রেসিপি:আমড়া দিয়ে শিং মাছ রান্না

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20231208_174906~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

কেমন আছেন আপনারা সবাই। আশা করছি ভালই আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভাল আছি। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব রেসিপি পোস্ট।আমড়া দিয়ে শিং মাছ ভুনা। শিং মাছ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এটি আমাদের শরীরের জন্য বেশ উপকারী। তো চলুন বন্ধুরা আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি সেটা এখন আপনাদের মাঝে শেয়ার করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
শিং মাছ
আমড়া
কাঁচামরিচ
পেঁয়াজ
রসুন
লবণ
তেল
হলুদ গুঁড়া
জিরা বাটা
১০পানি

ধাপ-১

IMG_20231208_151911~2.jpg

প্রথমে আমি কিছু কাঁচা আমড়া কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিলাম।

ধাপ-২

IMG_20231215_154950-COLLAGE.jpg

এরপর শিং মাছ গুলো পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। তারপর মরিচ গুঁড়া ,হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম।

ধাপ-৩

IMG_20231215_062435-COLLAGE.jpg

এরপর কাঁচা মরিচ, লবণ, জিরা, পেঁয়াজ কুচি ও রসুন কুচি ভালোভাবে বেটে নিলাম।

ধাপ-৪

IMG_20231208_154225~2.jpg

এরপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বাটা মশলা পাতি গুলো ও সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিলাম।

ধাপ-৫

IMG_20231208_154838.jpg

IMG_20231208_154434.jpg

এরপর কড়াই এর মধ্যে আগে থেকে কেটে রাখা আমড়া গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলাম।

ধাপ-৬

IMG_20231208_155102.jpg

এরপরে একবারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।

ধাপ-৭

IMG_20231208_155936.jpg

তারপর পানিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম।

IMG_20231208_174903~2.jpg

IMG_20231208_174906.jpg

কিছুক্ষণ জ্বাল দেবার পর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আপনাদের মাঝে আবার নতুন একটি পোস্ট নিয়ে হাজির হব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

এটা ঠিক কথা বলেছেন শিং মাছ আমাদের সকলের জন্য অনেক উপকারী। আমড়া দিয়ে শিং মাছ রান্নার দারুন একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। টক টক এই শিং মাছের রেসিপি খেতে সুস্বাদু ছিল বলে মনে হচ্ছে।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আমরা খেতে আমার খুব ভালো লাগে।
বিশেষ করে মাখানো আমরা বেশি করে ঝাল দিয়ে এবং আচার।
তবে আপনার মাধ্যমে আজ নতুন ধরনের একটি রেসিপি দেখতে পেলাম।
রেসিপির ফটোগ্রাফি এবং বর্ণনা পড়ে বোঝা গেল খেতে খুবই সুস্বাদু হবে।

 3 years ago 

সত্যি রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল ভাইয়া।

 3 years ago 

আমরা দিয়ে শিং মাছের সুন্দর রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে আপু। সত্যি বলেছেন আপু শিং মাছ আমাদের শরীরের জন্য বেশ উপকারী। এ ধরনের রেসিপি এর আগে কখনো দেখিনি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এভাবে কোন এক দিন আমড়া দিয়ে শিং মাছ রান্না করে খেয়ে দেখবেন ভাইয়া। বেশ ভালো লাগবে।

 3 years ago 

কি আর বলবো লজ্জার কথা, আর আমরা দিয়ে শিং মাছের রেসিপি দেখে সত্যি সত্যিই আমার ভীষণ খেতে মন চাচ্ছে। আমি কোনদিন এই রকম করে লোভনীয় আমরা দিয়ে শিং মাছের রেসিপি খাইনি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুব খুব সুস্বাদু হয়েছে। শিখে নিলাম আপনার প্রতিটি ধাপ গুলো দেখে।ধন্যবাদ সুন্দর ও লোভনীয় আকর্ষণীয় রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কমেন্ট পড়ে বেশ ভালো লাগলো আপু। অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমড়া দিয়ে কখনো শিং মাছ খাওয়া হয়নি। আসলে আপনি তো দেখেছি কাঁচামরিচ ব্যবহার করেছেন। সত্যি আমাদের সবারই কাঁচামরিচের তরকারি খাওয়া উচিত। আমড়া দিয়ে মাছ রান্না করা যায় আমার জানা ছিল না। আপনার কাছ থেকে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করব। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

তরকারিতে কাঁচা মরিচ ব্যবহার করে রান্না করলে খেতে একটু বেশি স্বাদ লাগে আপু।

 3 years ago 

আমড়া দিয়ে বেশ চমৎকারভাবে শিং মাছ রান্না করলেন। আমার কিন্তু আমড়া খেতে বেশ ভালো লাগে। কিন্তু শিং মাছ আমি তেমন একটা খেতে পছন্দ করি না। আমার বাবা কিন্তু শিং মাছ খেতে বেশ পছন্দ করে। আমাদের ঘরে শিং মাছ রান্না করা হয় আমার বাবার জন্য। কিন্তু আপনার মত করে আমরা দিয়ে কখনো রান্না করা হয়নি আমার মনে হয়। ভাবতেছি আমার আম্মুকে বলব একদিন বাবার জন্য শিং মাছ এভাবে রান্না করতে।

 3 years ago 

কাঁচা আমড়া খেতে আমার কাছেও বেশ ভালো লাগে আপু।অবশ্যই একদিন এভাবে আমড়া রান্না করার চেষ্টা করবেন আপু।

 3 years ago 

আমড়ার টক খেয়েছি। কিন্তু আমড়া দিয়ে এভাবে শিং মাছ কখনও খাওয়া হয়নি। মনে হচ্ছে খেতে ভালই লাগবে।আমার বেশ পছন্দ হয়েছে আপনার রেসিপিটি। যেহেতু আমি টক তরকারী দিয়ে ভাত খেতে পছন্দ করি। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

এই রেসিপিটি আমার কাছে ভীষণ ইউনিক লাগলো। আমড়া দিয়ে শিং মাছ রান্না করেছেন এবং শিং মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে এবং আপনি দারুণ দক্ষতায় প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন, প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন, আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শিং মাছ খেতে সত্যিই অনেক মজার আবার এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

 3 years ago 

মাছের সাথে টক জিনিস ব্যবহার করেছেন। তরকারির সাথে টক জিনিস ব্যবহার করলে বেশ ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে খেতে। রেসিপিটি দেখে বুঝা যাচ্ছে এটি সুস্বাদু হয়েছিল। শেষে একটি পেয়ালা বা সুন্দর প্লেটে নিয়ে পরিবেশন করলে রিসিপির মান আরো উন্নত হয়।

 3 years ago 

পরবর্তীতে চেষ্টা করবো আপু সুন্দরভাবে রেসিপি পরিবেশন করার জন্য।

 3 years ago 

আমড়া দিয়ে বেশ মজাদার শিং মাছের রেসিপি তৈরি করলেন। আমার এরকম রেসিপি খেতে অনেক ভালো লাগে। কোন টক জাতীয় রেসিপি আমার অনেক পছন্দের। আপনি শিং মাছের সাথে আমড়া দিয়েছেন তা দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। সুন্দর এবং ইউনিকে একটি রেসিপি তৈরি করা আমাদের মধ্যে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38