নেপিয়ার ঘাসের সাথে আবু রায়হানের কিছু মুহূর্ত।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার,১০ ফ্রেব্রুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি শেয়ার করব আমার ছেলের সুন্দর কিছু মুহূর্ত নিয়ে। গত সপ্তাহে আমি একটি পোস্টে আপনাদের মাঝে আমার ছেলের সাথে সরিষা ফুলের কিছু ফটোগ্রাফি ও অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এরপর শেষের দিকে বলেছিলাম আমি আমাদের ক্ষেত দেখতে যাচ্ছি। তার সাথে সেখানে আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে সেই সব মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব বলে অনেকগুলো ফটোগ্রাফি ধারণ। আজকে মূলত সেখান থেকেই কিছু অনুভূতি মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরব। একটি প্রায় দুই সপ্তাহ আগে ধারণ করা আমার ছেলের ছবি। আমরা সরিষা ক্ষেত ঘোরাঘুরির পর চলে গেলাম আমাদের নেপিয়ার ঘাসের মাঠে। ওখান থেকে খুব বেশি দূরে নয় দু-একটা জমির পরে আমাদের ঘাসের জমি।
ওখানে গিয়ে বড় বড় নেপিয়ার ঘাস দেখে আবু রায়হান তো অনেক খুশি। নেপিয়ার ঘাস আপনারা হয়তো সবাই চিনেন না। এই ঘাস গুলো গরু, ছাগল ভেড়া, মহিষ খায়। এই ঘাস গুলো মূলত চাষ করা হয়। আমাদের বাড়িতে কয়েকটা ছাগল ও গরু রয়েছে। তাদের জন্য প্রতিদিন আলাদাভাবে ঘাস কাটার ঝামেলা করবে না বলে আমার আব্বু এই ঘাসগুলো আমাদের জমিতে লাগিয়ে রেখেছে। ফসলের মতো এই ঘাসগুলো সার ,সেচ দিতে হয়। এই ঘাসের মধ্যে আবার অনেক ধরনের জাত রয়েছে। আমাদের জমিতে এই ঘাসগুলো অনেক বড় বড় হয়। আবারো অনেক চাঁদ ছোট ছোট হয় । কিছু কিছু জাত আবার ঘাসের পাতাগুলো লালচে রঙের হয়। আমি জমিতে গিয়ে আমার ছেলে নিচে নামার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। আমি যে আমার কোল থেকে নামিয়ে দিয়েছি ।আর বাবু তাড়াতাড়ি ঘাসের উপর গিয়ে জড়িয়ে ধরে পড়ে গেছে। কেননা এগুলো তো ঘাস ডগা অনেক নরম আর একটু জোরে বাতাস হলে নুইয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
আমার মা তো তাড়াতাড়ি গিয়ে ওকে কোলে তুলে নেয়। এই ঘাস গুলোর পাতার পাশে কেমন যেন ধারালো মনে হয় হাত হালকা করে কেটে যাবে। তাই ওকে আর নিচে নামানো যাবে না। কিন্তু পাবো তো ঘাস গুলো দেখে অনেক খুশি এর আগে এভাবে কখনো দেখেনি। আব্বু ঘাসগুলো কেটে নিয়ে যেত তখন দেখতো আর খেলা করত। আজকে একদম সরাসরি দেখে আনন্দ আর ধরে না ছেলের। তারপর কোনরকম চেপে কোলে ধরে রাখলাম। আমার আব্বু কিছু ঘাস কাটলো আর তখন আমার ছেলে আমার আব্বুকে বলছিল নানা নাও। মানে ওকে কোলে নিতে বলছে নিচে নামিয়ে দিতে বলছে। আমরা তো ওর এই কান্ড দেখে সবাই একটু হাসলাম। আল্লাহর রহমতে তখন আমার ছেলের শরীরটা অনেক ভালো ছিল। অনেক হাসি খুশি থাকতো সবসময়। কয়েক দিন ধরে ঠান্ডা জ্বর অনেক কষ্ট পাচ্ছে। তারপরেও ওর মুখের দিকে তাকিয়ে বোঝার উপায় নেই যে অসুস্থ। কেননা যাকেই দেখবে তার মুখের দিকে তাকিয়ে হাসি দিবে।
এরপর আমরা ওখান থেকে জমির অন্য মাথায় চলে গেলাম। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি। এরপর আমরা কিছু সবজি তুলবো তারপর বাড়ি ফিরব। তবে সবজি বাগানে গিয়ে সবজি তোলার অনুভূতিটা আপনাদের মাঝে অন্য একদিন শেয়ার করব। ওখানেও অনেক সুন্দর একটি ঘটনা আছে আবু রায়হানকে নিয়ে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। যেন আবু রায়হান আবার আগের মত সুস্থ হয়ে যায় সব সময় হাসিখুশি থাকে।আজকে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। এই আবহাওয়া তে আপনারা সবাই সাবধানে সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
কি মিষ্টি একটা ব্লগ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আবু রায়হান এই ঘাসগুলো পেয়ে এত খুশি হয়েছে দেখেই ভালো লাগছে। জ্বী আপু এই ঘাস গুলো অনেক ধারালো হয় । বেশ গুছিয়ে কথাগুলো বর্ণনা করেছেন।
ধন্যবাদ আপু। নেপিয়ার ঘাসের কাছে গিয়ে সত্যি আবু রায়হান অনেক খুশি হয়েছিল।
নেপিয়ার ঘাস খুবই গরু,ছাগলের জন্য প্রয়োজন। এই ঘাস আমাদের এলাকায় করে থাকে।কেউ বা নিজে করে গরুকে খাওয়ায় আবার কেউ বা কিনে খাওয়ায়।কিনতেও পাওয়া যায় এই ঘাস গুলো। দারুণ হয়েছে আপনার এই ঘাসের সাথে ছেলের ফটোগ্রাফি। সত্যি এই ঘাসে ধারালো তাই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার ছেলের হাসি দেখে বুঝতে পারছি সে অনেক খুশি হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আমাদের এদিকেও নেপিয়ার ঘাস বিক্রি করে। ধন্যবাদ আপু।