয়েছে আমার পোস্টে কমেন্ট করেছেন এটা দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রঙিন কাগজের ওয়ালমেট অসাধারণ হয়েছে। প্রতি টি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন।। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করছি আপু প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ডাই পোস্টগুলো তৈরি করতে আমারও খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ও দক্ষতার সাথে এই ওয়ালমেট তৈরি করলেন। আপনার ওয়ালমেট তৈরি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি তৈরি করেছেন । আপনার ওয়ালমেট খুবই অসাধারণ হয়েছে। বিশেষ করে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ফুলের মাঝে চুমকি দেওয়াতে ওয়ালমেট এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে । ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সুন্দর মতামত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের ওয়ালমেট দেখতে পেয়ে সত্যি মুগ্ধ হলাম।এত সুন্দর দক্ষতার সাথে ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করলেন, সত্যিই আমার খুবই ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ কেটে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে এক কথায় চমৎকার লাগছে বিশেষ করে পুথিগুলো যেন এই ওয়ালমেট এর সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছে পুঁতি লাগিয়ে দিয়ে ভালো লেগেছিল ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু আপনি। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লাগে। আপনি প্রতিনিয়ত রঙিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেন। আজকের ওয়ালমেট আমার কাছে অসাধারণ ভালো লাগছে। এই ওয়ালমেট ওয়ালে টাঙিয়ে রাখলে খুব সুন্দর দেখাবে।

 2 years ago 

সুন্দর মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে সেগুলো অনেক সুন্দর হয় যা দেখতেও খুব ভালো লাগে। আপনি এত সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন দেখেই তো আমি মুগ্ধ হলাম। এই ওয়ালমেট যদি আপনি ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখেন, তাহলে ঘরের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাবে। অনেক সুন্দর করে ফুলগুলো তৈরি করেছেন। আর ভেতরে পুঁতি বসানোর কারণে আরো বেশি সুন্দর হয়েছে। আপনার দক্ষতা মূলক পুরো কাজটা ছিল অসম্ভব দারুণ।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু এই ধরনের ওয়ালমেট গুলা ঘরে দেওয়ালে টাঙিয়ে রাখতে দেখতে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আর এই রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। এ সমস্ত অন নেটগুলো তৈরি করে দেওয়ালে টাঙিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে তৈরি ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছে রঙিন কাগজের কোন জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38